post
বাংলাদেশ

সরকার জনগনের জন্য কাজ করছে : পরিকল্পনা মন্ত্রী

সরকার জনগনের জন্য কাজ করছে বলে মন্তব্য করেছেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।সিলেট সিটি করপোরেশন আয়োজিত পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। পরিকল্পনা মন্ত্রী বলেন,মুদ্রাস্ফীতির ফলে দরিদ্র মানুষের কষ্ট হচ্ছে। সরকার এককোটি মানুষকে কার্ডের মাধ্যমে সহায়তা করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান বিভিন্ন জেলায়

দেশের বিভিন্নস্থানে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের মাধ্যমে উপকার ভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খুলনার তেরোখাদার ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারসহ সুবিধাভোগীরা। এদিকে,প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,যশোরের শার্শা উপজেলার হাজারো সুবিধাভোগী মানুষ।শেখ রাসেল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের আয়োজন করে,উপজেলা প্রশাসন।এসময় সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার সুবিধাভোগী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

post
বাংলাদেশ

বৃহস্পতিবারেও উত্তাল ছিল গাজিপুরের পোষাক শিল্প এলাকা

বেতন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবারেও গাজিপুরের চান্দনা চৌরাস্তা,রওশন সড়কসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বহৃস্পতিবার সকাল থেকে চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার,হাসান তানভীর ফ্যাশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে। এসময় ওই এলাকার কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, মজুরি বৃদ্ধির দাবীতে আজও আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকরা সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ঘটনায় সকল পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

post
বাংলাদেশ

যোগাযোগ শিক্ষা-স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে লাভবান লক্ষ্মীপুরের মানুষ

সরকারের উন্নয়ন ধারায় পাল্টে গেছে লক্ষ্মীপুর জেলার চিত্র। সারাদেশের মতো এ জনপদেও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এখন অল্প সময়ে বিভিন্ন স্থানে যাতায়াতের সুবাধে কৃষিপণ্য ও মেঘনার ইলিশসহ বিভিন্ন পন্য দ্রুত সময়ের মধ্যে বাজারজাত করা সম্ভব হচ্ছে। একইসঙ্গে উন্নয়নের ছোঁয়া লেগেছে জেলার শিক্ষা ও স্বাস্থ্য বিভাগেও।সড়কপথে আমূল পরিবর্তনে অর্থনৈতিকভাবে চাঙ্গা হচ্ছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। প্রশস্তকৃত লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়ক বছরখানেক আগে উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর-রায়পুর-লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক সড়কটি প্রশস্তকরণসহ সংস্কার কাজ করা হয় আওয়ামী লীগ সরকারের আমলেই। এছাড়া নোয়াখালী-লক্ষ্মীপুর-রামগতি সড়ক ও উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত বাজার সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে। চলতি বছরই সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ৪০ কিলোমিটার সংষ্কার কাজ। আওয়ামী লীগ সরকারের এসব উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হোসেন মাসুম ভূঁইয়া ও জেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান। এদিকে, লক্ষ্মীপুরে ১০০ শয্যা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নিতকরণ করা হয়েছে। সদর উপজেলার বটতলীতে নির্মিত হয়েছে মডেল মসজিদ। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল পাস হয়েছে।

post
বাংলাদেশ

তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে ঝটিকা মিছিল

তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার সকালে উত্তরা আশুলিয়া সড়কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব মিছিল বের করা হয়। অবরোধের সমর্থনে রাজধানীতে শাহবাগ থানা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদল পৃথক মিছিল করেছে। এছাড়া অবরোধ সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

post
বাংলাদেশ

রবি ও সোমবারও অবরোধের ঘোষণা বিএনপির

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আগামী ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি ও গণমাধ্যমের গাড়ি। এসময় রিজভী দাবি করেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩৬৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছে ৫০ জন। আর গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে নয় হাজার ৮৩১ জন। এক সাংবাদিকসহ নিহত হয়েছেন মোট ১২ জন নেতাকর্মী। এর আগে, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অবরোধের ঘোষণা দেয় বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো। তাদের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে আগামীকাল (শুক্রবার) সকাল ৬টায়। এবারের অবরোধ কর্মসূচিতে খুব একটা সক্রিয় হতে পারেনি বিরোধী দলগুলো। তাই কর্মসূচির ধরনে এবার পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিসহ সমমনা বিরোধী দল ও জোটগুলো। নাম না প্রকাশে বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক বলেন, টানা অবরোধ কর্মসূচি চলতে থাকলে মানুষের মধ্যে বিরক্তি চলে আসবে। নেতাকর্মীরাও হতাশ হয়ে যাবে। এমনিতে নেতাকর্মীরা ঘর-বাড়িতে থাকতে পারছে না। তাই দুই দিনের বিরতি দিয়ে এবার দুই দিনের হরতাল দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। এদিকে, গত ১৩ দিনের মতো আজ বৃহস্পতিবারও বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। কার্যালয়ের গেটে পড়ে আছে নির্বাচন কমিশনের সংলাপের আহ্বান জানিয়ে দেওয়া চিঠিসহ বিভিন্ন চিঠি। আর প্রতিদিনের মতো আজও দলটির কার্যালয়ে দুই পাশে অবস্থান নিয়েছে পুলিশ।

post
বাংলাদেশ

সিরাজগঞ্জে চালু হচ্ছে দেশের প্রথম মহাসড়ক বিশ্রামাগার

ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে পণ্যবাহী গাড়ী চালকদের জন্য দেশের প্রথম বিশ্রামাগার।এতে খুশি ট্রাক চালকরা।এখন পর্যন্ত ৯৬শতাংশ কাজ শেষ হয়েছে দাবি সংশ্লিষ্ট বিভাগের। তবে এই বিশ্রামাগারটি সংগঠনের মাধ্যমে পরিচালনা করার দাবি জেলা ট্রাক শ্রমিক নেতাদের। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের পাঁচলিয়ায় ১৩দশমিক ৫৬একর জায়গাজুড়ে নির্মাণ কাজ শেষ পর্যায়ে দেশের প্রথম পণ্যবাহী গাড়ি চালকদের বিশ্রামাগার।এতে আছে নিরাপত্তা প্রাচীর বেষ্টিত ৭৬ফুট প্রশস্ত ১শ পণ্যবাহী গাড়ী পার্কিং,যানবাহনের ত্রুটি মেরামতের জন্য ওয়ার্কশপ,বিনোদন পয়েন্ট,ক্যান্টিন, গোসলখানা,নামাজের জায়গা,প্রাথমিক চিকিৎসা সেবা কক্ষ,লেক ও সবুজায়নসহ নানা সুবিধা। পুরো দৃষ্টিনন্দন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল,গেল বছর ২০শে আগস্ট।কিন্তু নানা কারনে বিলম্বিত হওয়ায় সময় বাড়ানো হয় ডিসেম্বর পর্যন্ত।৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে।উদ্বোধন ডিসেম্বরেই।প্রায় ৪৩কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে।স্বল্প খরচে নানা সুযোগ থাকায় খুশি চালকরা। অত্যাধুনিক বিশ্রামাগার নির্মাণে সরকারকে ধন্যবাদ জানিয়ে এটি সুষ্ঠুভাবে পরিচালনা করে রাজম্ব আয় নিশ্চিতের পাশাপাশি ট্রাক চালকদের সুবিধার্থে সংগঠনের নামে ইজারা চান শ্রমিক নেতারা। প্রকল্পের কাজ প্রায় শেষ উল্লেখ করে ডিসেম্বরেই উদ্বোধনের আশা নির্বাহী প্রকৌশলীর।

post
বাংলাদেশ

আন্তর্জাতিক মধ্যস্ততায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিৎ- বললেন মেজর হাফিজ

জাতিসংঘসহ আন্তর্জাতিক মধ্যস্থতায় দেশের আগামী নির্বাচন হলে সেটা ভালো হবে, বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।বুধবার সকালে বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ-বিএনপির সংলাপ জরুরি। এসময় নিজের অসুস্থতা তুলে ধরে তিনি দাবি করেন, রাজনীতিতে শেষ সময় পর্যন্ত বিএনপিতেই থাকবেন।

post
বাংলাদেশ

গণতন্ত্রের নামে লাশের রাজনীতি করছে বিএনপি, মন্তব্য কাদেরের

গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে, দলটির নেতারা ভার্চুয়ালী তাদের কর্মীদের সন্ত্রাসের নির্দেশ দিচ্ছে- বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, এ মন্তব্য করেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়েও বিএনপি তার চিরাচরিত নির্লজ্জ মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে। অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি।

post
বাংলাদেশ

ঢাকায় চালু হলো অন স্ট্রিট পার্কিং !!

যানজট নিরসনে যত্রতত্র গাড়ি পার্কিং ঠেকাতে আধুনিক ব্যবস্থা ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ সেবার পরীক্ষামূলক কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। স্মার্টফোনে অ্যাপের মাধ্যমেই জানা যাবে, কোন পার্কিংয়ে কয়টি গাড়ি আছে বা কি পরিমান জায়গায় ফাঁকা আছে সে তথ্য। যেখানে সেখানে গাড়ি পার্কিং যানজটের অন্যতম কারণ। এ থেকে প্ররিত্রাণে নতুন এক ভাবনা নিয়ে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম চালু করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন।প্রাথমিকভাবে গুলশান এলাকায় নির্ধারিত ফি দিয়ে অ্যাপভিত্তিক স্মার্ট পার্কিং সুবিধা ব্যবহার করতে পারবে দুইশ গাড়ি। কোন পার্কিংয়ে কি অবস্থা, কয়টি গাড়ি আছে বা ফাঁকা, তা দেখা যাবে হাতের স্মার্টফোনের অ্যাপেই। আপাতত গুলশান-২ কাঁচাবাজারের আশপাশে ৫৮, ৬২, ৬৩, ৬৪ ও ১০৩ নম্বর সড়কে মিলবে স্মার্ট পার্কিং সেবা। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, স্মার্ট পার্টিং সেবা বিস্তৃতভাবে চালু হলে সুফল পাবে নগরবাসী । এমন পরিস্থিতিতে ,ঢাকার যানজট নিরসনে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের পক্ষ থেকেও রাজধানীর সড়কে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।একই মত ব্যক্ত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.