তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে উত্তরা আশুলিয়া সড়কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব মিছিল বের করা হয়। অবরোধের সমর্থনে রাজধানীতে শাহবাগ থানা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদল পৃথক মিছিল করেছে।
এছাড়া অবরোধ সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
