post
বাংলাদেশ

গণগ্রেফতারসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ জাতিসংঘের

গণগ্রেফতারসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান বিশ্ব সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ব্রিফিংয়ে প্রশ্নকারী এক সাংবাদিক বলেন, সহিংসতা ও জোরপূর্বক আটকের অত্যধিক ব্যবহার বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন— জাতিসংঘ একটি অকার্যকর সংস্থা। কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থার আর কোনো ভূমিকা নেই। তিনি প্রশ্ন করে বলেন, আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার, পুলিশের হাতে মানুষ নিহত হওয়ার বিষয়ে জাতিসংঘের অবস্থান কী? এর জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের সমালোচনা করাটা নতুন কিছু নয়। তিনি মনে করেন, বিভিন্ন সময় এমন অভিযোগ দাঁড় করানো হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা আগে যা বলে এসেছেন, সে কথাই এখন উল্লেখ করবেন। বাংলাদেশে গণগ্রেফতারসহ সার্বিক পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন।

post
বাংলাদেশ

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ, চলছে না দূর পাল্লার বাস

বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে। এ অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) রাজধানীর বেশিরভাগ এলাকায় যান চলাচল প্রায় স্বাভাবিক। সকাল থেকেই যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল, পণ্যবাহী পিকআপ চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। সড়কে যানবাহনের আধিক্য থাকলেও যাত্রী কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। অন্যদিকে অবরোধে প্রায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। দু-একটি বাস রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করতে দেখা গেছে। মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহন, গাবতলী রুটে চলাচলকারী গাবতলী এক্সপ্রেস কোম্পানি, ট্রান্সসিলভার বাসগুলোকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সদরঘাট রুটে চলাচলকারী বাহাদুর শাহ পরিবহনের ম্যাক্সিও রয়েছে রাস্তায়। গুলিস্তানেও বিভিন্ন রুটের অনেক গাড়িই দেখা গেছে। তবে সেই তুলনায় যাত্রী ছিল না। অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল ছিল প্রায় যাত্রীশূন্য। যদিও বাসের কাউন্টার বেশিরভাগই খোলা রয়েছে। সায়েদাবাদ বাস টার্মিনালের বাস শ্রমিকরা জানিয়েছেন, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট রুটে দু-একটি বাস চলছে। মালিকরাও ভয়ে বাস নামাতে চাচ্ছেন না, অন্যদিকে যাত্রীও নেই। তাই সায়েদাবাদ থেকে বাস চলাচল প্রায় বন্ধই বলা চলে। সকাল ৯টার দিকে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বের হওয়ার মুখে, সিলেট রুটের মিতালী পরিবহন, কুমিল্লা রুটের তিশা পরিবহনের দুটি বাসকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

post
বাংলাদেশ

অবরোধের কারণে হিলি স্থলবন্দর থেকে অভ্যন্তরীণ গন্তব্যে পণ্য সরবরাহ ব্যাহত

অবরোধের কারণে বিরুপ প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্যে। কমেছে আমদানিকৃত পণ্যের বেচাকেনার। পণ্য পরিবহনে মিলছে না চাহিদা মাফিক ট্রাক। ভাড়া গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি। এদিকে, নাশকতা এড়াতে পণ্যবোঝাই ট্রাকগুলোকে সন্ধ্যার পর বন্দর থেকে পুলিশি পাহারায় পাঠানো হচ্ছে দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে।দেশজুড়ে বিএনপি-জামায়াতের অবরোধের কারণে মহাসড়কগুলোতে যানচলাচল বন্ধ থাকায় এর বিরুপ প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্যে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতারা আসতে না পাড়ায়, কমেছে আমদানিকৃত পণ্যের বেচাকেনা। এমনটা জানিয়েছেন, হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপ সভাপতি হরুন উর রশিদ। অবরোধের কারণে ট্রাক চলাচল বন্ধ থাকায় বন্দরের পণ্য পরিবহনে সংকট দেখা দিয়েছে। বন্দর এলাকায় চাহিদা মাফিক ট্রাক মিলছে না। পেলেও গুনতে হচ্ছে দ্বিগুন। যার বিরুপ প্রভাব পড়ছে পণ্য মুল্যের উপর।এদিকে, হিলি স্থলবন্দর থেকে পণ্যবোঝায় ট্রাকগুলো যেন নিরাপদে যেতে পারে সেজন্য সন্ধ্যার পর বন্দর থেকে পণ্যবোঝাই ট্রাকগুলোকে ছাড়ছে পুলিশি পাহারায়। বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সড়কগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি ব্যবসায়ীদের।

post
বাংলাদেশ

মুক্তিযোদ্ধা হত্যাকারী জিয়ার উত্তরসূরিরা আবারও গণতন্ত্র ধ্বংস করতে চায়- বললেন কাদের

মুক্তিযোদ্ধা হত্যাকারী জিয়ার উত্তরসূরিরা আবারও এ দেশে চেপে বসতে চায়, অপশক্তিরা আবারো দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার বিকেলে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সৈনিক হত্যা দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় কাদের বলেন, বিএনপির আন্দোলনের সাহস দেখা হয়ে গেছে। বিএনপির তাদের ৭ নভেম্বরের কর্মসূচি স্থগিত করে কাপুরুষতার পরিচয় দিয়েছে।

post
বাংলাদেশ

আলু-পেঁয়াজের দাম কমবে মাসখানেকের মধ্যে: বাণিজ্য সচিব

ডিসেম্বরের আগে আলু-পেঁয়াজের অস্বাভাবিক দামের বিষয়ে সুফল মিলছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, এক মাস হয়তো চাপের মধ্যে থাকতে হবে।মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সিনিয়র সচিব বলেন,‘এটা ঠিক যে মূল্যস্ফীতির যে হিসাব করা হয় সেখানে নিত্যপ্রয়োজনীয় যে পণ্যগুলো, সেগুলোর কিন্তু ওয়েটেজটা বেশি। যেহেতু এখানে ওয়েটেজ বেশি যেহেতু অক্টোবর মাসে কয়েকটা পণ্যের দাম বেশি হয়ে গেছে, বিশেষ করে পেঁয়াজ, আলু ও ডিম। এটা শুধু আমাদের কারণে নয়। যেমন পেঁয়াজ কিন্তু রপ্তানি বন্ধের কারণে, ইন্ডিয়া থেকে আসছে না। আলুটা যেমন আমদানি বন্ধ ছিল, এখন আমরা ওপেন (আমদানি) করে দিয়েছি। অনেকগুলো বিষয় এখানে সম্পৃক্ত।’ ‘আশা করি এটা আগামী মাস থেকে কমে আসবে। তবে ডিসেম্বরের শেষে ভালো ফল পাওয়া যাবে আমি আশা করি। আগামী একমাস হয়তো আমাদের একটু চাপের মধ্যে থাকতে হবে, যেহেতু কৃষিপণ্য এটাকে জোর করে ইয়ে (উৎপাদন) করার সুযোগ নেই। হয় উৎপাদন না হয় বিদেশ থেকে আমদানি।’

post
বাংলাদেশ

আন্দোলন সংগ্রামে গার্মেন্টস কর্মীদের নূত্যতম মজুরি হল সাড়ে ১২ হাজার; একাংশের প্রত্যাখান , শুক্রবার সমাবেশ

৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।এরআগে দুপুরে সেগুনবাগিচায় তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণী ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে মজুরি বোর্ডের সভাকক্ষে রুদ্ধদার এ বৈঠক অনুষ্ঠিত হয়। তখন মজুরি বোর্ডের সামনে অধিকার আদায়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেলেন আন্দোলনরত শ্রমিকরা। এদিকে, বিকেলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার ঘোষণার বিষয়ে মুখ খুলেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি ও মজুরি বোর্ডে থাকা শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি। এ প্রসঙ্গে তিনি বলেন, তারা খুশি নয়, তবে রাজনৈতিকসহ বিভিন্ন পরিস্থিতি মিলিয়ে তারা এটা মেনে নিয়েছেন। অনেকগুলো দাবি আছে, গেজেট হওয়ার সময় সেগুলো পরিষ্কার হওয়া যাবে। তবে এ ঘোষণা প্রত্যাখ্যান করেছেন শ্রমিকরা। ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। যৌক্তিক পরিমাণে মজুরি বৃদ্ধি না করার প্রতিবাদে আগামী শুক্রবার সমাবেশ করার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও মজুরি বোর্ডে থাকা মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, মালিকপক্ষ সবসময় সহনশীল। মালিকপক্ষের সামনে দিয়ে যখন শ্রমিকরা ভাঙচুর করে, আমরা কিন্তু কখনো আমাদের শ্রমিকদের বিরুদ্ধে অ্যাকশনে যাই না। গত ক’দিন ধরেই ঢাকার মিরপুর ও সাভারের আশুলিয়াতেও মজুরী বৃদ্ধির দাবী বিক্ষোভ ভাংচুর করেছে গার্মেন্টস শ্রমিকরা। আজও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও এর আশপাশের বিভিন্ন কারখানার বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় বিক্ষোভকারী শ্রমিকরা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করর্যব। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ ও র্যা ব সদস্যরা। ##

post
বাংলাদেশ

মেট্রোরেলে যাতায়াতে বাড়বে কাজের গতি, ত্বরান্বিত হবে অর্থনীতি

বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার একটি মর্যাদার প্রতীক ‘মেট্রোরেল’। রাজধানীর যোগাযোগ ব্যবস্থার আশীর্বাদ হয়ে আসা মেট্রোরেলের ফলে, কর্মস্থলগামী যাত্রীদের রাস্তায় দীর্ঘসময় আটকে থেকে শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে না। যার প্রভাবে বাড়বে কাজের গতি, ত্বরান্বিত হবে সামগ্রিক অর্থনীতি। সেইসাথে পরিবেশবান্ধব এই গণপরিবহন সেবায়, যানজটের নগরীতে রাজধানীবাসী পাচ্ছে স্বস্তিময় যাত্রায় নতুন রূপ। রাজধানী ঢাকার নাগরিক জীবনে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়ে যায় যানজটে আটকে। নগরবাসীকে সেই ভোগান্তি থেকে মুক্তি দিয়েছে আধুনিক যুগের গণপরিবহন সেবা মেট্রেরেল। যার ফল এরইমধ্যে পাচ্ছেন যাত্রীরা, সেইসাথে সম্প্রতি মেট্রোরেল পূর্ণ সক্ষমতা নিয়ে পৌঁছেছে বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল পর্যন্ত।এমআরটি লাইন-৬ সম্পূর্ণ অংশ চালু হওয়ার পর দৈনিক যাত্রা সময় ব্যয় বাবদ প্রায় ৮ কোটি ৩৮ লাখ টাকা এবং যানবাহন পরিচালন ব্যয় বাবদ প্রায় ১ কোটি ১৮ লক্ষ টাকা সাশ্রয় হবে। যা বছরের হিসেবে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। এছাড়া সড়কে যানজটে যে পরিমাণ জ্বালানির অপচয় হতো, তাও হ্রাস পাবে। সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন প্রায় লাখো মানুষ মেট্রোরেলে যাতায়াত করছেন। রাজধানীর উত্তরা ও মিরপুরের আবাসিক এলাকা থেকে কর্মস্থল অভিমুখে মতিঝিল বাণিজ্যিক এলাকায় বাসে করে যেতে যেখানে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগে, সেখানে মেট্রোরেলে তা সম্ভব হচ্ছে সর্বোচ্চ আধাঘন্টায়। এতে করে যাতায়াতকারী পাচ্ছেন অতিরিক্ত কর্মসময়। প্রতিদিন সর্বমোট প্রায় ৩ লাখ ঘণ্টা যোগ হচ্ছে কর্মস্থলে। যা শক্তিশালী করবে সামগ্রিক অর্থনীতিকে। পরিবেশবিদ অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার মনে করেন, মেট্রোরেলের ফলে নিচের সড়কেও যানবাহনের চাপ কমানো সম্ভব হবে । এছাড়া মেট্রোরেলে নেই শব্দ দুষণ এবং বায়ু দূষণ। তাই পরিবেশবান্ধব এই যাত্রীসেবা রাজধানীকে রাখছে সুরক্ষিত এমনটাও মনে করেন এই পরিবেশবিদ। মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে ভাড়া ১০০ টাকা। আর স্বল্প দূরত্বে যেতে স্টেশন-টু-স্টেশন ন্যূনতম ভাড়া ২০ টাকা।##

post
বাংলাদেশ

বিএনপি-জামায়াতের অবরোধে সোমবারেও ভাংচুর-অগ্নিসংযোগ

বিএনপি-জামায়াতের অবরোধে আজও দেশের বিভিন্নস্থানে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।বরিশাল নগরীর ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের কর্মীরা। এদিকে, গাজীপুরে অবরোধ চলাকালে পৃথকস্থানে ৩টি পরিবহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে একটি বাসে,পরে বিলাশপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্যদিকে ঈশ্বরদী রেলগেটে পাঁচটি ককটেল বিস্ফোরণ,রেললাইনে অগ্নিসংযোগ ও একটি ট্রাকের গ্লাস ভাংচুর করে বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও, কিশোরগঞ্জ সদর উপজেলার জেলখানা মোড়ে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও মদনপুর এলাকায় পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

post
বাংলাদেশ

নেতাকর্মীর স্বজনদের পুলিশি হয়রানীর অভিযোগ রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, পুলিশ দিনে-রাতে যেকোনো সময় নেতা-কর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতাকর্মীদের কিংবা তাদের আত্মীয়-স্বজনদের থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।সোমবার সকালে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন। তিনি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ##

post
বাংলাদেশ

সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আধা সামরিক বাহিনীর এই সংখ্যক সদস্য মোতায়েন করা হলো। আজ সোমবার সকালে বিজিবি সদরদপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়াও, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল দলসহ সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন আছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.