বাংলাদেশ

কেউ দমিয়ে রাখতে পারবে না বাংলাদেশের অগ্রযাত্রা : প্রধানমন্ত্রী

post-img

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারবে না, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বিজয় সরণিতে নির্মিত মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রজন্মের হাত ধরে আগামীতে আরও এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ। শুক্রবার সকালে রাজধানীর বিজয় স্মরণীতে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ঘিরে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার এই ভাস্কর্য বাংলাদেশকে জানার একটি ইতিহাস। এসময় নতুন প্রজন্মের প্রতিনিধিদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর বঙ্গবন্ধু ভাস্কর্য ঘিরে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে সেখানে উপস্থিত ছাত্র-ছাত্রী এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন বঙ্গবন্ধু কন্যা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.