বেঁচে থাকলে উৎসব পরেও করা যাবেঃ প্রধানমন্ত্রী
করোনা মহামারীর এই সময়ে ঝুঁকি নিয়ে ঈদ উদযাপন করতে বাড়ি না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবনকে সুরক্ষিত রেখে পরে উৎসব করতে এ সময় সকলের প্রতি আহ্বান জানান তিনি।সেই সাথে ঈদ উপলক্ষে ছোটাছুটি না করে, যে যেখানে আছেন, সেখানেই তাদের ঈদ উদযাপন করতে বলেন সরকার প্রধান। গণভবণ থেকে ভার্চুয়ালি চারটি মেরিন অ্যাকাডেমি, পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে নতুন বাড়ি প্রদান এবং ড্রেজারসহ শতাধিক নৌযান উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সুরক্ষিত থাকার আহ্বান জানান তিনি। এ সময় নৌপথকে আরও কার্যকর করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী কবলেন, ২০২৫ সালের মধ্যে ১০ হাজার কিলোমিটার নদী ড্রেজিং করা হবে। নদী খনন, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও বাঁধ নিয়ন্ত্রণে সরকারের বিশেষ পদক্ষেপের কথা উল্লেখ করে সরকার প্রধান আরো বলেন, পর ছোট বড় সব নদী, খাল, ডোবা, জলাধারে পানি সংরক্ষণের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আরো কাজ চলছে।
