post
বাংলাদেশ

সাভারে মাইকে ঘোষণা দিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয় বলে জানা গেছে।এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছাড়াও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীসহ উভয় পক্ষের প্রায় ১০ থেকে ১২ জন আহত হন।রবিবার (৫ নভেম্বর) রাত ৯ টার দিকে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানায়, কয়েকদিন আগে হাসিবুল ইসলাম অন্তর নামের এক শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে ডেকে নিয়ে বেড়ধক পিটিয়ে আহত করা হয়। পরে গত ২ নভেম্বর তার মৃত্যু হয়। অন্তরের হত্যাকারীদের শাস্তির দাবিতে আজ রোববার (৫ নভেম্বর) সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় চাঁনগাও এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ ঘটনায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে।অয়ন নামের এক শিক্ষার্থী জানান, রাতে এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ ঘটনায় আমাদের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।মাইকে ঘোষণা দিয়ে বলা হয়, “আপনারা সকলে লাঠি সোটা নিয়ে রাস্তায় বের হয়ে যান। ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এলাকাবাসীর ওপর হামলা করেছে। আপনারা যে যেখানে আছেন সকলে রাস্তায় বের হয়ে আসুন। ছাত্ররা এলাকাবাসীর উপর হামলা করেছে। আপনারা যে যেখানে আছেন সকলে নিজ নিজ লাঠি নিয়ে রাস্তায় বের হয়ে যান।”এলাকাবাসী অভিযোগ করেছে, তাদের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে তারা আলোচনা করেন। এ খবর পেয়ে শিক্ষার্থীরা চাঁনগাও এলাকায় প্রায় দুই শতাধিক দোকান পাট ও বাসা বাড়ি ভাঙচুর করেন। এসময় শিক্ষার্থীরা একটি দোকান আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়।এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে চাঁনগাও এলাকায় একটু ঝামেলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

post
বাংলাদেশ

আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপিই ফাঁদে পড়েছে, কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই ফাঁদে পড়েছে। রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনির্ধারিত এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, আন্দোলন নিজেরা করছে, নিজেদের আন্দোলন নিজেরাই ভন্ডুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলন বন্ধ করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেদিন তারা সরকারের পতনের জন্য বাইডেনের ভুয়া দোস্ত এখানে এনেছে। বাইডেন তো দূরে থাক, তার বাড়ি উল্লাপাড়া! তিনি বলেন, হাসান সারওয়ার্দীর মতো চতুর লোক, যে বারবার সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, রিটায়ারমেন্টের পর সেনাবাহিনীতে অপপ্রচার, গুজব যারা সৃষ্টি করে তাদের নায়ক হচ্ছে সারওয়ার্দী। তাকে নিয়ে এসেছে।

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর মসজিদে নববী জিয়ারত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। তিনি মসজিদে নববীতে আসরের নামাজ আদায় ও ফাতেহা পাঠ করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এসময় প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এর আগে তিনি জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬-৮ নভেম্বর এ সম্মেলন আয়োজন করছে। শেখ হাসিনা ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। পরে এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন। আগামী ৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিয়েহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। সম্মেলনে যোগদান ছাড়াও তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেবেন। ৭ নভেম্বর শেখ হাসিনা মক্কার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন যেখানে তিনি আল মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টায় ফ্লাইটটি ঢাকার এইচএসআইএ-তে অবতরণের কথা রয়েছে। সম্মেলনে পাঁচটি বিষয়ের ওপর আলোচনা করা হবে এবং ‘ইসলামে জেদ্দা ডকুমেন্ট অব উইমেন’ শীর্ষক প্রকাশনা প্রকাশিত হবে। ২০২৩ সালের মার্চ মাসে মৌরিতানিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রী পরিষদের ৪৯ তম অধিবেশনে ইসলামে নারীদের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয় এবং জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয় করে সৌদি আরব এটি আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানায়। মুসলিম উম্মাহর পন্ডিতদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ইসলামে নারীর অধিকার ও দায়িত্ব, বিশেষ করে ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করাই এই সম্মেলনের লক্ষ্য।

post
বাংলাদেশ

মেট্রোরেলের প্রথম বাণিজ্যিক ট্রিপ চালু হলো রোববার

উদ্বোধনের আজ রোববার থেকে মেট্রোরেলের বানিজ্যিক চলাচল শুরু হয়েছে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে। মেট্রোরেলে চড়ে উত্তরা-থেকে মতিঝিল,মতিঝিল থেকে উত্তরা আসা-যাওয়া করতে পারছেন নরগারবাসী। প্রথমদিনেই ব্যাপক যাত্রীর উপস্থিতি দেখা গেছে প্রতিটি স্টেশনে । রাজধানী ঢাকার যানজট এড়িয়ে কম সময়ে মেট্রোরেলে চড়ে গন্তব্যে পৌঁছাতে পারায়,খুশি যাত্রীরা। গতকাল শনিবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর রোববার থেকে যাত্রীরা উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেলে চলাচল শুরু করেছেন। উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচলের প্রথমদিনেই, বিপুলসংখ্যক যাত্রীর উপস্থিতি দেখা গেছে। তবে উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেনে ভিড় ছিল বেশ।বেশিরভাগ যাত্রী ছিলেন অফিসগামী।চিরাচরিত ঢাকার যানজট থেকে কিছুটা হলেও মুক্তি পেয়ে, উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। অফিসগামী যাত্রিরা নির্ধারিত সময়ে স্বল্প ব্যয়ে,কম সময়ে গন্তব্যে যেতে পেরে আনন্দিত। এর আগে,রোববার সকাল সাড়ে ৭টায় মতিঝিল থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়, প্রথম ট্রেনটি।সকাল ৭টা থেকেই ট্রেনে উঠতে যাত্রীদের লম্বা লাইনে অপেক্ষা করতে দেখা যায়। প্রায় তিনকোটি বাসিন্দার এই ব্যস্ত নগরীতে মেট্রোরেল নগরপরিবহনে স্বাস্থ্যন্দ ফেরাবে বলে মন্তব্য করেছেন পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষনা বিভাগের সাবেক পরিচালক ড. শামসুল হক। আর এমআরটি কে আরো বেশি জনবান্ধব করতে সরকারের উদ্যোগের কথা জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

post
বাংলাদেশ

দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে সারা দেশে ৯ বাসে আগুন

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার অবরোধের প্রথম ১৩ ঘণ্টার মধ্যেই ঢাকায় আলাদা দুই স্থানে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস জানায়, রোববার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বাংলামোটরে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠায় তারা।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার গণমাধ্যমকে জানিয়েছে, বাংলামোটর মোড়ে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে মিরপুরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। তবে আগুনের এসব ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি। এর আগে রোববার সকালে খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সবুজ (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হন। তিনি রমজান পরিবহনের চালক ছিলেন। এছাড়াও রোববার দুপুরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ককটেল বিস্ফোরিত হয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হন। এর বাইরে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনকারীদের বিক্ষোভ-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্যদিকে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত রাজধানীতে ৬টিসহ সারা দেশে ৯টি বাসে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। আওয়ামী লীগের একটি কার্যালয়ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে এই সময়ে।

post
বাংলাদেশ

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হলে বাড়বে কর্মসংস্থান

দেশের বিদ্যুতের চাহিদা পূরণে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে সরকার। তারই অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ এগিয়েছে চলেছে। উৎপাদন শুরু হলেই দেশের চাহিদা পুরণের পর, বিদেশেও বিদ্যুৎ রপ্তানী করা সম্ভব হবে। একই সাথে এই অঞ্চলে আরও শিল্পকারখানা গড়ে উঠবে,সৃষ্টি হবে কর্মসংস্থানের। এই প্রকল্পের শুরু থেকেই আশপাশের এলাকায়, অর্থনীতির উন্নয়নের সাথে সাথে মানুষের জীবন যাত্রাও উন্নত হবে বলে মনে করেন স্থানীয়রা।দেশের ইতিহাসে টাকার অংকে সবচেয়ে বড় প্রকল্পের নাম রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ চেষ্টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ান সরকারের সহযোগিতায়, ২০১৩ সালের ২ অক্টোবর ঈশ্বরদীতে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৭ সালের ৩০ নভেম্বর,রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১নম্বর ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের মাঝামাঝি প্রকল্পের কাজ শেষ হওয়ার পর, বিদ্যুৎ উৎপাদনের অঅশা করছেন সংশ্লিষ্টরা। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে বিদেশীদের আগমন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে, অর্থনীতি ও জীবনযাত্রা সমৃদ্ধ হচ্ছে।রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের অনন্য এক উদাহরণ। এই বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে নতুনহাট এলাকায় নির্মাণ করা হয় আধুনিক মানের ভবন। গ্রীণসীটি ভবন ও রাশিয়ানদের চলাচলে নতুনহাট এলাকাকে মনে হয়, এক টুকরো রাশিয়া।

post
বাংলাদেশ

উস্কানি ছড়িয়ে গার্মেন্টসে অসন্তোষ,অভিযান চলছে- জানালো র‌্যাব

সাভার ও আশুলিয়ায় যারা গার্মেন্টস এ উস্কানি দিয়ে অসন্তোষ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে, বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় র‌্যাব-৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। র‌্যাব জানায়, এক শ্রেণীর অসাধু চক্র গার্মেন্টস শিল্প ধংসের পায়তারা করছে। এসময় শ্রমিকদের কোন প্রকার গুজবে কান না দেয়ার জানানো হয়।

post
বাংলাদেশ

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে উদ্বোধন

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর আড়াইটার দিকে সবুজ পতাকা উড়িয়ে এ অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন সরকারপ্রধান। উদ্বোধনের পর ট্রেনে উঠে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যান তিনি। তবে উদ্বোধন হলেও সর্বসাধারণের জন্য মেট্টোরেল চলাচল করবে রোববার (৫ নভেম্বর) থেকে। প্রথমে তিনটি স্টেশনে যাত্রী ওঠানামা করবে। এই স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় নির্মাণাধীন ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ করা হয়েছে উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত। গত বছরের ২৮ ডিসেম্বর ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের দিয়াবাড়ী-আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০২৫ সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার অংশে এই ট্রেন চালু হতে পারে। আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দেবেন। মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত এ সমাবেশকে ঘিরে ব্যাপক শোডাউন দেবেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ঢাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে লাখ লাখ কর্মী-সমর্থক সমাবেশে যোগ দেবে বলে নেতারা জানিয়েছেন।

post
বাংলাদেশ

জ্বালাও পোড়াও বিএনপির উৎসবে পরিণত হয়েছে, মন্তব্য প্রধানমন্ত্রীর

গেল ২৮ অক্টোবরে সারা দেশে বিএনপি জামাত অগ্নিসন্ত্রাস করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্বালাও, পোড়াও যেন তাদের উৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।আজ শনিবার বিকেলে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী স্বাধীনতাবিরোধী ও খুনিদের মদদ দেয় বিএনপি। এ জন্য আন্দোলনের নামে তারা অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যায় মেতেছে। তবে দেশের মানুষের জন্য অগ্রগতি উন্নয়ন নিয়ে ভাবে তার দল ও তার সরকার। এজন্যই আওয়ামীলীগের আমলে দেশের এত উন্নয়ন হয়েছে। রাজধানী ঢাকার মানুষও আজ খুব সহজে সল্প সময়ে নগরীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে চেলে যেতে পারবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর দুপুর আড়াইটায় আগারগাঁও রেলস্টেশন থেকে সফরসঙ্গীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন তিনি। এসমেয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ২০০ আমন্ত্রিত অতিথি। মাত্র ২৫ মিনিটে মতিঝিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা ৪১ মিনিটের দিকে মেট্রোরেলে আগারগাঁও থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর ৩টা ৬ মিনিটে রেলের মতিঝিল প্রান্তে পৌঁছান। উদ্বোধনের পরদিন রোববার (৫ নভেম্বর) থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এ অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট। মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চার ঘণ্টা ট্রেন চলাচল করবে। এর মধ্য দিয়ে মতিঝিল-উত্তরার যাত্রীদের দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ অবসান হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

post
বাংলাদেশ

আলুর বাজারে অস্থিরতা; প্রতি কেজিতে গুনতে হচ্ছে ৭০ টাকা

রাজধানীর সবজির বাজারে প্রভাব পড়েনি অবরোধের। তবে আলু ও পেঁয়াজের বাজারে অস্থিরতা কমেনি। বর্তমানে আলুর কেজি ৭০ টাকা এবং পেঁয়াজের দাম ঠেকেছে ১৪০ টাকায়।রাজধানীর কারওয়ানবাজারে সরেজমিনে দেখা গেছে, আলু-পেঁয়াজের দাম নিয়ে ক্ষুব্ধ খোদ খুচরা বিক্রেতারাই। তারা ক্রেতাদের বোঝাতে গিয়ে মেজাজ হারাচ্ছেন।  কোল্ড স্টোরেজে প্রচুর পরিমাণে আলু মজুত রয়েছে। সরকার তাদের ধরেন না কেন? তারা কেন বড় বড় ব্যবসায়ীদের ধরেন না? তারাই তো আলু মজুত করে বসে আছেন। পেঁয়াজের সরবরাহ কম থাকার কথা জানিয়ে আরেক খুচরা বিক্রেতা বলেন, ‘হিসাব অনুযায়ী, পুরো ঢাকা শহরে দৈনিক ৪০ গাড়ি পেঁয়াজ দরকার হয়। কিন্তু সরবরাহ করা হয় মাত্র ২০ থেকে ৩০ গাড়ি। সেক্ষেত্রে বাজারে ঘাটতি তো থাকবেই।’ এদিকে অসাধু চক্রের কাছে জিম্মি ভোক্তারা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও খুচরায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬২ টাকা থেকে ৭০ টাকায়। এছাড়া পেঁয়াজের প্রতি কেজি ঠেকেছে ১৩০ থেকে ১৪০ টাকায়। বাজারে পণ্যের দাম এত বেশি হওয়া ঠিক নয়। বর্তমানে আলুর দাম অনেক বেশি। আমরা কখনই আলু ৭০ টাকা কেজি দরে কিনিনি। তাছাড়া বাজারে সব পণ্যের যে দাম, এতে ঢাকা শহরে চলা অনেক কঠিন হয়ে উঠেছে। এর আগে ১৪ সেপ্টেম্বর আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। সে সময়ে উৎপাদক পর্যায়ে প্রতি কেজি আলুর যৌক্তিক দাম ১৪ টাকা ১৭ পয়সা, পাইকারি পর্যায়ে ২৭ টাকা ৬৩ পয়সা এবং খুচরা পর্যায়ে ৩৫ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ ও খুচরা কোনো পর্যায়েই আলু বিক্রয় করা হচ্ছে না। এছাড়া দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৬৪ টাকা থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু তা বিক্রি হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। এদিকে মঙ্গলবার (৩১ অক্টোবর) দাম নিয়ন্ত্রণে হিমাগার পর্যায়ে নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছিল সরকার। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত দামে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি খুচরা পর্যায়েও সরকারনির্ধারিত দাম প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রির জন্য কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়। তবে বুধবার (১ নভেম্বর) এ নির্দেশনা কার্যকরের কথা বলা হলেও বাজারের চিত্র আগের মতোই।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.