রোববার চালু হচ্ছে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালু হচ্ছে আগামীকাল রোববার। এই ইউরিয়া সার কারখানা উদ্বোধনসহ জেলার কয়েকটি স্থাপনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে আওয়ামী লীগের আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎফুল্ল নরসিংদীবাসী। নরসিংদীতে স্থাপিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। ইতোমধ্যেই কারখানাটি পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু করেছে। রোববার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার কারখানা উদ্বোধন শেষে, পলাশে স্থানীয় সূধীজনদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগের আয়োজনে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর আগমনকে ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী-১ লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম (বীরপ্রতিক)। সরকারপ্রধানের এই সফরে নরসিংদী জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
