বাংলাদেশ

আন্দোলনের নামে অরাজকতা কাম্য নয়: প্রধানমন্ত্রী

post-img


অবরোধ-অগ্নিসন্ত্রাসের কারণে দেশের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, আন্দোলনের নামে এমন অরাজকতা কাম্য নয়- বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে গণভবনে,প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে শীতার্ত মানুষের সহায়তায় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দেয়া অনুদান গ্রহণকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে এখন যেমন একটা অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ছে,সেটি মোকাবেলায় সবাইকে নজর দিতে হবে। সকলে সহযোগিতা করলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না। এসময় বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি সুরক্ষিত রাখতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.