বাংলাদেশ

বৃহস্পতিবারেও উত্তাল ছিল গাজিপুরের পোষাক শিল্প এলাকা

post-img


বেতন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবারেও গাজিপুরের চান্দনা চৌরাস্তা,রওশন সড়কসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বহৃস্পতিবার সকাল থেকে চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার,হাসান তানভীর ফ্যাশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে। এসময় ওই এলাকার কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, মজুরি বৃদ্ধির দাবীতে আজও আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকরা সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ঘটনায় সকল পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.