বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান বিভিন্ন জেলায়

post-img


দেশের বিভিন্নস্থানে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের মাধ্যমে উপকার ভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খুলনার তেরোখাদার ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারসহ সুবিধাভোগীরা। এদিকে,প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,যশোরের শার্শা উপজেলার হাজারো সুবিধাভোগী মানুষ।শেখ রাসেল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের আয়োজন করে,উপজেলা প্রশাসন।এসময় সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার সুবিধাভোগী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.