post
বাংলাদেশ

বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাস্তবায়ন হোক, প্রত্যাশা বার্নিকাটের

বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নগুলোর অব্যহত বাস্তবায়ন প্রত্যাশা করেছেন মার্সা বার্নিকাট। বাংলাদেশের সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত দেশটির অব্যহত উন্নয়ন এবং আগামী নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় সে ব্যাপারেও তার প্রত্যাশা ব্যক্ত করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন আয়োজনে অংশ নিয়ে এনআরবি কানেক্ট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।মার্সিয়া স্টেফেন ব্লুম বার্নিকাট বর্তমানে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস বিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।  তিনি বলেন, কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের নেওয়া সকল নীতি ও উদ্যোগগুলো আমাকে গর্বিত করেছে। এখন বাংলাদেশ এই সঙ্কটকে অতিক্রম করে গেছে। এছাড়াও বাংলাদেশের সকল উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সেগুলোও গুরুত্বপূর্ণ।বার্নিকাট আরও বলেন, "দেশটিতে নির্বাচন ঘনিয়ে আসছে। আমি চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সংগঠিত হোক। আর এই বিজয় দিবসে এই প্রত্যাশাই করি বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাস্তবায়ন হোক।"   বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার পর মার্সা বার্নিকাট আরও বলেন, সবসময়ের মতো এবারও দূতাবাসের বিজয় উদযাপন ছিলো অসাধারণ। "আমার সবসময়ই নাচের আয়োজনগুলো দেখতে ভালো লাগে। বিশেষ করে এখানকার তরুণ-তরুণীরা যখন তাদের নৃত্যকলা প্রদর্শণ করে আমি ভীষণ উপভোগ করি।" কোভিড-১৯ এর পর এবার আমরা আবার সশরীরে হাজির হয়ে এই আনন্দ উদযাপন করতে পারছি, এটাও ভালো লাগছে। এখানে সকল বাংলাদেশি বন্ধুদের সঙ্গেও দেখা হয়ে গেলো, সেটাও গুরুত্বপূর্ণ, বলছিলেন মার্শা বার্নিকাট। যুক্তরাষ্ট্র বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ, শিক্ষা ও আইটি প্রশিক্ষণ উদ্যোক্তা, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি'র চ্যান্সেলর ইঞ্জিনিযার আবুবকর হানিপ এসময় মার্শা বার্নিকাটের পাশে ছিলেন। বাংলাদেশকে তিনি ভীষন মিস করেন, বাংলাদেশের জন্য তিনি ভীষণ হোমসিক বোধ করেন এমনটাই বলছিলেন মার্সা বার্নিকাট। তিনি বলেন, বাংলাদেশের মসলাদার খাবারগুলোও তার প্রিয়। দূতাবাসের ডিনারে সেই খাবারগুলো খেতে পারবেন বলেও তার ভালো লাগছে। বাংলাদেশের কথা তিনি আজও তার নতুন কর্মস্থলের সবাইকে শেয়ার করেন। বাংলাদেশ কখনো তার হৃদয় থেকে মুছে যাবে না, বলছিলেন সাবেক এই রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের কথা উল্লেখ করে মার্সা বলেন, বাংলাদেশ এখন একজন অসাধারণ রাষ্ট্রদূতকে পেয়েছে। অ্যাম্বাসাডার হাস আমার খুব প্রিয় বন্ধু, দারুণ এক সহকর্মী। আমি সত্যিই গর্বিত পিটার হাসের মতো এক রাষ্ট্রদূত এখন বাংলাদেশে নিযুক্ত রয়েছেন। 'জয়বাংলা' বলে সাক্ষাৎকারটি শেষ করেন মার্শা বার্নিকাট। 

post
বিনোদন

নিউইয়র্কে গান-কবিতা-অভিনয়-আলোচনায় হুমায়ূন আহমেদকে স্মরণ

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন’। ১১ ডিসেম্বর নিউইয়র্ক সিটির জ্যামাইকায় একটি পাবলিক স্কুলে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ‘শোটাইম মিউজিক’। সম্মেলনের উদ্বোধন করেন প্রবাসের বিশিষ্ট ব্যক্তিত্ব ও কবি বেলাল বেগ।এ সময় বেলাল বেগ বলেন, মানুষকে আকর্ষণ করার অসম্ভব এক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন লেখক হুমায়ূন আহমেদ, যিনি ছিলেন একজন জাদুকর। তার লেখায়, তার ব্যক্তিত্বে, সর্বোপরি তার কাজে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন। অপর বক্তারা বলেন, লেখক হুমায়ূন আহমেদ ছিলেন বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের অন্যতম। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্প-কাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। মিসির আলি এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র। প্রবাসে বসবাসরত কবি ও লেখকদের প্রকাশিত বই সমূহ প্রদর্শন করা হয় এ সম্মেলনে। বই বিনিময়, প্রদর্শন ও বিক্রয় অনুষ্ঠান সকলে উপভোগ করেছেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল চিত্রাঙ্কন, গানে গানে হুমায়ূন, মুক্ত আলোচনা: লেখকের ভাবনায় হুমায়ূন, হুমায়ূন সাহিত্যে মুক্তিযুদ্ধ এবং স্বদেশ প্রেম, আবৃত্তি, আমার আছে জল, হুমায়ূন স্মৃতিচারণ এবং গল্পে গল্পে হুমায়ূুন। সম্মেলনে নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি শিল্পী গোষ্ঠী। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী এস আই টুটুল এবং সেলিম চৌধুরী, সেলিম ইব্রাহীমসহ অনেকে। সমবেত সংগীত পরিচালনায় ছিলেন-চন্দন চৌধুরী। এতে অংশ নেন হুমায়ূন ভক্ত সকলে। চিত্রাঙ্কন পরিচালনায় ফারজিন রাকীবা ও আবু সাঈদ রতন, সহযোগিতায় ছিলেন ড. হাফসা সিদ্দীকা, আলমা ফেরদৌসী লিয়া, খালেদ সরফুদ্দীন, সুমন শামসুদ্দীন ও শিবলী সাদিক। মুক্ত আলোচনা পর্বে লেখকের ভাবনায় হুমায়ূন, পরিচালনায় ছিলেন রওশন হাসান ও শারমিন রেজা ইভা। এ পর্বে অংশ নেন প্রবাসে বসবাসরত কবি ও লেখকবৃন্দ। হুমায়ূুন সাহিত্যে মুক্তিযুদ্ধ এবং স্বদেশ প্রেম,পরিচালনায় ছিলেন মোশাররফ হোসাইন। আলোচনায় অংশগ্রহণ করেন বেলাল বেগ, অধ্যাপিকা হোসনে আরা, তমিজউদ্দীন লোদী, ফকির ইলিয়াস, ফাহিম রেজা নূর ও ড. মহসিন আলী। ‘আমার আছে জল’ নিয়ে আলোচনা পর্ব পরিচালনায় ছিলেন জি এইচ আরজু ও সাবিনা নিরু। অংশ নেন কবি তমিজউদ্দিন লোদী, শামস আল মমিন, সোনিয়া কাদের, আনোয়ার সেলিম, লায়লা ফারজানা। কবিতা আবৃত্তি করেন আনোয়ারুল লাভলু, নজরুল কবির, নাশ নাসরিন, আহসান হাবিব, পিংকি চৌধুরী ও নীলুফার যারীন ও সিনহা মনসুর। হুমায়ুন আহমেদের রচনা নিয়ে স্মৃতিচারণ পর্বের পরিচালনায় ছিলেন ছন্দা সুলতান। অংশগ্রহনে: আবু রায়হান, রওশন হাসান, এ বি এম সালেহ উদ্দিন। নৃত্যাঞ্জলি পরিচালনায় ছিলেন চন্দ্রা ব্যানার্জী ও তার দল। ‘গল্পে গল্পে হুমায়ূন’ পর্বটি পরিচালনায় ছিলেন মনজুর কাদের ও শিশুরা। হুমায়ূন স্মৃতিচারণ পর্ব পরিচালনায় ছিলেন এ বি এম সালেহ উদ্দিন। অংশগ্রহণে ছিলেন বেলাল বেগ, শারমিন রেজা ইভা, শামীম শাহেদ। আগামী জুনের ৩-৪ তারিখ দু’দিনব্যাপী আরও বর্ধিত পরিসরে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন হোস্ট সংগঠন ‘শোটাইম মিউজিক’র স্বত্বাধিকারী আলমগীর খান আলম।

post
যুক্তরাষ্ট্র

এফটিএক্স প্রতিষ্ঠাতা ব্যাংকম্যান-ফ্রিড গ্রেপ্তার, জামিন বাতিল

ক্রিপ্টো কারেন্সি বিনিময় প্রতিষ্ঠান ‘এফটিএক্স’-এর প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রিড গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্রের অনুরোধে বাহামাস কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল সোমবার এ সংক্রান্ত ঘোষণা দেন।এদিকে, মঙ্গলবার ব্যাংকম্যানকে বাহামা আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেন। বাহামাসের অ্যাটর্নি জেনারেল রায়ান পিন্ডারের দপ্তর থেকে বলা হয়েছে, ‘অবহিত করা খবর এবং সঙ্গে পাঠানো সামগ্রী হাতে পাওয়ার পর মনে হয়েছে যে স্যাম ব্যাংকম্যান-ফ্রিডকে গ্রেপ্তার করা এবং আমাদের দেশের প্রত্যর্পণ আইন মেনে তাকে আটকে রাখা ন্যায্যতার মধ্যে পড়ে। কয়েক মাস আগেও এফটিএক্স বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো বিনিময় প্রতিষ্ঠানগুলোর একটি ছিল। কিন্তু নভেম্বরে তিন দিনের মধ্যে বিনিময়কারীরা ৬০০ কোটি ডলার উত্তোলন করার পর দেউলিয়াত্ব সুরক্ষার জন্য আবেদন করে প্রতিষ্ঠানটি। একই দিনে প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন ব্যাংকম্যান-ফ্রিড। ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যর্থতার বিষয়টি স্বীকার করলেও তিনি বরাবরই কোনো ধরনের প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। গত মাসে আদালতে দায়ের করা কাগজপত্র থেকে দেখা যাচ্ছে, ৫০ টি বড় ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে এফটিএক্সের দেনার পরিমান তিনশো কোটি ডলারের বেশি। এফটিএক্স-কে দেউলিয়া ঘোষণার যে প্রক্রিয়া চলছে, সেটি সম্পন্ন হওয়ার পর লোকজন সেখান থেকে তাদের গচ্ছিত অর্থ কতটা ফেরত পাবে তা এখনো পরিস্কার নয়। তবে অনেক বিশেষজ্ঞ হুঁশিয়ারি দিচ্ছেন যে, লোকজন যে পরিমান অর্থ জমা রেখেছে, তার সামান্য অংশই হয়তো তারা ফেরত পাবে। এফটিএক্স এক্সচেঞ্জের মাধ্যমে মানুষ বিটকয়েনের মতো ক্রিপটোকারেন্সি সাধারণ মূদ্রা দিয়ে কেনা-বেচা করতে পারতো।

post
যুক্তরাষ্ট্র

ল্যাবরেটরিতে তৈরি হবে সূর্যের শক্তি, নতুন মাইলফলক রচনা

সূর্যের সমশক্তি এখন ল্যবরেটরিতে উৎপাদন করা সম্ভব। ঠিক এমনই একটি ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা। কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এই গবেষণা চালিয়ে আসছিলেন।তারা বলে আসছিলেন পরমানু বিক্রিয়া থেকেই গ্রহপুঞ্জে আলো জ্বলে। আর এই বিক্রিয়া ল্যবরেটরিতে সম্ভব হলে তা হতে পারে বিপুল শক্তির উৎস। এই বিষয়টিই এখন চূড়ান্তভাবে প্রমাণিত হলো ল্যাবরেটরিতে। মঙ্গলবার এই গবেষণায় নতুন মাইলফলক তৈরি হলো। বিজ্ঞানীরা তাদের ঘোষণায় বলেছেন, তারা গবেষণাগারে প্রথম ফিউশন রিঅ্যাকশনটি ঘটিয়েছেন যার মধ্য দিয়ে একটি বিক্রিয়া সৃষ্টির জন্য যতটুকু শক্তির প্রয়োজন তার চেয়েও বেশি শক্তি তার উৎপাদন করতে পেরেছেন। বিজ্ঞান গবেষণার এক মাইলফলক আমরা রচনা করতে পেরেছি। আর এর মধ্য দিয়ে বিশুদ্ধ শক্তি উৎপাদনে আমাদের আরও সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হলো, বলছিলেন হোয়াইট হাউজের সায়েন্স অ্যাডভাইজার আরতি প্রভাকর। মঙ্গলবার সকালে ওয়াশিংটন ডিসিতে জ্বালানি মন্ত্রণালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। পরিবেশ ভাবনা থেকে এমন নিউক্লীয় ফিউশনের একটা বড় আবেদন রয়েছে। সূর্য ও তারকারাজির মাঝে এমন নিউক্লিয়াস ফিউসন সারাক্ষণই ঘটতে থাকে। যার মাধ্যমে হাইড্রোজেন অনুগুলো হিলিয়ামের ভেতরে ঢুকতে থাকে এবং সূর্যালোক সৃষ্টি হয়। আর সৃষ্টি হয় তাপ ও উষ্ণতা। যা গ্রহ থেকে গ্রহান্তরে ছড়িয়ে পড়ে। ল্যাবরেটরিতে এমন শক্তি সৃষ্টি করার এই আবিষ্কার পৃথবীর জন্য এক নতুন শক্তির উৎস হয়ে উঠবে যা পরিবেশ দূষণকারী জ্বালানির চাপ থেকে ধরিত্রীকে রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা করছেন বিজ্ঞানীরা।  

post
যুক্তরাষ্ট্র

ডুলেস এয়ারপোর্টের কাছে গাড়ি দুর্ঘটনায় যুবক নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন-ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে ২৫ বছরের এক যুবক নিজের গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। লাউডেন কাউন্টির স্টার্লিং এলাকায় গত রাত পৌনে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।জ্যাসন রেসিনোস-ফিউনেস নামের ওই যুবক তার ডজ চার্জার গাড়িটি নিয়ে দুটি পার্ক করা গাড়িতে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

post
টেক মেন্টর

পিইসিবির সঙ্গে অংশীদারীত্বের চুক্তি স্বাক্ষর পিপলএনটেক'র

পিপলএনটেক এবার অংশীদারীত্বের চুই স্বাক্ষর করেছে পিইসিবি'র সঙ্গে। উত্তর আমেরিকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে আইএসও'র মান বজায় রেখে কাজ করতে সহায়তা করাই এই চুক্তির লক্ষ্য।পিইসিবি আইএসও/আইইসি ১৭০২৪ এর আওতায় শিক্ষা ও সনদ বিতরণকারী প্রতিষ্ঠান। বিশ্ব পর্যায়ে এই প্রতিষ্ঠানটি শিক্ষা, প্রশিক্ষণ, পরীক্ষা ও সনদ বিতরণের কাজ করে আসছে। তথ্য-প্রযুক্তি জগতে আন্তর্জাতিকভাবে পেশাদারী অ্যাক্রেডিটেশন সনদ দেয় পিইসিবি। অন্যদিকে পিপলএনটেক একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যা যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকায় দুই দশক ধরে আইটি দক্ষতা বৃদ্ধিতে সুনামের সাথে কাজ করে আসছে। এরই মধ্যে পিপলএনটেক বিভিন্ন শাখায় প্রশিক্ষণ দিয়ে আইটি কর্মবাজারে ৮০০০ এর বেশি কর্মশক্তি সরবরাহ করেছে। যারা মধ্যম থেকে উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করার দক্ষতা নিয়েই কর্মজগত ঢুকছেন। "পিপলএনটেক'র সঙ্গে অংশীদারীত্ব আমাদের গ্রাহকদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষ হিসেবে তৈরি করার সুযোগ করে দেবে," চুক্তি স্বাক্ষর উপলক্ষে বলেন পিইসিবি'র সিইও টিম রামা। এই অংশীদারীত্ব পিইসিবি'র প্রশিক্ষণ নেওয়ার পর প্রশিক্ষণার্থীদের প্রত্যাহিক জীবনের চ্যালেঞ্জগুলোা মোকাবেলা এবং ক্যারিয়ার তৈরিতে তা কাজে লাগানোর বিষয়ে অবদান রাখবে, বলেন মি. রামা। পিইসিবি'র শিক্ষার্থীদের আইটি সার্টিফিকেশনের বৃহত্তর সুযোগ তৈরিতে পিপলএনটেক এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভূমিকা রাখবে, যোগ করেন পিইসিবি সিইও। যৌথ অংশীদারীত্বের অংশ হিসেবে পিপলএনটেক এবং ডব্লিউইউএসটির শিক্ষার্থীরাও নিতে পারবে পিইসিবি'র প্রশিক্ষণ। যার সুফল হিসেবে ডব্লিউইউএসটির গ্রাজুয়েটদের কর্মজগতে কাজের সুযোগ যেমন সৃষ্টি হবে তেমনি তারা কাজে উন্নতিও করবে। 

post
আন্তর্জাতিক

স্থায়ী শহীদ মিনার পেলেন যুক্তরাষ্ট্রের পেরিস সিটির প্রবাসী বাংলাদেশিরা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পেরিস সিটির প্রবাসী বাংলাদেশিরা পেল স্থায়ী শহীদ মিনার। শহরের একটি পাবলিক হলের সামনের পার্কে ১ লাখ ৮৭ হাজার মার্কিন ডলার ব্যয়ে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছেন সিটি কাউন্সিল।আগামী ২১ ফেব্রুয়ারি থেকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষে প্রবাসীরা ছাড়াও শহরের ভিনদেশিরা প্রভাতফেরিসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন স্থায়ী এ বেদিতে।বাংলাদেশিদের আবেদনে সাড়া দিয়ে সিটি মেয়রের আন্তরিক উদ্যোগে গড়ে উঠেছে বাঙালির সংগ্রাম, আত্মত্যাগ আর অহংকারের প্রতীক এ শহীদ মিনার।বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, ২০২০ সালে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইনক. সংগঠনের ব্যানারে প্রবাসী বাংলাদেশিরা স্থায়ীভাবে শহীদ মিনারের আর্জি জানিয়ে সিটি মেয়র মাইকেল এম ভার্গাসের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। পরে এ নিয়ে মেয়রের সঙ্গে বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধি দলের মতবিনিময় বৈঠকে শহীদ মিনারের একটি নকশা (কাঠের তৈরি শহীদ মিনার) উপস্থাপন করা হয়। বাংলাদেশি কমিউনিটি আবেদন ও উপস্থাপনায় মেয়র আগ্রহী হন এবং প্রচলিত রীতিতে সিটি কাউন্সিলের অর্থায়নে স্থায়ী শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেন। বৈঠকে 'ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনক. এর প্রতিষ্ঠাতা সভাপতি কমিউনিটি নেতা মোহাম্মদ খলিলুর রহমান রাজু, বর্তমান সভাপতি শহীদ আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল শাহীন, সহসভাপতি টিটো ইসলাম, অ্যাম্বাসেডর শওকত আলম, কনভেনর সাঈদ হিমু, জনসংযোগ সম্পাদক মোহাম্মদ বেলাল, উপদেষ্টা সাইফুর ওসমানী জিতু, ইসমাইল হোসেন এবং মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। মো. খলিলুর রহমান রাজু বলেন, 'মেয়রের আন্তরিকতার কারণে খুব দ্রুত উদ্যোগ নেয় সিটি কাউন্সিল। গত সেপ্টেম্বরে শুরু হয় নির্মাণ কাজ এবং ৩ মাসের মধ্যে কাজ শেষ হয়।' গত ২ ডিসেম্বর মেয়র মাইকেল এম ভার্গাস ও লস এঞ্জেলেসে বাংলাদেশের কন্সাল জেনারেল সামিয়া আঞ্জুমসহ বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধি দল শহীদ মিনারটি সরেজমিন পরিদর্শন করে। এ সময় মেয়র মাইকেল এম ভার্গাস বলেন, 'মাতৃভাষার জন্য সংগ্রামের পথ বেয়ে বাঙালিরা স্বাধীন একটি ভূখণ্ড লাভ করেছেন-এটি ইতিহাসে বিরল ঘটনা। বাঙালির এই ত্যাগের কথা সকল ভাষাভাষী মানুষকে জানানোর প্রয়োজন রয়েছে ভীষণভাবে। এই শহীদ মিনার হয়ে উঠবে সে আগ্রহের কেন্দ্রবিন্দু।' 'এ ছাড়া এটি পাবলিক লাইব্রেরি চত্বরে নির্মিত হওয়ায় ইতিহাস-ঐতিহ্য নিয়ে শিক্ষার্থী এবং গবেষকদের কৌতুহলের অবসানও ঘটাতে সক্ষম হবে', তিনি বলেন। বাংলাদেশ কমিউনিটি নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য মেয়র ও সিটি কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা জানান।

post
বাংলাদেশ

ঢাকায় রাজনৈতিক সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বিবৃতি

ঢাকায় রাজনৈতিক সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস একটি বিবৃতি দিয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে বিবৃতিটি সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে-"যুক্তরাষ্ট্র দূতাবাস বুধবার ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। সহিংসতার এই খবরগুলোর সুষ্ঠু তদন্ত করতে, এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।

post
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে কেনার পরপরই ১২৫টি আইফোন ছিনতাই

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপল স্টোর থেকে ৩০০টি আইফোন কেনার পর স্টোরের বাইরে ছিনতাইকারীর কবলে পড়েন এক ক্রেতা। ছিনতাইকারীরা তার থেকে ১২৫টি আইফোন ছিনিয়ে পালিয়ে যায়।ম্যানহাটনের একটি ওই অ্যাপল স্টোর থেকে আইফোনগুলো কিনে নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি। তখনই ঘটে বিপদ। ওই সময়ই ছিনতাই হয়ে যায় প্রায় ৯৫,০০০ ডলার মূল্যের ১২৫টি স্মার্টফোন। অ্যাপেলের এই স্টোরটি ২৪ ঘণ্টা খোলা থাকে এবং ওই সময় ব্ল্যাক ফ্রাইডের সেল চলছিল বলে জানা গেছে। যা ছিনতাইকারীরা হয়তো আগে থেকেই জানতো। নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ একটি বিবৃতিতে জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক ২৭ বছর বয়সী ওই ব্যক্তি ফিফথ অ্যাভিনিউতে অবস্থিত অ্যাপলের দোকান থেকে নিয়মিত ফোন কিনতেন। কারণ তিনি ফোন কেনা বেচার একটি ছোট ব্যবসা করতেন। দোকান থেকে কিনে আবার বিক্রি করতেন। কিন্তু কেন রাত পৌনে দুই টায় তিনি ফোন কিনতে গিয়েছিলেন সেটি একটি রহস্য রয়ে গেছে। পুলিশ আরো বলেছে, ভুক্তভোগী ওই ব্যক্তি তিনটি ব্যাগে আইফোন ভরে নিয়ে যাচ্ছিলেন। এই সময় দুই অপরিচিত ব্যক্তি তার হাতে থাকা ব্যাগ টেনে নিয়ে যায়। ব্যাগ টেনে নিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে টানাহ্যাঁচড়া হয়। শেষে ভুক্তভোগী ব্যক্তির মুখে ঘুষি মেরে একটি ব্যাগ নিয়ে যেতে সক্ষম হয় ছিনতাইকারীরা। পুলিশ ধারনা করছে তাকে বেশ কিছু দিন ধরেই পর্যবেক্ষণ করে আসছিল। কারণ তিনি এই স্টোর থেকেই নিয়মিত ফোন কিনতেন। থানায় মামলা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ করছেন, এই বিষয়ে কোরো কোন তথ্য জানা থাকলে এগিয়ে আসতে।

post
শিক্ষা

মঙ্গোলীয় বিশ্ববিদ্যালয় ও ডিস্ট্রিক্ট কাউন্সিলের সঙ্গে ডব্লিউইউএসটির এমওইউ স্বাক্ষর

মঙ্গোলিয়ার গ্লোবাল লিডারশিপ ইউনিভার্সিটি-জিএলইউ এবং উলানবাটোর সিটির সুখবাতার ডিস্ট্রিক্টের সঙ্গে মঙ্গলবার দুটি সমঝোতা স্মারক সই করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি- ডব্লিউইউএসটি। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘ-মেয়াদী সহযোগিতার সম্পর্ক তৈরির লক্ষ্যে গৃহীত সমঝোতায় স্বাক্ষর করেন ডব্লিউইউএসটি চ্যান্সেলর ও সিইও আবুবকর হানিপ এবং জিএলইউ'র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মি. ওতগনবাত বারখু। অপর সমঝোতায় স্বাক্ষর করেন আবুবকর হানিপ ও সুখবাতার ডিস্ট্রিক্টের চেয়ারম্যান এনখোবোল্ড বুখচুলুন। মি. বারখু ও মি. বুখচুলুন মঙ্গোলিয়ার ১৬ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন। সকালে প্রতিনিধিদলটি ক্যাম্পাসে পৌঁছালে তাদের স্বাগত জানান ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক। নিজ কক্ষে প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে কথা বলেন চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। পরে প্রতিনিধি দলের সদস্যদের উদ্দেশ্যে লিডারশিপ বিষয়ক একটি উপস্থাপনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মার্ক রবিনসন। নেতৃত্বের গুনাবলী ও তাদের করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। প্রতিনিধি দলে আরও ছিলেন পরে ডব্লিউইউএসটি চ্যান্সেলর আবুবকর হানিপ তার বক্তৃতায় সহযোগিতার সম্পর্কে একটি নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। ডব্লিউএসটি ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করে কিভাবে শিক্ষার্থীদের সম্পূর্ণ প্রস্তুত করে কর্মজগতে পাঠাচ্ছে তা তুলে ধরেন। ড. হাসান কারবার্ক বিশ্ববিদ্যালয় পরিচালনার বিশেষ দিকগুলো তুলে ধরে বলেন, যে কোনো শিক্ষার্থীর জন্য এমন একটি বিশ্ববিদ্যালয় প্রত্যাশিত। জিএলইউ'র প্রেসিডেন্ট মি. ওতগনবাত বারখু ও সুখবাতার ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এনখোবোল্ড বুখচুলুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এবং তাদের মঙ্গোলিয়া সফরের আমন্ত্রণ জানান। ডব্লিউএসটি'র সিএফও ফারহানা হানিপ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতের সহযোগিতার সম্পর্ক দৃঢ় করতে এই সমঝোতা স্বাক্ষর বড় ভূমিকা রাখবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.