post
এনআরবি বিশ্ব

‘ট্রাম্প ক্ষমতার মধ্যে থেকে কিছু করলে বিচার হবে না’

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনও কিছু করে থাকলে, সেক্ষেত্রে তার বিচার করা যাবে না। তবে ব্যক্তিগত কোন কৃতকর্মের জন্য তার বিচার করা যেতে পারে। বিচার থেকে কোন ধরনের প্রেসিডেন্সিয়াল ছাড়ের স্বীকৃতি দিয়ে আদালতের এমন রায় এটিই প্রথম। এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিল,প্রেসিডেন্ট থাকাকালে কোন কৃতকর্মের জন্য একজন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিচারে কোনও ছাড় পাবেন না। ফলে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনি ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ট্রাম্পের বিচার করা যাবে।

post
যুক্তরাষ্ট্র

মার্কিন নির্বাচন: ৬০ শতাংশ ভোটার বাইডেনের বিকল্প চান

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৬০ শতাংশ নিবন্ধিত ভোটার ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের বিকল্প প্রার্থী চান।বৃহস্পতিবার বাইডেন ও ট্রাম্পের বিতর্কের পর মর্নিং কনসাল্ট প্রো পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। তবে জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের বেশির ভাগই রিপাবলিকান পার্টির সমর্থক বলে জরিপে উল্লেখ করা হয়েছে। মর্নিং কনসাল্ট প্রোর জরিপে বলা হয়েছে, যে ৬০ শতাংশ ভোটার বাইডেনের বিকল্প প্রেসিডেন্ট প্রার্থী চান, তাঁরা দুই ভাগে বিভক্ত। একাংশ নিশ্চিতভাবে বাইডেনের বিকল্প চান। আরেকটা অংশ তাঁর বিকল্প হলে ভালো হবে এমন মত দিয়েছেন। তবে এই দুই ভাগের মধ্যে কোনটি কত শতাংশ, তা জরিপের ফলে উল্লেখ করা হয়নি।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন: মুখোমুখি বাইডেন-ট্রাম্প

যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন এবং রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। টিভি পর্দায় চোখ রাখা বেশিরভাগ নিবন্ধিত ভোটারই বলেছেন, এই বিতর্কে বাইডেনকে ছাড়িয়ে গেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সিএনএনের আটলান্টা স্টুডিওতে বিতর্কে অংশ নেন বাইডেন ও ট্রাম্প। সিএনএন এর তাৎক্ষণিক জরিপে দেখা গেছে, বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারদের ৬৭ শতাংশ বলেছেন, ট্রাম্প ভাল করেছেন। আর মাত্র ৩৩ শতাংশ বাইডেনের পক্ষে মত দিয়েছেন।

post
সংবাদ

ফাহিম সালেহ হত্যাকাণ্ডে হাসপিল দোষী সাব্যস্ত

পাঠাওয়ের সিইও ফাহিম সালেহ হত্যাকাণ্ডে তার সাবেক সহকারী টাইরেস হাসপিল দোষী সাব্যস্ত হয়েছেন। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ২০২০ সালে নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের শিকার হন। গত সোমবার ম্যানহ্যাটন সুপ্রিম কোর্ট এ মামলায় তার সাবেক সহকারীকে দোষী সাব্যস্ত করেন। আদালতে টাইরেস হাসপিল জানান, প্রেমিকাকে আকৃষ্ট করার জন্য নানা উপহার কিনতে তিনি ফাহিমের অর্থ চুরি করেছিলেন। পরে এ বিষয়টি আড়াল করতেই তিনি ফাহিমকে হত্যা করেন। তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেছেন বিচারক। প্রতিবেদনে বলা হয়, ফাহিমের চার লাখ মার্কিন ডলার চুরি করেন হাসপিল। এরপর বিষয়টি আড়াল করতে হত্যার পর তার ইলেক্ট্রিক করাত দিয়ে খণ্ড বিখণ্ড করেন। এ ঘটনায় হাসপিলকে ফাস্ট ডিগ্রি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ফাহিম সালেহ বাংলাদেশি বংশোদ্ভূত ও মার্কিন নাগরিক। তিনি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন।

post
এনআরবি বিশ্ব

বলিভিয়ায় সেনা অভ্যুত্থান ব্যর্থ; জেনারেল গ্রেপ্তার

বলিভিয়ার সশস্ত্র বাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সামরিক বাহিনীর এক জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট লুইস আর্সে ‘অভ্যুত্থান’ প্রচেষ্টার নিন্দা করে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন।বুধবার জেনারেল হুয়ান হোসে সুনিগার নেতৃত্বে সামরিক বাহিনীর কয়েকটি ইউনিট রাজধানীর কেন্দ্রীয় চত্বর প্লাসা মুরিয়োতে জড়ো হয়। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক দেখেছেন, একটি সাঁজোয়া যান প্রেসিডেন্ট প্রাসাদের একটি প্রবেশ পথ ধাক্কা দিয়ে খুলে ফেলেছে আর সৈন্যরা ভেতরে প্রবেশ করছে। কিন্তু সন্ধ্যার দিকে সশস্ত্র বাহিনী, প্রেসিডেন্ট প্রাসাদ থেকে চলে যায়।

post
যুক্তরাষ্ট্র

কৃষ্ণাঙ্গদের ভোট দেয়ার আহ্বান জানালো ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলাডেলফিয়ায় দুটি বক্তৃতায় তাঁর খ্রিষ্টান ও কৃষ্ণাঙ্গ সমর্থকদের আরেকবার ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি কৃষ্ণাঙ্গ ভোটারদের উদ্দেশে রক্তপাতে বিধ্বস্ত হওয়া শহরটিকে ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ে হাজারো সমর্থকের উদ্দেশে ট্রাম্প বলেন, তিনি পুলিশকে তাঁদের কাজের জন্য দায়মুক্তি দেবেন এবং সহিংসতার বিরুদ্ধে লড়াইরত শহরগুলোতে সরকারি বাজেট বাড়াবেন। এ বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ ও খুন কমেছে বলে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই যে প্রতিবদেন দিয়েছে, তাকে ভুয়া বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন ভুয়া তথ্য সামনে তুলে ধরছেন।

post
এনআরবি সাফল্য

যুক্তরাষ্ট্রে হবিগঞ্জের ছেলে মিনহাজের অসাধারণ সাফল্য

ফুল স্কলারশিপে পড়াশোনার জন্য আমেরিকার ৩৯টি ইউনিভার্সিটি থেকে প্রস্তাব পেয়েছেন মো. মিনহাজ উদ্দিন। তবে ভর্তির ক্ষেত্রে তার পছন্দের ইউনিভার্সিটি অব মিশিগান অ্যানআরবর ক্যাম্পাসকে বেছে নিয়েছেন মিনহাজ। নামকরা এই বিদ্যাপীঠ থেকেই কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তিনি। স্কুল গ্র্যাজুয়েশনে মেধার স্বাক্ষর রাখায় দারুণ খুশি তার পরিবারের সদস্যরা।মিনহাজ ডেট্টয়েট ক্রেস টেকনিক্যাল হাইস্কুল থেকে মেধার সঙ্গে গ্র্যাজুয়েশন করেছেন। তিনি ৪.৩ পেয়ে জিপিএ ওয়েডে অর্জন করেন। মিনহাজ ৬টি অ্যাডভান্স ক্লাস করেছেন। পড়াশুনার পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করেন খেলাধুলাসহ সহশিক্ষা কার্যক্রমে। মিনহাজ একজন ভালো গলফ খেলোয়াড়। ক্রেস টেকনিক্যাল হাইস্কুল গলফ ক্লাবের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন। লায়ন্স ডারক টুর্নামেন্ট, ডেট্টয়েট ইউথ ক্লাসিক টুর্নামেন্ট এবং পিএসএন চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। মিনহাজ ২০২৩-২৪ সালে টানা দুইবার এনএইচএসসিএ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া আউটডোর অ্যাডভানচার ক্লাব (বাইকিং, আইস স্কেডিং) প্রেসিডেন্ট ছিলেন। মিনহাজ আইটিতে ৬টি সার্টিফিকেট অর্জন করেন। এছাড়া ৮টি ক্লাবের মেম্বার হয়ে সামাজিক ও শিক্ষামূলক কাজ করে আসছেন।

post
এনআরবি বিশ্ব

ভিজিট ভিসাধারীদের ওয়ার্ক পারমিটে ভিসা কনভার্ট করার সুযোগ কানাডাতে

ভিজিট ভিসাতে বাংলাদেশিদের কানাডাতে যাওয়ার হার ক্রমেই বাড়ছে। সম্প্রতি এসব ভিজিট ভিসাধারীদের ওয়ার্ক পারমিটে ভিসা কনভার্ট করার সুযোগ দিয়েছে দেশটির সরকার। তবে, এসব ভিসাধারীদের কাজ করতে হবে রেগুলোটেড প্রফেশনের বাইরে।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে বাড়ছে বিদেশে ঘুরতে যাওয়ার হার। এশিয়ার দেশগুলো ছাড়াও ইউরোপ আমেরিকা ও কানাডাতেও প্রতিনিয়ত ঘুরতে যাচ্ছেন বাংলাদেশিরা। উন্নত দেশগুলোর মধ্যে কানাডাতে বর্তমানে ভিজিটর ভিসা পাচ্ছেন অনেক বাংলাদেশিরা। কেউ কেউ ফিরে আসলেও সেখানে থেকে যাচ্ছেন অনেকে । এসব ভিসাধারীদের ওয়ার্ক পারমিটে ভিসা কনভার্ট করার সুযোগ দিচ্ছে কানাডা সরকার। এসব বাংলাদেশিরা ভিসা পরিবর্তন করে ওয়ার্ক পারমিট পেলেও, তাদের রেগুলেটেড প্রফেশন অনুযায়ী কাজ করতে পারবেন না। এ সুযোগ ২০২৫ সালের ফেব্রুয়ারী পর্যন্ত থাকবে বলে জানিয়েছে কানাডা সরকার।

post
এনআরবি বিশ্ব

কানাডাতে স্পাউসের ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন

কানাডাতে অনার্স বা মাস্টার্স প্রোগ্রামে যাওয়া শিক্ষার্থীদের স্পাউসের ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারনে চলতি বছরের শুরুতে এ পরিবর্তন আনে কানাডা সরকার।বর্তমানে আবাসন সংকটসহ নানা কারনে সংকটে পড়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা। আর তাই চলতি বছর থেকেই বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করছে দেশটির সরকার। দেশটিতে অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের স্পাউসদের ওয়ার্ক পারমিটে বড় ধরণের পরিবর্তন নিয়ে এসেছে কানাডা। অনার্স পড়তে যাওয়া শিক্ষার্থীরা তাদের স্পাউস নিয়ে যেতে পারলেও, স্পাউসদের কাজের অনুমতি দিচ্ছে না। তবে, মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ব্যাতিক্রম। অস্থায়ী এই বিধিনিষেধের কারণে দুই বছরের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পরিবর্তন আসবে বলে মনে করছে দেশটির সরকার।

post
অনুষ্ঠান

স্মৃতি আর আনন্দ-বেদনায় কানাডা প্রবাসীদের ঈদ উদযাপন

কানাডায় আনন্দমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিনে প্রবাসীরা মিলিত হন একে অন্যের সঙ্গে। কানাডা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ শেষে চলে যান কোরবানি দিতে।কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত ফার্মগুলোতেই কোরবানি দিয়েছেন প্রবাসীরা। ভোরে নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা। মসজিদে নামাজ শেষে পরিবার-পরিজন নিয়ে বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের বাসায় ঘুরতে বের হয়েছেন তারা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই মেতে ওঠেন গল্প-আড্ডায়। ক্যালগেরি, অটোয়া, টরন্টো, মন্ট্রিয়লসহ কানাডাজুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিনের এ আড্ডার পাশাপাশি চলছে ঈদ উপলক্ষ্যে নানা সুস্বাদু খাবারের আয়োজন। এবিএম কলেজের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. মো. বাতেন বলেন, বাংলাদেশের মতো আনন্দ করে এখানে ঈদ হয় না। আমরা প্রবাসী বাঙালিরা একে অন্যের বাড়িতে যাই, শুভেচ্ছা বিনিময় করি। রোমন্থন করি দেশের সেই সময়ের স্মৃতি। নতুন প্রজন্মের অনেকেই আমাদের সময়কার সেই ঈদের আনন্দ বুঝতে পারবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.