বাংলাদেশ

ঢাকায় রাজনৈতিক সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বিবৃতি

post-img

ঢাকায় রাজনৈতিক সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস একটি বিবৃতি দিয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে বিবৃতিটি সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে-

"যুক্তরাষ্ট্র দূতাবাস বুধবার ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

সহিংসতার এই খবরগুলোর সুষ্ঠু তদন্ত করতে, এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.