যুক্তরাষ্ট্র

এফটিএক্স প্রতিষ্ঠাতা ব্যাংকম্যান-ফ্রিড গ্রেপ্তার, জামিন বাতিল

post-img

ক্রিপ্টো কারেন্সি বিনিময় প্রতিষ্ঠান ‘এফটিএক্স’-এর প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রিড গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্রের অনুরোধে বাহামাস কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল সোমবার এ সংক্রান্ত ঘোষণা দেন।

এদিকে, মঙ্গলবার ব্যাংকম্যানকে বাহামা আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেন।

বাহামাসের অ্যাটর্নি জেনারেল রায়ান পিন্ডারের দপ্তর থেকে বলা হয়েছে, ‘অবহিত করা খবর এবং সঙ্গে পাঠানো সামগ্রী হাতে পাওয়ার পর মনে হয়েছে যে স্যাম ব্যাংকম্যান-ফ্রিডকে গ্রেপ্তার করা এবং আমাদের দেশের প্রত্যর্পণ আইন মেনে তাকে আটকে রাখা ন্যায্যতার মধ্যে পড়ে।

কয়েক মাস আগেও এফটিএক্স বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো বিনিময় প্রতিষ্ঠানগুলোর একটি ছিল। কিন্তু নভেম্বরে তিন দিনের মধ্যে বিনিময়কারীরা ৬০০ কোটি ডলার উত্তোলন করার পর দেউলিয়াত্ব সুরক্ষার জন্য আবেদন করে প্রতিষ্ঠানটি। একই দিনে প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন ব্যাংকম্যান-ফ্রিড। ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যর্থতার বিষয়টি স্বীকার করলেও তিনি বরাবরই কোনো ধরনের প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত মাসে আদালতে দায়ের করা কাগজপত্র থেকে দেখা যাচ্ছে, ৫০ টি বড় ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে এফটিএক্সের দেনার পরিমান তিনশো কোটি ডলারের বেশি।

এফটিএক্স-কে দেউলিয়া ঘোষণার যে প্রক্রিয়া চলছে, সেটি সম্পন্ন হওয়ার পর লোকজন সেখান থেকে তাদের গচ্ছিত অর্থ কতটা ফেরত পাবে তা এখনো পরিস্কার নয়। তবে অনেক বিশেষজ্ঞ হুঁশিয়ারি দিচ্ছেন যে, লোকজন যে পরিমান অর্থ জমা রেখেছে, তার সামান্য অংশই হয়তো তারা ফেরত পাবে।

এফটিএক্স এক্সচেঞ্জের মাধ্যমে মানুষ বিটকয়েনের মতো ক্রিপটোকারেন্সি সাধারণ মূদ্রা দিয়ে কেনা-বেচা করতে পারতো।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.