শিক্ষা

মঙ্গোলীয় বিশ্ববিদ্যালয় ও ডিস্ট্রিক্ট কাউন্সিলের সঙ্গে ডব্লিউইউএসটির এমওইউ স্বাক্ষর

post-img

মঙ্গোলিয়ার গ্লোবাল লিডারশিপ ইউনিভার্সিটি-জিএলইউ এবং উলানবাটোর সিটির সুখবাতার ডিস্ট্রিক্টের সঙ্গে মঙ্গলবার দুটি সমঝোতা স্মারক সই করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি- ডব্লিউইউএসটি।

দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘ-মেয়াদী সহযোগিতার সম্পর্ক তৈরির লক্ষ্যে গৃহীত সমঝোতায় স্বাক্ষর করেন ডব্লিউইউএসটি চ্যান্সেলর ও সিইও আবুবকর হানিপ এবং জিএলইউ'র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মি. ওতগনবাত বারখু।


অপর সমঝোতায় স্বাক্ষর করেন আবুবকর হানিপ ও সুখবাতার ডিস্ট্রিক্টের চেয়ারম্যান এনখোবোল্ড বুখচুলুন।

মি. বারখু ও মি. বুখচুলুন মঙ্গোলিয়ার ১৬ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন।

সকালে প্রতিনিধিদলটি ক্যাম্পাসে পৌঁছালে তাদের স্বাগত জানান ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক।

নিজ কক্ষে প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে কথা বলেন চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ।

পরে প্রতিনিধি দলের সদস্যদের উদ্দেশ্যে লিডারশিপ বিষয়ক একটি উপস্থাপনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মার্ক রবিনসন।

নেতৃত্বের গুনাবলী ও তাদের করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।

প্রতিনিধি দলে আরও ছিলেন

পরে ডব্লিউইউএসটি চ্যান্সেলর আবুবকর হানিপ তার বক্তৃতায় সহযোগিতার সম্পর্কে একটি নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। ডব্লিউএসটি ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করে কিভাবে শিক্ষার্থীদের সম্পূর্ণ প্রস্তুত করে কর্মজগতে পাঠাচ্ছে তা তুলে ধরেন।

ড. হাসান কারবার্ক বিশ্ববিদ্যালয় পরিচালনার বিশেষ দিকগুলো তুলে ধরে বলেন, যে কোনো শিক্ষার্থীর জন্য এমন একটি বিশ্ববিদ্যালয় প্রত্যাশিত।

জিএলইউ'র প্রেসিডেন্ট মি. ওতগনবাত বারখু ও সুখবাতার ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এনখোবোল্ড বুখচুলুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এবং তাদের মঙ্গোলিয়া সফরের আমন্ত্রণ জানান।

ডব্লিউএসটি'র সিএফও ফারহানা হানিপ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতের সহযোগিতার সম্পর্ক দৃঢ় করতে এই সমঝোতা স্বাক্ষর বড় ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.