post
বাংলাদেশ

বিরোধীদলের দুজন ও ভাসমান দুজন শনাক্ত: র‍্যাব

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব বলছে, এরমধ্যে দুজন বিরোধী রাজনৈতিক দলের কর্মী, বাকি দুজন ভাসমান ব্যক্তি। যাদের নজরদারি করা হচ্ছে।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন র‍্যাব-৩ এর অধিনায়ক কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। এসময় র‍্যাবের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা মোহনগঞ্জ ও তেজগাঁও এলাকায় ট্রেনে আগুন লাগার ঘটনায় বেশ কিছু ক্লু ও নাম পেয়েছি। দুই ক্যাটাগরিতে শনাক্ত করেছি। তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করছি না। আমরা সিসি ফুটেজ থেকেও তথ্য নিয়েছি। যাদের নাম ও ছবি পেয়েছি তাদের মধ্যে দুজন বিরোধীদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর দুজন ভাসমান ব্যক্তি। ট্রেনে আগুন লাগানোর কাজে রেলওয়ে এলাকায় থাকা ভাসমান মানুষকে ব্যবহার করা হয়েছে। আমরা সবদিক বিবেচনায় নজর রাখছি। তিনি আরও বলেন, আমাদের টিম রেলের বগি স্ক্যান করবে। সুইপিং, ডগ স্কোয়াড ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। রেল পুলিশের সঙ্গে সমন্বয় করে এসব পদক্ষেপ নেওয়া হবে।

post
বাংলাদেশ

উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় ভোট দিতে হবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগই দেশের মানুষের অধিকার সুরক্ষিত করেছে, উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় ভোট দিতে হবে, বলেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫ জেলার নির্বাচনী জনসভায় যুক্ত হয়ে তিনি একথা বলেন। এসময় নির্বাচন যাতে কেউ বাঁধাগ্রস্ত করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে সবাইকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে, বৃহষ্পতিবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ভার্চুয়ালি পঞ্চগড় ও লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের যা কিছু অগ্রগতি তা আওয়ামী লীগের হাত ধরেই। নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত আবারো আগুনসন্ত্রাসের রাজনীতি করছে অভিযোগ করেন আওয়ামী লীগ সভাপতি বলেন, নাশকতা করে নির্বাচন বন্ধ করা যাবে না। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে, ভোটের মাঠে প্রার্থীসহ আওয়ামী নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। এসময় দেশকে এগিয়ে নিতে জনগণকে আবারো নৌকায় ভোট দেয়ার আহবান জানান আওয়ামী লীগ সভাপতি।

post
বাংলাদেশ

নির্বাচনী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে ইসি

ঢাকার সংসদীয় আসনগুলোর নির্বাচনী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে কমিশন। এসময় সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি বদ্ধ পরিকর। এদিকে, নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিয়ে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কমিশনের আলোচনা হয়েছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে ঢাকার ২০টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন। এসময় সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন প্রার্থীরা, আশ্বাস দেন সবধরনের সহযোগিতার। এর আগে, ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করে ইসি। বৈঠক শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, সহিংস পরিবেশ এড়িয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সচেষ্ট থাকবে আইনশৃঙ্খ্লা বাহিনী। এদিকে, দেশের বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন নির্বাচন কমিশনারবৃন্দ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশা প্রকাশ করেন তারা।

post
বাংলাদেশ

নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপি বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। থেমে নেই রাজধানী ঢাকা-৫ আসনের নির্বাচনী এলাকার প্রচার-প্রচারনাও। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের প্রত্যাশা একটি অবাধ সুষ্টু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য প্রার্থীই হবেন তাদের অভিভাবক।রাজধানী ঢাকার প্রবেশদ্বার ডেমরা-যাত্রাবাড়ি নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ আর নারী ভোটারের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৬৬৫। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনের সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে সব যায়গায় আলোচানার কেন্দ্রে রয়েছে নির্বাচন। আসনটিতে প্রতিদ্বন্দিতা করছেন মোট ১২ জন প্রার্থী। গত নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে উপ-নির্বাচনে কাজী মনিরুল ইসলাম মনু সংসদ সদস্য হলেও এবার মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ মুন্না। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন ঢাকা দক্ষিণ সেচ্ছাসেবক লীগের সভাপতি মো.কামরুল হাসান রিপন আর ট্রাক প্রতিক পেয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। জাতীয় পার্টির মো.সারওয়ার খান কাঠাল , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন ছড়ি প্রতীক নিয়ে লড়বেন আসনটিতে। এ ছাড়াও অনান্য দলের বেশ ক’জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তবে এ আসনে লড়াই হবে মূলত আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে। আসন্ন নির্বাচন সামনে রেখে চলমান সহিংসতা নিয়ে ভীতি কাজ করছে ভোটারদের মাঝে। তাদের প্রত্যাশা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হোক নির্বাচন।

post
বাংলাদেশ

জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে: ওবায়দুল কাদের

গুপ্ত হামলা বন্ধ না করলে দেশের জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে। বলেছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের মাঠ থেকে পলাতক দল বিএনপি কিভাবে অসহযোগ আন্দোলন করবে এমর প্রশ্নও রাখেন তিনি। সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এ ছাড়া ট্যাক্স-বিল যাদের বাকি,ঋণ নিয়ে যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান, ওবায়দুল কাদের। সমসাময়িক রাজনীতি নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না। অসহযোগ আন্দোলন করতে হলে, জনসম্পৃক্ততা প্রয়োজন যা বিএনপির নেই। সব ধরনের বিল দেয়া বন্ধের যে আহ্বান বিএনপি জানিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন,ট্যাক্স-বিল যাদের বাকি,ঋণ নিয়ে যারা পালিয়েছে, তাদের তালিকা করা হচ্ছে, কেউ ছাড় পাবে না। এসময় গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণই তাদের প্রতিহত করে, গণশাস্তি দেবে বলেও জানান কাদের।

post
বাংলাদেশ

নির্বাচনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বিজিব

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বিজিবির প্রতিটি সদস্যকে সুশৃঙ্খল ও স্মার্ট সৈনিক হিসেবে কাজ করতে হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিব  মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এসময়ে তিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অর্পিত যে কোনো দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পালনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার আহবান জানান। বুধবার ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ দরবারে সব পর্যায়ের বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।ডিজি বলেন, স্বাধীনতার পর দেশ গঠন এবং দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদান অনস্বীকার্য। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ যে কোনো দুর্যোগময় মুহূর্তে জনগণের সেবায় এ বাহিনী এগিয়ে এসেছে, মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।মহাপরিচালক বলেন, আজ বাহিনীর সব সদস্যের জন্য একটি বিশেষ দিন। গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত এই বাহিনী আজ ২২৯ বছরে পদার্পণ করলো। প্রতিষ্ঠালাভের পর থেকে এ বাহিনী ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান রোধ, নারী-শিশু ও মাদকপাচার রোধসহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে অত্যন্ত দক্ষতা ও পেশাদারত্বের স্বাক্ষর রেখে চলেছে।বিজিবি ডিজি আরও বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম বিওপিসমূহকে যোগাযোগের আওতায় আনা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে বিজিবির রিক্রুটিং ব্যবস্থাকে ই-রিক্রুটিংয়ে রূপান্তরিত করা হয়েছে। বাহিনীর ক্রমবর্ধমান প্রশিক্ষণ চাহিদা পূরণের লক্ষ্যে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়াতে চুয়াডাঙ্গায় অত্যাধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত আরও একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলমান। এছাড়াও বিজিবি সদস্যদের জীবনমান উন্নয়নে সৈনিকদের বেতন স্কেল সমন্বয়, সীমান্ত ভাতা, রেশন ও অন্যান্য সুবিধা বৃদ্ধিসহ প্রশাসনিক ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।দরবার শেষে পদোন্নতিপ্রাপ্ত চারজনকে অনারারি সুবেদার মেজর থেকে অনারারি সহকারী পরিচালক এবং দুজনকে অনারারি সহকারী পরিচালক থেকে অনারারি উপপরিচালক পদে র্যাংক ব্যাজ পরানো হয়। এসময় বিজিবির সব কর্মকর্তা ও অন্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে: পররাষ্ট্রমন্ত্রী

কাতার সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী ৭ জানুয়ারী দেশে ২৮টি রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জালালাবাদ এসোসিয়েশন কাতার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানী দোহার প্লাজা ইন হোটেলে প্রবীণ কমিউনিটি নেতা বোরহান উদ্দিন শরিফের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সিরাজুল ইসলাম শাহীন ও ফয়েজ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সেলিম উপদেষ্টা সৈয়দ আনা মিয়া। এসময়ে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সভাপতি মো: কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের চৌধুরী, কোষাধক্ষ বদরুল ইসলাম প্রমুখ।

post
বাংলাদেশ

পাবনা হাসপাতালের হৃদরোগ শয্যা বৃদ্ধি

পাবনা জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগের শয্যা বৃদ্ধি ও  আধুনিকায়ন করা হয়েছে। হাসপাতালের  সহকারী পরিচালক  ডাক্তার   মোহাম্মদ রফিকুল হাসান হাসপাতালের কর্মরত ডাক্তারবৃন্দদের নিয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন। হৃদরোগ বিভাগে প্রথম পর্যায় ৮শয্যা দিয়ে এর কার্যক্রম পরিচালনা করা হতো ১২শয্যা বৃদ্ধি করণ সহ মোট ২০শয্যা আধুনিকায়ন করা হলো।  এতে রোগীদের সেবার মান আরো বৃদ্ধি পারে। প্রতিবছর এই বিভাগ থেকে ১০ হাজার রোগী সেবা পায় এই বছর থেকে আরো বেশি রোগী সেবা পারে । এসময় উপস্থিত ছিলেন কনসালট  কার্ডিয়লজি ডাক্তার মোহাম্মদ  শাহরিয়ার কবির, ডাক্তার অক্সাদ আল মাসুর আনন, ডাক্তার আমিনুর রশিদ আকন্দ,ডাক্তার সাবেরা সুলতানা বিশ্বাস আসমানী,ডাক্তার সানোয়ার নেওয়াজ খান, আরএমও ডাঃ জাহিদুল ইসলাম সহ চিকিৎসক এবং  নার্সিং কর্মকর্তা বৃন্দ। উদ্ধোধন শেষে রোগীদের ফুলের শুভেচ্ছা বিনিময় ও উন্নতমানের খাবার বিতরণ করা হয় ।

post
বাংলাদেশ

ভোট শুরুর আধা ঘণ্টা আগে এজেন্টদের নাম

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, এবার ব্যালট পেপার নিবার্চনের দিন সকালে কেন্দ্রে পৌঁছানো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, প্রয়োজনে সেনাবাহিনী-বিজিবির সহায়তা নেওয়া হবে। তবে যৌক্তিক কারণ থাকলে কিছু দুর্গম এলাকায় আগের দিন ব্যালট পেপার পৌঁছানো হবে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুরে নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।আনিছুর রহমান বলেন, যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা কিন্তু কম শক্তি-সামর্থ্য নিয়ে নির্বাচনের মাঠে নেই। তাদের সমর্থক আছে সেটা বিবেচনা করেই মাঠে নেমেছেন। তারা মাঠে থাকবেন। আজকের আলোচনায় তাদের প্রত্যেকের অভিযোগের কথাও শুনেছি। তাদেরকে বলেছি- আপনারা মাঠে থাকেন, শেষ সময় পর্যন্ত মাঠে থাকতে হবে। ভোটের দিন আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, প্রার্থীরা বলেন- আমার এজেন্ট বের করে দিয়েছে। মূলত তিনি এজেন্টই দেননি। যে কারণে আজকে প্রার্থীদের বলেছি- ভোটের দিন একটি নির্ধারিত ফরম দেবেন। ভোট শুরু হওয়ার আধাঘণ্টা আগে যেন তাদের এজেন্টদের নাম দেন এবং তারা যেন উপস্থিত থাকেন। ভোট শেষ হওয়ার পরে গণনা পর্যন্ত এজেন্ট থাকতে হবে এবং ফলাফলে স্বাক্ষর দেবে। তার প্রার্থীর ফলাফল যাই হোক না কেন উপস্থিত থাকতে হবে।নির্বাচন কমিশনার বলেন, আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা অভিযোগগুলো তদন্ত করে দেখছি এবং সতত্যা পেলে সেগুলো মামলা হচ্ছে। এক্ষেত্রে পুলিশতো বাদী হয়ে মামলা নিবেনা। কারণ পুলিশত সরকার পক্ষের লোক। যিনি অভিযোগকারী তাকেই প্রথমে থানায় অভিযোগ করতে হবে। অভিযোগ দেরি করে দিলে বিষয়টি দূর্বল হয়ে যায়। এই বিষয়টিও স্বতন্ত্রপ্রার্থীদের দেখতে হবে।তিনি বলেন, ভোটারদের ভোট দিতে উৎসাহ দিতে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালাতে হবে। ভোটের অধিকার আপনার। আপনি ভোট দিতে আসেন।  আপনার ভোট আপনি দেবেন, অন্য কেউ আপনার ভোট দেবে না। ভোটের সুন্দর পরিবেশ বজায় থাকবে। আজকের অনুষ্ঠানে প্রার্থীদের বলেছি, ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব তাদের। কিন্তু সুস্থ্য সুন্দর পরিবেশে ভোটগ্রহণের দায়িত্ব আমাদের।আনিছুর রহমান বলেন, প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী যতটুকু প্রচার-প্রচারণার সুযোগ দেওয়া আছে তা করতে দিতে হবে। এক্ষেত্রে প্রার্থীদেরও দায়িত্ব আছে। আচরণবিধিতে আছে কে কোথায় প্রচারণা করতে চায় তার ২৪ ঘণ্টা আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে। কারণ একই স্থানে যদি দুইজনের নির্বাচনী প্রচারণার কার্যক্রম হয়, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই আমরা প্রার্থীদের বিষয়টি অবহিত করেছি। আমাদের মিশন হচ্ছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে চাই। এটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা তাই করব। যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন আমরা তাকে গ্রহণ করব।এ সময় চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কমকর্তা তোফায়েল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

বুধবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছে প্রধানমন্ত্রী

আগামীকাল বুধবার থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ দিন তিনি সিলেটে হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন।সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছেই তিনি দুই সুফি সাধকের মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের পর বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।পরদিন বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বিকেল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরিশাল সফর করবেন। ওই দিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।পরদিন ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী যাবেন নিজ জেলা গোপালগঞ্জ, এরপর মাদারীপুরে। ওই দিন প্রথমে তিনি নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন। এরপর মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপ।  এবিষয়ে সিলেট মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান বলেন, প্রধানমন্ত্রীর সিলেট আগমন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় চার হাজার পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। এরমধ্যে সিলেটের বাইরে থেকে আড়াই হাজার পুলিশ ফোর্স যুক্ত করা হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকছে।   

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.