বাংলাদেশ

বিএনপির সন্ত্রাসী কার্যকলাপ বিশ্বের কাছে তুলে ধরেছি: পররাষ্ট্রমন্ত্রী

post-img

সিলেট-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন বানচালে বিএনপির সন্ত্রাসী কার্যকলাপের প্রকৃত তথ্য বিবৃতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন আর কোনো ভুল তথ্য দিয়ে কারও সহানুভূতি আদায় করা যাবে না।

শুক্রবার নগরীর বদিকোনাস্থ ইজতেমা মাঠে পবিত্র জুমার নামাজ শেষে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গ্রেপ্তার নিয়ে বিদেশিদের কাছে ভুল তথ্য দিচ্ছে বিএনপি। সরকার প্রকৃত তথ্য তুলে ধরছে। ঢালাওভাবে কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করছে না সরকার। সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে।

এসময় তার সঙ্গে সিলেট-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.