গুপ্ত হামলা বন্ধ না করলে দেশের জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে। বলেছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের মাঠ থেকে পলাতক দল বিএনপি কিভাবে অসহযোগ আন্দোলন করবে এমর প্রশ্নও রাখেন তিনি। সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এ ছাড়া ট্যাক্স-বিল যাদের বাকি,ঋণ নিয়ে যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান, ওবায়দুল কাদের।
সমসাময়িক রাজনীতি নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না। অসহযোগ আন্দোলন করতে হলে, জনসম্পৃক্ততা প্রয়োজন যা বিএনপির নেই।
সব ধরনের বিল দেয়া বন্ধের যে আহ্বান বিএনপি জানিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন,ট্যাক্স-বিল যাদের বাকি,ঋণ নিয়ে যারা পালিয়েছে, তাদের তালিকা করা হচ্ছে, কেউ ছাড় পাবে না।
এসময় গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণই তাদের প্রতিহত করে, গণশাস্তি দেবে বলেও জানান কাদের।
