বাংলাদেশ

বিরোধীদলের দুজন ও ভাসমান দুজন শনাক্ত: র‍্যাব

post-img

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব বলছে, এরমধ্যে দুজন বিরোধী রাজনৈতিক দলের কর্মী, বাকি দুজন ভাসমান ব্যক্তি। যাদের নজরদারি করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন র‍্যাব-৩ এর অধিনায়ক কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। এসময় র‍্যাবের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা মোহনগঞ্জ ও তেজগাঁও এলাকায় ট্রেনে আগুন লাগার ঘটনায় বেশ কিছু ক্লু ও নাম পেয়েছি। দুই ক্যাটাগরিতে শনাক্ত করেছি। তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করছি না। আমরা সিসি ফুটেজ থেকেও তথ্য নিয়েছি। যাদের নাম ও ছবি পেয়েছি তাদের মধ্যে দুজন বিরোধীদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর দুজন ভাসমান ব্যক্তি। ট্রেনে আগুন লাগানোর কাজে রেলওয়ে এলাকায় থাকা ভাসমান মানুষকে ব্যবহার করা হয়েছে। আমরা সবদিক বিবেচনায় নজর রাখছি। তিনি আরও বলেন, আমাদের টিম রেলের বগি স্ক্যান করবে। সুইপিং, ডগ স্কোয়াড ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। রেল পুলিশের সঙ্গে সমন্বয় করে এসব পদক্ষেপ নেওয়া হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.