post
বাংলাদেশ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে তলিয়ে যেতে পারে সেন্টমার্টিন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপসহ উপকূল থেকে দূরে চরগুলোর নিম্নাঞ্চলে ৮ -১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে সেন্টমার্টিন। কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবদু রহমান বলছেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ১০-১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এতে সেন্টমার্টিন তলিয়ে যেতে পারে। গুঁড়িয়ে যেতে পারে অনেক স্থাপনা। তিনি বলেন, যেহেতু সেন্টমার্টিন সবদিক থেকে খোলা জায়গা, বাঁধ নেই, এতে করে একটা সুবিধাও রয়েছে। সেট হচ্ছে, একদিক থেকে এক প্রান্ত থেকে পানি উঠলে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে সাগরে চলে যাবে। বেশিক্ষণ পানি স্থির হয়ে জমা থাকার সুযোগ পাবে না। এ কারণে আগামী ৩৬ ঘণ্টা পর্যন্ত দ্বীপের বাসিন্দাদের কোনো ঘরবাড়ি বা আশ্রয়কেন্দ্রের নিচতলায় না থাকার অনুরোধ জানিয়েছেন আবহাওয়াবিদ আবদু রহমান। এদিকে সব হোটেল ও কটেজগুলোকে আশ্রয়কেন্দ্র হিসবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সম্পর্কে জেনেছি। সব শেল্টার খুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে মানুষ আশ্রয়কেন্দ্র আসতে শুরু করেছে। মজিবুর বলেন, সেন্টমার্টিনে এখন প্রায় ৯ হাজার লোক রয়েছে। যে শেল্টারগুলো আছে, সেগুলোর বেশিরভাগই দুই থেকে তিনতলা। সবাইকে আশ্রয়কেন্দ্র নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। তাদের জন্য সাত দিনের শুকনো খাবার মজুত রয়েছে। রাতের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে।’ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতিপ্রবল হিসেবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় ১৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এজে/

post
বাংলাদেশ

শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় 'মোখার' প্রভাব পড়তে শুরু করবে কক্সবাজার উপকূলীয় এলাকায়

বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার গতি বাড়ছে। সেই সঙ্গে বাংলাদেশের উপকূলের সঙ্গে এর দূরত্ব কমছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে কক্সবাজার ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায়। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, মোখার গতিবেগ বাড়ছে। আবার বাংলাদেশের উপকূলের সঙ্গে এর দূরত্বও কমছে। আজ দেওয়া ১৩ নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এ জন্য কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের কাছের দ্বীপ ও চর ৮ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের কাছের দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর–পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে কাল রোববার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ সন্ধ্যা থেকে কক্সবাজার ও এর কাছের উপকূলীয় এলাকায় ‘মোখা’র অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। গতকাল রাত নয়টায় দেওয়া ১২ নম্বর বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছিল, মোখা চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ–পশ্চিমে ও কক্সবাজার থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। দেখা যাচ্ছে, প্রতিটি সমুদ্রবন্দরের সঙ্গে মোখার দূরত্ব কমছে। গতকাল রাতেই দুই বন্দরকে এই মহাবিপৎসংকেত দেওয়া হয়েছিল। তবে তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৬০ কিলোমিটার। এখন যেটি ১৭০ হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এ জন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এজে/

post
বাংলাদেশ

একই টেবিলে ফখরুল-জিএম কাদের বৈঠক, পরিবর্তনে আশাবাদী বিএনপি নেতারা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য। বৃহস্পতিবার (১১মে) গুলশানে বাংলাদেশ কল্যান পার্টি আয়োজিত রাজনৈতিক দলের ঈদ আড্ডা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, এখানে প্রধান প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ জেনারেল মুহাম্মদ ইবরাহিমের ডাকে সাড়া দিয়েছেন। এই আড্ডা সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আড্ডাটা নতুন করে আশা তৈরি করবে। আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য। অপেক্ষা করছি সত্যি করে অর্থে এটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা তার জন্য।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রাজনৈতিক নেতারা কারো প্রতিপক্ষ নন, একে অপরের যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সামাজিক ভাবে কাজ করতে হবে। তাহলে দেশের রাজনীতিতে আগামীতে সুবাতাস বইবে।বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল অব: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এর সভাপতিত্বে ও দলটির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকীবের সঞ্চালনায় গুলশানের ১ এর এক কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এই ' ঈদ আড্ডা 'র।ঈদ আড্ডায় যোগ দেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জাগপার চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ মাইনরিটি পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল, বিকল্পধারার চেয়ারম্যান ড নুরুল বেপারী, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদার, কাদের গণি চৌধুরী, শহিদুল ইসলাম, সরদার ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা

প্রবল থেকে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। যার ফলে মোখার কেন্দ্রে বাতাসের গতিবেগ আরও বেড়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার; যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত আবহাওয়ার দশম বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নবম বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।দশম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় (১৩.১° উত্তর অক্ষাংশ এবং ৮৮.০° পূর্ব দ্রাঘিমাংশ) অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।এতে আরও বলা হয়, এটি শুক্রবার ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। ঘূর্ণিঝড়টি রাত ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১২৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৫৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৮৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৫০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। 

post
বাংলাদেশ

কান চলচ্চিত্র উৎসবে পরীমনির ‘মা’

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘মা’-এর। অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এ বিষয়ে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, এটা আমার দীর্ঘ নির্মাণ ক্যারিয়ারের প্রথম ছবি, যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১৯ মে। একই সময়ে ছবিটি কানেও প্রিমিয়ার করতে পারছি। একজন নির্মাতার কাছে এরচেয়ে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। আমি চাই, বাংলাদেশ, কান উৎসব হয়ে ছবিটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। পৃথিবীর সব মা’কে উৎসর্গ করেই এ ছবিটি তৈরি করেছি। পরিচালক অরণ্য আনোয়ার আরও বলেন, বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ১৯ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। জানা গেছে, দেশে মুক্তি দিয়েই অরণ্য আনোয়ার ও ছবির প্রযোজক পুলক কান্তি বড়ুয়া ছুটবেন ফ্রান্সের উদ্দেশে। সেখানে প্রিমিয়ারের মাধ্যমে বিশ্বের অন্য প্রযোজক-পরিবেশকদের সঙ্গে আলাপ করবেন ‘মা’ ছবিটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার লক্ষ্যে। এদিকে অনেক দিন পর্দায় দেখা যায়নি চিত্রনায়িকা পরীমনিকে। তিনি এখন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। ছুটিতে যাওয়ার আগে শুটিং শেষ করা আলোচিত ‘মা’ সিনেমার মাধ্যমে আবারও জাতীয় ও আন্তর্জাতিক পর্দায় ফিরছেন আলোচিত এ অভিনেত্রী। চিত্রনায়িকা পরীমনি বলেন, এ সিনেমার জার্নিটা সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর ছেলে) আমার পেটে ছিল। ওকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আর এখন যখন ছবিটি মুক্তির মিছিলে, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না। প্রসঙ্গত, ছবিটিকে ঘিরে চলছে নানা প্রচারণা। মুক্তি পেয়েছে ছবির পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি। ছবির গল্প মূলত মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সি সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প এটি। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার। নাম দিয়েছেন ‘মা’। আর সেই মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি।

post
বাংলাদেশ

স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান শেখ হাসিনার

বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোকে অর্থায়ন করতে হবে। এর জন্য ফান্ড তৈরি করতে হবে।আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্মার্ট বাংলাদেশ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছোট ভূখণ্ডে বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। চিকিৎসার সাথে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে। ছোট্ট একটি দেশে এতো বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন হলেও সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে। তিনি বলেন, চিকিৎসকদের গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। যেন প্রান্তিক পর্যায়ের মানুষ সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়। এ সময় চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা কারিগরিতে দক্ষ জনশক্তি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, করোনা মোকাবিলায় সবাইকে টিকার আওতায় আনা হয়েছে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। দারিদ্যের হার ১৮.৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে।    

post
বাংলাদেশ

ফের উত্তপ্ত উত্তপ্ত হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, মাঠে নামছে বিএনপি

বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত হতে যাচ্ছে এই মাসের শেষের দিকে কারণ প্রধান রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলো সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে নতুন কর্মসূচি নিয়ে ২০ মে থেকে ফের রাজপথে নামছে। জেলা সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রথম ধাপের কর্মসূচি। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপিকে রাজপথে মোকাবেলা করার জন্য ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে যারা আন্দোলনে জিতবে তারাই পরবর্তীতে নির্বাচনেও জিতবে। ৬৪ জেলাতেই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার স্থায়ী কমিটি ও বুধবার সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। চার পর্বে প্রতি শনিবার এ কর্মসূচি পালন করা হবে। পরশু ঢাকায় এক সমাবেশ থেকে এর ঘোষণা আসবে। দলটির নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্র জানায়, স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচির খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদুল আজহার পর চূড়ান্ত ধাপে ঢাকা অভিমুখে কর্মসূচির পক্ষে মত দেন নেতারা। সেক্ষেত্রে ঢাকা ঘেরাও, ঢাকামুখী রোডমার্চ, ঢাকায় অবস্থান কর্মসূচি দেওয়া যেতে পারে বলে জানান তারা। সমমনা দলসহ বিভিন্ন পর্যায় থেকে নতুন কর্মসূচি হিসাবে ঢাকা থেকে বিভাগ অভিমুখে রোডমার্চের প্রস্তাব দিলেও তাতে আগ্রহ দেখায়নি দলটির নীতিনির্ধারকরা। এ কর্মসূচি নির্বিঘ্নে করা যাবে কিনা-তা নিয়ে সংশয় থাকায় আপাতত না করার পক্ষে মত দেন তারা। এর পরিবর্তে বড় জেলায় সমাবেশ করার পক্ষে সবাই পরামর্শ দেন। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই সরকারের ওপর প্রবল চাপ তৈরির পক্ষে নীতিনির্ধারকরা। তাই আপাতত হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচিতেও যেতে চায় না দলটি। এদিকে সরকারের পতন ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের ঘোষিত দফা নিয়ে ঐকমত্যে পৌঁছতে না পারায় বিলম্ব হবে যৌথ রূপরেখার ঘোষণা। এ নিয়ে সমঝোতায় গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসতে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনে ‘অলআউট’ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আন্দোলনের রোডম্যাপ চূড়ান্ত করতে সমমনা দলগুলোর সঙ্গে সিরিজ বৈঠক করে দলটি। কর্মসূচিসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে তাদের মতামত নেওয়া হয়। একই লক্ষ্যে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদেরও মতামত নেয় হাইকমান্ড। কর্মসূচির পাশাপাশি যৌথ রূপরেখা চূড়ান্তেও গণতন্ত্র মঞ্চের শরিকদের সঙ্গে বৈঠক করা হয়। এসব বৈঠকের একটি সারসংক্ষেপ তৈরি করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। 

post
বাংলাদেশ

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে সভাপতি এবং কেরানীগঞ্জ ছাত্র লীগের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম মামুন সাধারণ সম্পাদক ও মোঃ তোফাজ্জল হোসেন কে দপ্তর সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৭১ সদস্যবিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।৭ মে (রবিবার) ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ঢাকা ৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ এমপি কে ১ নং সদস্য রেখে ৩৫ জন সদস্য ও ২৭ জনকে উপদেষ্টা করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

post
বাংলাদেশ

বুধবার রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা

দক্ষিণ বঙ্গোসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ১০ মে রাতের মধ্যে এটি ঘুর্ণঝড়ে রূপ নেয়া সম্ভাবনা রয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর প্রথমে উত্তর-পশ্চিম দিকে, এরপর উত্তর-পূর্ব দিকে এগিয়ে মিয়ানমার উপকূলে পৌঁছতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মোখা (Mocha)।ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগরের এ অংশ উত্তাল হয়ে পড়ছে।তবে বাংলাদেশ উপকূল এবং সবগুলো সমুদ্রবন্দর থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে রয়েছে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি, একারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে আপাতত ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সাগরে অবস্থানকারী মাছ ধরা নৌকা-ট্রলারকে গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।এর আগে, মঙ্গলবার (৮ মে) দিনগত রাতে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী লঘুচাপটি আরও তীব্র হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সাগরে এমন বিরূপ আবহাওয়ার প্রভাবে দেশের আকাশ হয়ে পড়েছে মেঘ শূণ্য। ফলে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গিয়ে সারাদেশে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ।গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১.২ ডিগ্রী সেলসিয়াস।

post
বাংলাদেশ

বিদেশি বন্ধুরা বাংলাদেশে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চায় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তিনটি দাবি নিয়ে মাঠে নেমেছে। সরকারের পদত্যাগ, পার্লামেন্টের বিরতি ও তত্ত্বাবধায়ক সরকার। এই তিনটির কোনটির ব্যাপারে বিদেশি বন্ধুরা সরকারের কাছে কোনো প্রস্তাবও করেনি, কোনো চাপও সৃষ্টি করেনি।আজ (বুধবার) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘সাব-রেজিওনাল মিটিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন এক্সিলারেটিং দ্যা ট্রানজিশন টু ইলেকট্রিক মোবিলিটি ইন এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক’ র্শীষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার, সরকারের পদত্যাগ এবং পার্লামেন্টের বিরতি নিয়ে বিএনপি বলছে। বিদেশি বন্ধুরা এটা নিয়ে কিছু বলেনি। তবে হ্যাঁ, বাংলাদেশের তারা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চায়। বিএনপির যেসব দাবি সেগুলোর বিষয়ে বিদেশিরা একটি শব্দও উচ্চারণ করেনি।বিস্তারিত আসছে..

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.