post
বাংলাদেশ

গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীরের প্রার্থীতা বাতিলের আদেশ বহাল

গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর হয়েছে। ফলে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করে ওই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা যে আদেশ দিয়েছিলেন সেটিও বহাল থাকছে।ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের ওই আপিলের শুনানি হয়। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সূত্রমতে এই তথ্য জানা গেছে।এ বিষয়ে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেছেন ‘এখন আমি উচ্চ আদালতে যাব। আশা করি সেখানে ন্যায় বিচার পাব।যে ঋণের কারণে বাতিল হলো মনোনয়নপত্র, ‘অবিচার’ বললেন জাহাঙ্গীরগাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। আজ রোববার সকালেএর আগে গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। তবে তাঁর মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। তবে জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

post
বাংলাদেশ

বহু দেশ সংকটে পড়লেও বাংলাদেশের অবস্থা এখনও ভালো : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে উন্নতসহ অনেক দেশ সংকটে পড়লেও বহু দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা এখনও ভালো। তিনি ওয়াশিংটনে রিজ কার্লটন হোটেলের হলরুমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন।প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ যেন কোনো সংকটে না পড়ে। দেশের দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ এবং অতি দারিদ্রের হার ৫.৬ শতাংশে নামিয়ে আনার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, দেশে কোনো চরম দারিদ্র্য থাকবে না। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাংক অনুসরণ করে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে বাড়ি দিয়ে আসছে। তিনি আরও বলেন, তার সরকার ইতোমধ্যে আবাসন প্রকল্পের আওতায় ৩৫ লাখ লোককে বাড়ি দিয়েছেন এবং তাদের জীবিকা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশে কেউ গৃহহীন থাকবে না, কারণ সরকার প্রতিটি গৃহহীন লোককে বিনামূল্যে আবাসন প্রকল্পের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আরও ৬০ হাজার ঘর তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় মঞ্চে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান অনুষ্ঠান পরিচালনা করেন।

post
বাংলাদেশ

নির্বাচনের আগে আ.লীগকে ভারত সফরে আমন্ত্রণ বিজেপির

আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দিয়ে বিজেপির পক্ষ থেকে ‘পার্টি টু পার্টি’ এই সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপির আন্তর্জাতিকবিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়াল স্বাক্ষরিত ওই চিঠি ইতোমধ্যে ওবায়দুল কাদেরের কাছে পৌঁছেছে। আওয়ামী লীগের দলীয় সূত্র সব তথ্য জানিয়েছে। সূত্র জানায়, আমন্ত্রণ পেলেও আওয়ামী লীগের ভারত সফরের জন্য প্রতিনিধি দল এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে দলের আনুষ্ঠানিক কোনো বৈঠকও হয়নি। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করে সম্ভাব্য দশ-বারো সদস্যের প্রতিনিধি দল ভারত সফরের জন্য চূড়ান্ত করা হতে পারে। চলতি মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুর দিকে এই সফর অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত নির্বাচনের আগেও বিজেপি আওয়ামী লীগ কে ভারতে আমন্ত্রণ জানিয়েছিল।  

post
বাংলাদেশ

৫ প্রকল্পে বাংলাদেশকে ২২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটন সফরে বিশ্বব্যাংকের সঙ্গে বড় অঙ্কের ঋণচুক্তি সই হয়েছে। ৫টি প্রকল্পে ২২৫ কোটি (২.২৫ বিলিয়ন) ডলারের ঋণচুক্তি সই হয়েছে। আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ, দুর্যোগ প্রস্তুতি, পরিবেশ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশকে এ অর্থ ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে গতকাল সোমবার এ–সংক্রান্ত একটি ঋণচুক্তি সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ অর্থায়ন চুক্তির সময় উপস্থিত ছিলেন।পূর্ব–দক্ষিণ এশিয়ায় পরিবহন ও বাণিজ্য সংযোগ ত্বরান্বিতকরণ (অ্যাকসেস)-বাংলাদেশ ফেজ-১ প্রকল্প, যার মূল্য ৭৫৩ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। স্থিতিস্থাপকতা, অভিযোজন ও দুর্বলতা হ্রাসের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট (রিভার), যা বাংলাদেশের ডেলটা প্ল্যান ২১০০–কে সমর্থন করার জন্য প্রথম বড় বিনিয়োগ হবে। এটি অভ্যন্তরীণ বন্যার বিরুদ্ধে দুর্যোগ প্রস্তুতি উন্নত করতে সহায়তা করবে। ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের ফার্স্ট বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি), প্রকল্পটি এ ধরনের প্রথম ঋণ, যা দেশের স্থিতিস্থাপক উন্নয়নে রূপান্তরে সহায়তা করবে। ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের লক্ষ্য ক্ষুদ্র উদ্যোক্তা খাতকে আরও গতিশীল, কম দূষণকারী, সম্পদ দক্ষ এবং জলবায়ু সহনশীল প্রবৃদ্ধি খাতে রূপান্তর করতে সহায়তা করা। ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রকল্পটি পরিবেশ ব্যবস্থাপনা জোরদার করতে এবং সবুজ বিনিয়োগে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করবে।

post
বাংলাদেশ

বিএনপি নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে: কাদের

বিএনপির দ্বিমুখী আচরণের কারণে জনগণ তাদের ওপর আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিকে বলছেন যে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি, বিএনপি নেতাকর্মীরা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এই দ্বিমুখী আচরণের কারণে জনগণ দ্বারা বার বার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতৃবৃন্দ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাই তারা নির্বাচনে অংশগ্রহণে ভয় পায়। একই সঙ্গে তারা নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় লিপ্ত থাকে। রোববার (৩০ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের উপদপ্তর অ্যাডভোকেট সায়েম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বিএনপি মহাসচিবের মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আজ নির্বাচন নিয়ে কথা বলে কোন মুখে? বিএনপির হাত ধরেই এদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে। সামরিক শাসন জারি রেখে বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান ১৯৭৭ সালে হ্যাঁ/না ভোট, সেনা প্রধানের দায়িত্বে থেকে ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচন এবং ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করেছিল। তারই পদাঙ্ক অনুসরণ করে খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার জন্য ১৯৯৬ সালে ১৫ই ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করেছিল। তাদের সময়ে অনুষ্ঠিত মিরপুর ও মাগুরা উপ-নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা হিসেবে স্থান পেয়েছে। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি করেছেন, আওয়ামী লীগ নাকি গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারসহ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সুদীর্ঘ লড়াই-সংগ্রাম করেছে। এই দলের হাত ধরেই এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নিশ্চিতভাবে বিএনপির কাছ থেকে গণতন্ত্রের পাঠ নেবে না। আওয়ামী লীগ বিএনপির চর্চিত গণতন্ত্রে বিশ্বাস বা আস্থা রাখে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের মানুষকে কারফিউ মার্কা গণতন্ত্র উপহার দিয়েছিল। গণতন্ত্রের লেবাসে সামরিক স্বৈরতন্ত্রের ভূত এদেশের জনগণের ওপর চাপিয়ে দিয়েছিল। বিএনপি এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করেছে; মানুষের ভোটাধিকারকে বারবার বাধাগ্রস্ত করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিশ্বাস করে এবং যে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়ে জনগণের হৃদয়ের অনুরণন প্রতিফলিত হয় তা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসনের পথকে মসৃণ করতে নিরলস কাজ করে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। সফলরাষ্ট্রনায়কোচিত ভূমিকার কারণে বর্তমানে শেখ হাসিনাকে সমীহের দৃষ্টিতে দেখে বিশ্বের সব নেতৃবৃন্দ। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মধ্য দিয়ে দেশের সব স্তরের জনগণের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদার হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। যা দেখে বিএনপি ও তার দোসরদের গাত্রদাহ হচ্ছে। তাই তারা এই অগ্রযাত্রা ব্যাহত করার লক্ষ্যে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

post
বাংলাদেশ

বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা আইএমএফের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন খাতে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।শনিবার স্থানীয় সময় বিকালে ওয়াশিংটনের হোটেল রিজ কার্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক। পরে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমরা কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়েছি।’ মোমেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালককে উদ্ধৃত করে বলেন, বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল (সামগ্রিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে)। কারণ দেশটি এমনকি করোনা মহামারির পরও অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পেরেছে। আইএমএফপ্রধান বলেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ও দক্ষ যোগাযোগ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ ছাড়া কোভিড-১৯ মহামারিকালে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখারও প্রশংসা করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নানা উদ্যোগ সম্পর্কে আইএমএফপ্রধানকে অবহিত করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন একদিনে হয়নি, বরং এটি দীর্ঘদিনের পরিকল্পনার ফল। শেখ হাসিনা বলেন, পটপরিবর্তনের পর কারাগারে থাকাবস্থায় তিনি যেভাবে বাংলাদেশের উন্নয়ন চেয়েছেন, সেভাবে তার পরিকল্পনা করেন এবং ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে আইএমএফপ্রধানকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন যাত্রায় আইএমএফের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমর্থন অব্যাহত রাখবে বলে আশা করেন। ব্রিফিংকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ বলেন, গত ১৪ বছরে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আইএমএফ সবসময় বাংলাদেশের পাশে থেকেছে ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে এবং দেশটি কখনই এর থেকে বিচ্যুত হয়নি। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে কাজ করছে, যা বাংলাদেশ মাত্র দুই সপ্তাহের আলোচনার মাধ্যমে পেয়েছে, যদিও অনেক দেশ বছরের পর বছর ধরে আলোচনা চালিয়েও পায় না। আইএমএফপ্রধানকে উদ্ধৃত করে রউফ বলেন, আইএমএফ ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। ব্রিফিংকালে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

গাজীপুর সিটি নির্বাচন : জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়েরটি বৈধ

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। তবে তাঁর মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।আজ রোববার রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান।এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, 'জাহাঙ্গীর আলম মেয়র পদে যে সমস্ত কাগজপত্র দাখিল করেছেন তার সবকিছু সঠিক পাওয়া গেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী তিনি যে প্রতিষ্ঠানের জন্য জামিনদার হয়েছিলেন সেই প্রতিষ্ঠানটি ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হলো।' গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৬ এপ্রিল মনোয়নপত্র সংগ্রহ করেন বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরের দিন তিনি মনোনয়নপত্র জমা দেন। একই দিনে তিন তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্রও জমা দেন।ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের অভিযোগে ২০২১ সালের নভেম্বরে গাজীপুর সিটির মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। পরে তাকে শর্তসাপেক্ষে ক্ষমাও করে আওয়ামী লীগ। এবার গাজীপুর সিটির নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন পান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।

post
বাংলাদেশ

আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনও সুষ্ঠু ভোট হবে না: মির্জা ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, আওয়ামী লীগ তো নির্বাচনে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করে না। এ সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে। তাদের পুরোনো লক্ষ্য বাকশালের ন্যায় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।শনিবার (২৯ এপ্রিল) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এছাড়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাজারে ফুল দেওয়া হয়। বিএনপির মহাসচিব বলেন, সেই লক্ষ্যে তারা ২০১৪ সালের নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে, যেখানে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে ২০১৮ সালেও আগের রাতে ভোট দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণ সেখানেও অংশ গ্রহণ করেনি। এমনকি আপনারা লক্ষ্য করেছেন- স্থায়ী সরকার নির্বাচনগুলোতে জনগণ অংশ নিচ্ছে না। অতি সম্প্রতি যে ভোট হয়েছে, সেখানে মাত্র ১৪ শতাংশ মানুষ ভোট দিতে গেছে। কাজেই জনগণ, বিশ্ববাসী বোঝে এ সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনও সুষ্ঠু ভোট হবে না। তাই জনগণ এ নির্বাচনেও অংশ নেবে না। তিনি আরও বলেন, বিদেশে তাদের যে ভাবমূর্তি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ভাবমূর্তি তারা আবার ঠিক করতে চায়। কিন্তু এবার জনগণ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি- জনগণ তাদের আন্দোলনের মধ্যে দিয়ে এদের পরাজিত করবে। সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপি কোনো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র এবং কাউন্সিল পদে কোনো প্রার্থী থাকবে না বিএনপির। বাংলাদেশে গণতন্ত্রকে হরণ করে নেওয়া হয়েছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, একটা দানবীয় সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে জনগণের অধিকারকে হরণ করে নিয়ে জোর করে বেআইনিভাবে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে আছে। খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাদণ্ড দিয়ে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে বলেও দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিথ্যা মামলার কারণে নির্বাসিত হয়েছেন। আমাদের প্রায় ৪০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। তাদের প্রায়ই কারাগারে যেতে হচ্ছে ও হয়রানির শিকার হতে হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ।

post
বাংলাদেশ

বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মঙ্গোলিয়ার পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বোয়িং–৭৮৭ (ড্রিমলাইনার নামে পরিচিত) উড়োজাহাজের মাধ্যমে দেশটির ১২ জন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া হবে।প্রথম পর্যায়ে আজ শুক্রবার তিন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। প্রশিক্ষণার্থী পাইলটরা মঙ্গোলিয়ার রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসে কর্মরত। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম। এ সময় বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি পাইলটরা ‘লাইন ট্রেনিং’ প্রশিক্ষণ নেবেন। এর মাধ্যমে হাতে-কলমে বোয়িং–৭৮৭ উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ পাবেন তাঁরা।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে এখন ২১টি উড়োজাহাজ আছে। এর মধ্যে ছয়টি বোয়িং–৭৮৭ (ড্রিমলাইনার)। এ ধরনের উড়োজাহাজ মঙ্গোলিয়ায় নেই। তবে শিগগিরই দেশটির বহরে দুটি বোয়িং-৭৮৯ যুক্ত হবে বলে বিমান সূত্র জানায়।নিয়ম অনুযায়ী বোয়িং–৭৮৭ বা ৭৮৯ চালানোর আগে হাতে-কলমে এ ধরনের প্রশিক্ষণ নিতে হয়। এ জন্য মঙ্গোলিয়ার পক্ষ থেকে বিমানের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর দেশটির ১২ পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিমান।বিমান বাংলাদেশের হয়ে প্রশিক্ষণ দেবেন, এমন পাইলটদের একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ১২ পাইলট কয়েক ধাপে প্রশিক্ষণ নেবেন। প্রথম ব্যাচে প্রশিক্ষণ নেওয়ার জন্য তিনজন এসেছেন। ২৪ এপ্রিল তাঁরা ঢাকায় আসেন। এরপর তিন দিনের ‘গ্রাউন্ড ট্রেনিং’ নেন। প্রাথমিক প্রশিক্ষণ শেষে আজ ওই তিনজনের একজন ঢাকা-সিলেট-লন্ডন রুটের একটি ফ্লাইটে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। ফ্লাইটটি পরিচালনা করছেন ক্যাপ্টেন সাজ্জাদুল হক।ওই প্রশিক্ষক আরও বলেন, মঙ্গোলিয়া থেকে আসা তিন পাইলট এর আগে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ‘সিমুলেটর ট্রেনিং’ নিয়েছেন। এখন তাঁদের মোট ১৬টি ফ্লাইটের মাধ্যমে প্রশিক্ষণ নিতে হবে। প্রত্যেকের প্রশিক্ষণ শেষ হতে এক মাসের মতো লাগবে।প্রথম ব্যাচে আসা তিন পাইলট হলেন, মুনগুনতুলগা ওয়ুনবোল্ড, আমরসানা বাইম্বাসুর ও মুনখোচির গোতভ। অন্য ৯ জনের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রশিক্ষণার্থী পাইলটদের বোয়িং–৭৩৭ ও ৭৬৭ চালানোর অভিজ্ঞতা আছে।বিমান সূত্র জানিয়েছে, প্রশিক্ষণের সব খরচ বহন করছে মঙ্গোলিয়া সরকার। এ ছাড়া একজন পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রায় ১৬ হাজার ডলার পাবে। এক মাসের প্রশিক্ষণ শেষে তিন পাইলট তাঁদের দেশের পক্ষ থেকে অর্ডার দিয়ে রাখা দুটি ড্রিমলাইনার বুঝে নেবেন।বিমানের পক্ষ থেকে আরও বলা হয়, বিদেশি পাইলটদের এমন প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম বিমানে এই প্রথম। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার এভিয়েশন খাতে নতুন দিগন্তের সূচনা হয়েছে এবং সার্কভুক্ত দেশের মধ্যে বিমানই প্রথম বিদেশি পাইলটদের ড্রিমলাইনারে প্রশিক্ষণ দেওয়ার গৌরব অর্জন করছে।এ বিষয়ে বিমানের এমডি শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশংসনীয় ফ্লাইট সেফটি স্ট্যান্ডার্ডের কারণে বিমানের প্রতি বিদেশি এয়ারলাইনসগুলোর আস্থা অর্জিত হয়েছে। বিমানের সেফটি স্ট্যান্ডার্ড ও মানসম্মত প্রশিক্ষণ প্রদানের সক্ষমতার কারণে বিদেশি এয়ারলাইনসের বিমানের দেওয়া প্রশিক্ষণের প্রতিও আকর্ষণ বাড়ছে। ভবিষ্যতে প্রশিক্ষণের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

post
বাংলাদেশ

পরিবার নিয়ে পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তুললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলেন মো. সাহাবুদ্দিন। বুধবার সকাল সোয়া দশটায় বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির গাড়িবহর যাত্রা শুরু করে দুপুর ১২টা ৪৫ মিনিটে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছে। পদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় যান রাষ্ট্রপ্রধান।টুঙ্গীপাড়া যাওয়ার পথে পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতুতে নামেন রাষ্ট্রপতি। এ সময় পদ্মা সেতুর মাঝখানে কয়েক মিনিট যাত্রাবিরতি করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্য, নিকটাত্মীয়, রাষ্ট্রপতির সচিবরা এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.