বাংলাদেশ

একই টেবিলে ফখরুল-জিএম কাদের বৈঠক, পরিবর্তনে আশাবাদী বিএনপি নেতারা

post-img

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য। বৃহস্পতিবার (১১মে) গুলশানে বাংলাদেশ কল্যান পার্টি আয়োজিত রাজনৈতিক দলের ঈদ আড্ডা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এখানে প্রধান প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ জেনারেল মুহাম্মদ ইবরাহিমের ডাকে সাড়া দিয়েছেন। এই আড্ডা সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আড্ডাটা নতুন করে আশা তৈরি করবে। আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য। অপেক্ষা করছি সত্যি করে অর্থে এটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা তার জন্য।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রাজনৈতিক নেতারা কারো প্রতিপক্ষ নন, একে অপরের যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সামাজিক ভাবে কাজ করতে হবে। তাহলে দেশের রাজনীতিতে আগামীতে সুবাতাস বইবে।

বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল অব: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এর সভাপতিত্বে ও দলটির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকীবের সঞ্চালনায় গুলশানের ১ এর এক কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এই ' ঈদ আড্ডা 'র।

ঈদ আড্ডায় যোগ দেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জাগপার চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ মাইনরিটি পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল, বিকল্পধারার চেয়ারম্যান ড নুরুল বেপারী, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদার, কাদের গণি চৌধুরী, শহিদুল ইসলাম, সরদার ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.