বাংলাদেশ

সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে জাহাঙ্গীর কবির নানকের শোক

post-img

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, দেশবরেণ্য চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

সোমবার এক শোকবার্তায় নানক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় জাহাঙ্গীর কবির নানক বলেন, মিয়াভাই খ্যাত চিত্রনায়ক ফারুক ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তার অভিনীত চলচ্চিত্র দেশের মহান মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান দেশবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

উল্লেখ্য, চিত্রনায়ক ফারুক আজ সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.