গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে, দলটির নেতারা ভার্চুয়ালী তাদের কর্মীদের সন্ত্রাসের নির্দেশ দিচ্ছে- বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, এ মন্তব্য করেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়েও বিএনপি তার চিরাচরিত নির্লজ্জ মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে। অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি।
