বাংলাদেশ

মুক্তিযোদ্ধা হত্যাকারী জিয়ার উত্তরসূরিরা আবারও গণতন্ত্র ধ্বংস করতে চায়- বললেন কাদের

post-img

মুক্তিযোদ্ধা হত্যাকারী জিয়ার উত্তরসূরিরা আবারও এ দেশে চেপে বসতে চায়, অপশক্তিরা আবারো দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সৈনিক হত্যা দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় কাদের বলেন, বিএনপির আন্দোলনের সাহস দেখা হয়ে গেছে। বিএনপির তাদের ৭ নভেম্বরের কর্মসূচি স্থগিত করে কাপুরুষতার পরিচয় দিয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.