বাংলাদেশ

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ, চলছে না দূর পাল্লার বাস

post-img

বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে। এ অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) রাজধানীর বেশিরভাগ এলাকায় যান চলাচল প্রায় স্বাভাবিক। সকাল থেকেই যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল, পণ্যবাহী পিকআপ চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। সড়কে যানবাহনের আধিক্য থাকলেও যাত্রী কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

অন্যদিকে অবরোধে প্রায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। দু-একটি বাস রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করতে দেখা গেছে।

মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহন, গাবতলী রুটে চলাচলকারী গাবতলী এক্সপ্রেস কোম্পানি, ট্রান্সসিলভার বাসগুলোকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সদরঘাট রুটে চলাচলকারী বাহাদুর শাহ পরিবহনের ম্যাক্সিও রয়েছে রাস্তায়।

গুলিস্তানেও বিভিন্ন রুটের অনেক গাড়িই দেখা গেছে। তবে সেই তুলনায় যাত্রী ছিল না।

অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল ছিল প্রায় যাত্রীশূন্য। যদিও বাসের কাউন্টার বেশিরভাগই খোলা রয়েছে।

সায়েদাবাদ বাস টার্মিনালের বাস শ্রমিকরা জানিয়েছেন, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট রুটে দু-একটি বাস চলছে। মালিকরাও ভয়ে বাস নামাতে চাচ্ছেন না, অন্যদিকে যাত্রীও নেই। তাই সায়েদাবাদ থেকে বাস চলাচল প্রায় বন্ধই বলা চলে।

সকাল ৯টার দিকে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বের হওয়ার মুখে, সিলেট রুটের মিতালী পরিবহন, কুমিল্লা রুটের তিশা পরিবহনের দুটি বাসকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.