বাংলাদেশ

সিরাজগঞ্জে চালু হচ্ছে দেশের প্রথম মহাসড়ক বিশ্রামাগার

post-img

ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে পণ্যবাহী গাড়ী চালকদের জন্য দেশের প্রথম বিশ্রামাগার।এতে খুশি ট্রাক চালকরা।এখন পর্যন্ত ৯৬শতাংশ কাজ শেষ হয়েছে দাবি সংশ্লিষ্ট বিভাগের। তবে এই বিশ্রামাগারটি সংগঠনের মাধ্যমে পরিচালনা করার দাবি জেলা ট্রাক শ্রমিক নেতাদের।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের পাঁচলিয়ায় ১৩দশমিক ৫৬একর জায়গাজুড়ে নির্মাণ কাজ শেষ পর্যায়ে দেশের প্রথম পণ্যবাহী গাড়ি চালকদের বিশ্রামাগার।এতে আছে নিরাপত্তা প্রাচীর বেষ্টিত ৭৬ফুট প্রশস্ত ১শ পণ্যবাহী গাড়ী পার্কিং,যানবাহনের ত্রুটি মেরামতের জন্য ওয়ার্কশপ,বিনোদন পয়েন্ট,ক্যান্টিন, গোসলখানা,নামাজের জায়গা,প্রাথমিক চিকিৎসা সেবা কক্ষ,লেক ও সবুজায়নসহ নানা সুবিধা।

পুরো দৃষ্টিনন্দন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল,গেল বছর ২০শে আগস্ট।কিন্তু নানা কারনে বিলম্বিত হওয়ায় সময় বাড়ানো হয় ডিসেম্বর পর্যন্ত।৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে।উদ্বোধন ডিসেম্বরেই।প্রায় ৪৩কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে।স্বল্প খরচে নানা সুযোগ থাকায় খুশি চালকরা।

অত্যাধুনিক বিশ্রামাগার নির্মাণে সরকারকে ধন্যবাদ জানিয়ে এটি সুষ্ঠুভাবে পরিচালনা করে রাজম্ব আয় নিশ্চিতের পাশাপাশি ট্রাক চালকদের সুবিধার্থে সংগঠনের নামে ইজারা চান শ্রমিক নেতারা। প্রকল্পের কাজ প্রায় শেষ উল্লেখ করে ডিসেম্বরেই উদ্বোধনের আশা নির্বাহী প্রকৌশলীর।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.