post
বাংলাদেশ

সমৃদ্ধ অর্থনীতির জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরিবেশ নিশ্চিত করেছে সরকার- প্রধানমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বিদেশি বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ নেয়ায়, বাংলাদেশ অনেক এগিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। এছাড়া ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য-জার্মানির বাজারকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।সকালে রাজধানীর একটি হোটেলে, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান ও ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে,তখনই বেসরকারি বিনিয়োগে উৎসাহিত এবং বিদেশি বিনিয়োগ আসার সুযোগ করে দিয়েছে। সে কারণে দেশ আজ অনেক এগিয়ে গেছে। ব্লু ইকোনমি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে, সরকার নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে শুধু লজিস্টিকস খাত থেকেই, ৯০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারে পরিণত হবে বাংলাদেশ। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

post
বাংলাদেশ

আপিল খারিজ,বাতিলই থাকছে জামায়াতের নিবন্ধন

দলের নিবন্ধন ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিলকারীর পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় আজ রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।আজ রবিবার বিষয়টি শুনানির জন্য উঠলে জামায়াতের পক্ষে নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীনের ব্যক্তিগত অসুবিধার জন্য ছয় সপ্তাহ সময়ের আবেদন করেন আইনজীবী মো. জিয়াউর রহমান। তবে বারবার সময়ের আবেদন করায় তা নাকচ করে আপিল খারিজ করে দেন আদালত। আদেশের পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে আইনজীবী মো. জিয়াউর রহমান বলেন, সিনিয়র আইনজীবীরা বিষয়টি পুনরায় শুনানি করার জন্য আবেদন করতে পারেন। তখন আদালত তা গ্রহণ করতে পারেন, না-ও পারেন। আদেশের বিষয়ে জামায়াতের আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং হরতালের কারণে আমাদের আইনজীবী শুনানি মুলতবি করার আবেদন দিয়েছিলেন। মুলতবির আবেদনটি আদালত আমলে নেননি। এ বিষয়ে জামায়াতে ইসলামীর পরবর্তী নির্দেশনার আলোকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। তিনি আরও বলেন, এখানে নিবন্ধনের বৈধতা নিয়ে মামলা ছিল, আদালত নিবন্ধন নিয়ে মতামত দিয়েছেন। তবে স্বাভাবিকভাবে জামায়াতের রাজনীতি বহাল থাকবে। সংবিধান অনুযায়ী রাজনীতি নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। রাজনীতি করার সুযোগ অব্যাহত আছে এবং থাকবে। উল্লেখ্য, রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। ওই নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করেন তরীকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি। পরে জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন ২০১৩ সালের ১ আগস্ট অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী আপিল বিভাগে আবেদন করে। ওই আবেদন চলতি বছর শুনানির উদ্যোগ নেয় রিটকারী পক্ষ। রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা এবং দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গত জুনে আপিল বিভাগে পৃথক আবেদন করেন তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজন। তানিয়া আমীর ও আহসানুল করিম জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা এবং দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে শুনানি করতে চান। এ সময় আদালত বলেন, এটি হাইকোর্টের রায়। আপনারা আদালত অবমাননার বিষয়ে প্রপার বেঞ্চে যেতে পারেন।##

post
বাংলাদেশ

কানাডার টরন্টোতে বঙ্গবন্ধুর হত্যাকারী নূর চৌধুরী,ভিডিওতে প্রমান !

অবশেষে কানাডার টরন্টোতে ভিডিওতে ধরা পড়লো বঙ্গবন্ধুকে নিজ হাতে গুলি করে হত্যা করা নূর চৌধুরী।স্থানীয় সময় শুক্রবার রাতে কানাডিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি’র একটি অনুসন্ধানী প্রতিবেদনে তাকে দেখা যায়। সিবিসি’র অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’ এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামে ৪২ মিনিটের একটি ভিডিও প্রতিবেদন প্রচার করে। সেখানে দেখা যায়, টরন্টোর নিজ ফ্ল্যাটের ব্যালকনিতে নূর চৌধুরী হাঁটাহাটি করছেন। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় তাকে দেখা যায়। তবে তিনি কোনো কথা না বলে দ্রুত গাড়ি চালিয়ে চলে যান।

post
বাংলাদেশ

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ বিতরণ করলেন সজিব ওয়াজেদ জয়

মানবিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩ পেলেন দেশসেরা ১২টি যুব সংগঠন। শনিবার দুপুরে আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা এ আয়োজন করে। সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সিআরআই’র চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। তার বক্তব্যে তিনি দাবী করে বলেন, কয়েকটি দেশের কূটনীতিকদের উসকানীতে বিএনপি জামাত সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তার মতে, বিএনপি কখনই গণতান্ত্রিক দল ছিল না। তারা আগুন সন্ত্রাস করে বাংলাদেশের শান্তি নষ্ট করছে। তাদের অপরাজনীতি থেকে বাঁচতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান সজিব ওয়াজেদ জয়।

post
বাংলাদেশ

জয় বাংলা, জিতবে এবার নৌকা !

জয় বাংলা,জিতবে এবার নৌকা গানটির নতুন সংস্করণ বানিয়েছে টিম জয় বাংলা। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে গানটির শুভমুক্তি ঘোষণা করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। তিনি বলেন,নির্বাচনকে ঘিরে চারিদিকে উৎসব আমেজ বিরাজ করছে। তাই নির্বাচনী প্রচারণায় আমেজ তৈরি ও সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরতে এই আয়োজন। তিনি বলেন, নির্বাচনী প্রচারে নতুন মাত্রা তৈরি করবে এই গানটি যা উজ্জীবিত করবে দেশের সব শ্রেনী পেশার মানুষকে। গানটির প্রযোজক ও গীতিকার তৌহিদ হোসেনে নির্মিত এই গানটি গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করা হয়েছে বলে জানানো হয় শুভ মুক্তি অনুষ্ঠানে।

post
বাংলাদেশ

হরতাল অবরোধের প্রতিবাদে শিল্পী সমাজের মানববন্ধন

বিএনপি-জামাতের হরতাল-অবরোধে মানুষের ভোগান্তি এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে,মানববন্ধন করেছেন শিল্পী সমাজ।শনিবার দুপুরে,রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অভিনেতা-অভিনেত্রী, সংগীত শিল্পীসহ সকল পর্যায়ের শিল্পীরা এতে অংশ নেয়।স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা,দেশবিরোধীদের চক্রান্ত, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, অবরোধে জনগণের জীবনমানের ক্ষয়ক্ষতি রোধে জনগণকে সচেতন হওয়ার আহবান জানান তারা। চলমান উন্নয়নের ধারা চলমান রাখতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে,বর্তমান সরকারের পক্ষে অবস্থান নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।বলেন,বিএনপি বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে জানিয়ে,তারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশিদের হাতে দেশকে তুলে দিতে চায় বলেও মন্তব্য করেন তারা।

post
বাংলাদেশ

নৌকা লাঙ্গল দুই প্রতিকেই নির্বাচন করবে জাতিয় পার্টি !

দলীয় মনোনয়ন ও মহাজোটে ভোট করতে চায় জাতীয় পার্টি। নির্বাচন সামনে রেখে কমিশনকে আলাদা চিঠি দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ-জিএম কাদের।শনিবার জিএম কাদেরের পক্ষে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনে পৌঁছে দেয়া হয়। এতে বলা হয়, নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরপিও অনুযায়ী জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জিএম কাদের। অন্যদিকে, আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে উল্লেখ করে— ইসিকে চিঠি দিয়েছেন রওশন এরশাদ। তিনি লিখেছেন, জাতীয় পার্টি বিগত তিনটি সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে শুধু নির্বাচনী জোট।

post
বাংলাদেশ

আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে, মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। পরে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে, দেশবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। আজ শনিবার সকালে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ফরম বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। শুরুতেই গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে, শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কাজী আকরাম উদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, অগ্নিসন্ত্রাসকারীদের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি কেউ অগ্নি সন্ত্রাস করে নির্বাচন বানচালের চেষ্টা করে,তার পরিণতি ভালো হবে না বলে আবারো হুঁশিয়ারি দেন তিনি। উদ্বোধনের পর মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রতিটি বিভাগের জন্য আলাদা বুথে চলে মনোনয়ন বিতরণ। আজ থেকে শুরু হওয়া মনোনয়ন বিতরণ কার্যক্রম চলবে ২১ নভেম্বর প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ##

post
বাংলাদেশ

তামাকের কারণে বার্ষিক ক্ষতি প্রায় আট হাজার কোটি টাকা : হোসেন আলী খোন্দকার

তামাকের কারণে বার্ষিক ক্ষতি প্রায় আট হাজার কোটি টাকা । তামাক ব্যবহারের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে হবে। তামাক থেকে বার্ষিক রাজস্ব আয় প্রায় ২২ হাজার ৮১০ কোটি এবং চিকিৎসা ব্যয় প্রায় ৩০ হাজার ৫৭০ কোটি টাকা বলে জানিয়েছেন জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল (এনটিসিসি) সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খোন্দকার। শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে নারী মৈত্রী আয়োজিত ’জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন ও আমাদের করণীয়‘ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হোসেন আলী খোন্দকার বলেন, তামাক থেকে সরকারের যে রাজস্ব আয় আসে তার চেয়ে তামাক ব্যবহারজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা বাবদ ব্যয় ২৭ শতাংশ বেশী । (ক্যান্সার সার্ভে-২০১৮)। মানুষের ভ্রান্ত ধারণা দূর করার পাশাপাশি প্রয়োজন তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা। তামাকের বিরুদ্ধে আমাদের সকলকে নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) প্রোগ্রামস অফিসার মো. আব্দুস সালাম মিয়া বলেন, তামাক একটি প্রাণঘাতী দ্রব্য। তামাকের পক্ষে বলার মতো একটি শব্দও নেই। তামাক পরিবেশ, অর্থনীতি ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। টোব্যাকো এটলাস ২০১৮- এর তথ্য মতে তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর বাংলাদেশে এক লাখ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন। তার মানে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারান। জনস্বাস্থ্যের সুরক্ষায় ও জীবন রক্ষায় দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে এখনই। আর একটি প্রাণও যাতে না হারাতে হয় তামাকের কারণে সে প্রেক্ষাপটে সোহরাব হাসান বলেন, প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছেন এই ভয়ঙ্কর তামাকের আগ্রাসনে। তামাকের এই সর্বগ্রাসী আগ্রাসন ও তামাক মহামারী আমাদের জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। আমাদের তামাকের ভয়াবহতা সম্পর্কে আরও সোচ্চার হতে হবে ।পাশাপাশি তামাক কোম্পানি গুলোর কার্যক্রম নিষিদ্ধ করে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে। হেলথ রিপোর্টার্স ফোরাম এর সভাপতি রাশেদ রাব্বি বলেন, তামাক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। শ্বাসকষ্ট, ক্যানসার, হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ নানান রকম জটিল রোগের সৃষ্টি হয় তামাক সেবনের কারণে। তামাক সেবন না করেও পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে অধূমপায়ীরা। তাই জনস্বাস্থ্যের কথা চিন্তা করে সকল ধরনের ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করা উচিৎ। নারী স্বাস্থ্যের কথায় জোর দিয়ে দৈনিক ভোরের কাগজের সম্পাদক বলেন, ধূমপান শুধু ব্যবহারকারীদের ক্ষতিগ্রস্ত করে না, উপরন্তু যারা তাদের আসে পাশে থাকে তারাও এর ক্ষতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না। বিশেষভাবে শিশু, নারী ও নারীর গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হয়। তাই জনস্বাস্থ্য রক্ষায় সকল পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও গণপরিবহণে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করতে হবে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষণ) শাহ শেখ মজলিশ ফুয়াদ বলেন, তামাকের কারণে সৃষ্ট রোগ ও মৃত্যু প্রতিরোধযোগ্য এবং সেটি তখনই সম্ভব যদি বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা হয়। তাই আমাদের সকলের একটাই দাবি আগামী প্রজন্মকে বাঁচাতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা হোক। সভাপতির বক্তব্যে নারী মৈত্রী নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি বলেন, বর্তমানে তরুণরা ই-সিগারেট এর প্রতি বেশি আসক্ত হয়ে পরছে। তাদের এই আসক্তি থেকে বের করে আনতে ই-সিগারেট বাজারজাত বন্ধ করা অত্যন্ত জরুরী। শুধু তাই নয় বন্ধ কর‍তে হবে সিগারেট এর খুচরা শলাকা বিক্রি। পাশাপাশি তামাকজাত পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আকার ৫০ শতাংশ থেকে ৯০ শতাং‌শে বৃদ্ধি করা এবং বিক্রয় স্থানে তামাকজাত দ্রব্যের প্রদর্শন বন্ধ করতে হবে।

post
বাংলাদেশ

দুই ঘণ্টায় আ.লীগের ৩০০ মনোনয়ন ফরম বিক্রি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দুই ঘণ্টায় তিন শতাধিক ফরম বিক্রি হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করেন। তবে সকাল ১১টার পরে দলীয় প্রার্থীদের জন্য ফরম সংগ্রহের কার্যক্রম উন্মুক্ত করে দেওয়া হয়। দলের নেতারা শেখ হাসিনার পক্ষে প্রথম মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এদিন দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিভাগে ৮১টি, চট্টগ্রাম বিভাগে ৫১, সিলেট বিভাগে ১৭, ময়মনসিংহ বিভাগে ২৬, বরিশাল বিভাগে ১৭, খুলনা বিভাগে ৩৯, রংপুর বিভাগে ২৬ ও রাজশাহী বিভাগে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বের হয়ে যাওয়ার পরে মনোনয়ন প্রত্যার্শীদের ভিড় বাড়তে শুরু করে। মিছিল নিয়ে প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে কার্যালয়ে প্রবেশ করেন। আবার অনেকে ঢাকঢোল বাজিয়ে নৌকা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। দলীয় সূত্র জানিয়েছে, মনোনয়ন সংগ্রহে একজন প্রার্থী সর্বোচ্চ দুই জন সঙ্গে নিয়ে আসতে পারবেন—এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা কেউই মানছেন না। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিরতি দিয়ে আবারও মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী চার দিন (মঙ্গলবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.