অবশেষে কানাডার টরন্টোতে ভিডিওতে ধরা পড়লো বঙ্গবন্ধুকে নিজ হাতে গুলি করে হত্যা করা নূর চৌধুরী।
স্থানীয় সময় শুক্রবার রাতে কানাডিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি’র একটি অনুসন্ধানী প্রতিবেদনে তাকে দেখা যায়। সিবিসি’র অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’ এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামে ৪২ মিনিটের একটি ভিডিও প্রতিবেদন প্রচার করে।
সেখানে দেখা যায়, টরন্টোর নিজ ফ্ল্যাটের ব্যালকনিতে নূর চৌধুরী হাঁটাহাটি করছেন। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় তাকে দেখা যায়। তবে তিনি কোনো কথা না বলে দ্রুত গাড়ি চালিয়ে চলে যান।
