বাংলাদেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সাক্ষাৎ

post-img

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু,অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

রবিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান। এসময় রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানান, তাঁর দল জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সংবিধানকে অক্ষুন্ন রাখতে হলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু,অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সকল সহযোগিতা নিশ্চিত করবে সরকার।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.