post
বাংলাদেশ

ভোটের মাঠে থাকবে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩০০ ইলেকশন ইনকয়ারি টিম

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩০০টি ইলেকশন ইনকয়ারি টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব মো. মাহবুবার রহমান সরকার।শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এসব ইলেকশন ইনকয়ারি টিমকে সোমবার থেকে ইসি ব্যাচভিত্তিক ট্রেনিং করাবে বলে জানান ইসি’র এই যুগ্ম সচিব। তিনি আরো বলেন, এই টিমটি বৃহস্পতিবার থেকে মাঠে রয়েছে। এখন পর্যন্ত নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ কমিশনে আসেনি।

post
বাংলাদেশ

গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় কাল; জনগণের কাছে গ্রহণযোগ্যরাই হবে নৌকার প্রার্থী- বললেন কাদের

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আগামীকাল গণভবনে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর, কাল দলীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রাপ্তদের আনুষ্ঠানিক তালিকা ঘোষণা করা হবে। জনগণের কাছে গ্রহণযোগ্যরাই নৌকার প্রার্থী হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গেল টানা ৩দিন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সভা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সারাদেশের ৩০০ আসনের জন্য নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এখন সবাই মুখিয়ে আছে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিক তালিকা তালিকা ঘোষণার দিকে।কোন আসনে কে হচ্ছেন নৌকার মাঝি, তা জানা যাবে রোববার।নির্বাচন ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের সাথে কাল সকালে গণভবনে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সেখানে উপস্থিত থাকবেন। এই সভায় আসন্ন নির্বাচন ঘিরে নৌকার জন্য সবাইকে একযোগে কাজ করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। এদিকে, শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্যদেরই দল থেকে মনোনয়ন দেয়া হচ্ছে।এদিকে, জোটের শরিক বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

post
বাংলাদেশ

বিএনপির সাথে সংলাপ নয়- মন্তব্য তথ্যমন্ত্রীর

আগুনসন্ত্রাসকারী দল বিএনপির সাথে রাজনৈতিক সংলাপ নয়, দেশবিরোধী খুনি চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।সোমবার সকালে চট্টগ্রাম নগরীর জামাল খান মোড়ে “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ” শিরোনামে দেয়ালচিত্র উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, যারা মানুষের জানমাল নষ্ট করে,বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে।

post
বাংলাদেশ

যারা জনপ্রিয় তাদেরকে দলের মনোনয়ন,শরিক বিষয়ে সিদ্ধান্ত হয়নি; বললেন ওবায়দুল কাদের

যাদের জনপ্রিয়তা আছে তাদেরকেই সংসদ নির্বাচনী দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হচ্ছে, বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, জোটের শরীকদের নিয়ে এখনই কিছু ভাবা হচ্ছে না।

post
বাংলাদেশ

তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে শ্রদ্ধা

আশুলিয়ার তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে কারখানার সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহতদের স্বজনেরা। এসময় শ্রদ্ধা জানান সেদিনের ঘটনায় আহত শ্রমিকরাও। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্পপুলিশ সদস্যরা।শুক্রবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনের বন্ধ কারখানার সামনে শ্রদ্ধা নিবেদন শেষে,তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের শাস্তির দাবি জানান শ্রমিক নেতাসহ সাধারণ শ্রমিকরা। এদিকে,তাজরীন ট্রাজিডির ১১ বছর পূর্তিতে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন ফ্যাশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। উল্লেখ্য, ২০১২ সালে ২৪ নভেম্বর তাজরীন পোশাক কারখানার অগ্নিকান্ডে অন্তত ১১৭ জন শ্রমিক প্রাণ হারান ও আহত হন কয়েক শত শ্রমিক।

post
বাংলাদেশ

নির্বাচন বর্জনের ঘোষনাকারীদের জনপ্রিয়তা যাচাই’য়ের আহবান : তথ্যমন্ত্রী

যারা নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন,তাদেরকে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই’য়ের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে স্থানীয় একটি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন,যারা আগুন সন্ত্রাস করে তারা মানবতার ও দেশের শত্রু। সমস্ত আগুন সন্ত্রাসীদের নির্মূলের সরকার বদ্ধ পরিকর বলেও জানান ড. হাছান মাহমুদ।

post
বাংলাদেশ

বিএনপি সংবিধানিক পথে নির্বাচনে এলে শুভেচ্ছা ও অভিনন্দন: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

বিএনপি যদি ধ্বংসাত্মক কাজ রেখে সংবিধানিক পথে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাকবে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর কল্লাহ শহীদ (রহ.) এর মাজার শরীফ জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, বিএনপি যদি নির্বাচনে আসতে, নির্বাচন কমিশনের কাছে সময় চায়, অবশ্যই তারা বিবেচনা করবে। সেখানে সরকারের কোন ভূমিকা নেই। তবে নির্বাচন পিছানোর কোন সুযোগ নেই বলেও জানান মোজাম্মেল হক।

post
বাংলাদেশ

রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশের অর্থনীতিকে ধ্বংস করছে : ওবায়দুল কাদের

রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে চোরাগোপ্তা হামলা করে নির্বাচন পন্ড করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন,জোটগতভাবে না এলেও বিএনপির ভেতরের অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হয় মনোনয়ন বোর্ডের সভা। আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গেল দুই দিনে চার বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি অপরাজনীতি করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে ব্যর্থ হয়ে তারা এখন আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হয়েছে, এটি সরকারের সাফল্য। আগামী নির্বাচনে বিএনপি আসবে কি না তা সময় বলে দেবে বলেও জানান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।

post
বাংলাদেশ

সবজির দাম খানিকটা কমলেও বেড়েছে মুদি পন্যের দাম ;নিম্নবিত্তের নাগালে আসেনি ইলিশ

নিত্যপণ্যের বাজারদর হেমন্তের দ্বিধা জড়ানো প্রকৃতিতে শীত আসি আসি করছে। তবে তার অগ্রদূতেরা আগেভাগেই চলে এসেছে সদর্পে। প্রকৃতিতে তার আগাম আলোড়ন। বাজারে এসেছে শীতের সবজি। মহানগরের কাঁচাবাজারে সাজানো থরে থরে আঁটি বাঁধা তরতাজা পালংশাক, পুঁইশাক, লালশাক। শিম, কপি, রাঙা টমেটো, সাদা মুলা, লাউ, বরবটি, রক্তিম বিট আরও অনেককিছু। তবে দাম এখনো অনেকটাই বেশি। যদিও হরেক রকম শীতের সবজিতে বাজার ভরে ওঠায় অন্তত পাইকারি পর্যায়ে দাম কিছুটা কমেছে।তবে হরতাল অবরোধের প্রভাবে খানিকটা ক্ষুদ্ধ ব্যবসায়ীরা। দামের প্রভাবের চেয়ে ক্রেতা কমে যাওয়ার অভিযোগ তাদের।রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে খোলা সাদা চিনি বিক্রি হচ্ছে কেজি ১৪০ থেকে ১৪৫ টাকায়। আর প্যাকেজাত সাদা চিনির দাম ১৬০ থেকে ১৬৫ টাকা। এসব চিনির দাম কয়েক সপ্তাহ আগেও ১৪০ টাকার মধ্যে ছিল। দোকানিরা বলছেন, কৃত্রিম সংকট তৈরি করে কোম্পানি মালিকরা দাম বাড়িয়ে দিচ্ছে। আবার দাম বাড়িয়েও কোম্পানি মালিকরা সরবরাহ করছেন না পন্য। এদিকে, সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিনি,সয়াবিন ও আটার দাম। অন্যান্য মাছের দাম কমলেও বেড়েছে ইলিশের দাম।পণ্যমূল্য সহনীয় রাখার দাবী নিম্নআয়ের মানুষের। নতুন আলু বাজারে আসায় দামকমেছে পুরনো আলুর।তবে আটা,চিনি ও সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।বেড়েছে ইলিশের দাম। তবে অন্যান্য মাছের দাম কমেছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা পরযন্ত। অপরিবর্তিত রয়েছে ডিম পেঁয়াজ গরু খাসি ও ব্রয়লার মুরগীর দাম। নিত্যপণ্যের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবী সাধারন মানুষের।পণ্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করার তাগিদ ভোক্তাদের।

post
বাংলাদেশ

নির্বাচনে আসার সুযোগ আছে বিএনপির, জানালো কাদের; বিএনপি আসলে তফসিল পেছাবে, বললেন ইসি আনিছুর

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে না, এটা উড়িয়ে দেওয়া যাবে না। তাদের এখনো নির্বাচনে আসার সুযোগ আছে।আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।এদিকে, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, বিএনপি একটা বড় দল, নির্বাচনের বাইরে আছে। তারা যদি অংশগ্রহণ করে, তফসিল পেছানোর সুযোগ রয়েছে। তাদের পক্ষ থেকে নির্বাচনে আসার প্রস্তাব এলে বিবেচনায় নেওয়া যাবে। তফসিল পুনর্নির্ধারণ করা হবে। শুক্রবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে নির্বাচন সংক্রান্ত জেলার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন । ইসি কর্মকর্তা বলেন, আলোচনায় আমন্ত্রণ জানালে ২৬টি দল আসে, ১৮টি দল আসে না। কারা নির্বাচনে এলো আর কারা এলো না, এটা তাদের দলীয় ব্যাপার। এজন্য নির্বাচন থেমে থাকবে না। ২৮ জানুয়ারি, ২০২৪ এর মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন করার। ভোটাররা ভোট দিতে এলেই নির্বাচন সফল হবে। অন্যদিকে, রংপুরে বিভাগীয় কমিশনার অফিসের রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটের তারিখ পেছানোর সম্ভাবনা নেই । হরতাল-অবরোধের মতো কর্মসূচি বন্ধে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। তিনি বলেন ভোটের পরিবেশ তৈরি আছে এবং তৈরি থাকবে, তা যে কোনোভাবেই হোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। ##

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.