বাংলাদেশ

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ বিতরণ করলেন সজিব ওয়াজেদ জয়

post-img

মানবিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩ পেলেন দেশসেরা ১২টি যুব সংগঠন। শনিবার দুপুরে আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা এ আয়োজন করে।

সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সিআরআই’র চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

তার বক্তব্যে তিনি দাবী করে বলেন, কয়েকটি দেশের কূটনীতিকদের উসকানীতে বিএনপি জামাত সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তার মতে, বিএনপি কখনই গণতান্ত্রিক দল ছিল না। তারা আগুন সন্ত্রাস করে বাংলাদেশের শান্তি নষ্ট করছে। তাদের অপরাজনীতি থেকে বাঁচতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান সজিব ওয়াজেদ জয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.