post
বাংলাদেশ

জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপিকে ভোটে আসার আহবান প্রধানমন্ত্রীর

নাশকতার পথ পরিহার কোরে নির্বাচনে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে, বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে, ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় যোগ দিয়ে, তিনি এ আহ্বান জানান। নির্বাচন বানচাল করতে আবারও আগুন সন্ত্রাস করলে, পরিণতি ভালো হবেনা বলেও, কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুরু হওয়া মনোনয়ন বোর্ডের সভায় দেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় প্রধানমন্ত্রী বলেন, সরকার নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন অবাধ নিরপেক্ষ নির্বাচন করবে, সেটাই আওয়ামী লীগের চাওয়া। অসাংবিধানিক দাবি থেকে সরে এসে, বিএনপিসহ সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সূচনা লগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে আওয়ামী লীগ। তাই জনগণ জানমালের ক্ষতি করলে, কোনরকম ছাড় দেয়া হবে না বলে, আবারো সতর্ক করেন প্রধানমন্ত্রী।রাজনৈতিকভাবে অপচেষ্টা করে ব্যর্থ হয়ে, একটি অপশক্তি এখন অর্থনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছে জানিয়ে, এতে বিচলিত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
বাংলাদেশ

দল -জোট ভাঙ্গানোর অভিযোগ বিএনপির,আওয়ামীলীগ বলছে কাউকে নির্বাচনে জোর করা হচ্ছে না

বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক বছর গুলোতে জোট নির্বাচনের জনপ্রিয়তা বাড়ছে। দল ভাঙ্গনেরও অভিযোগ উঠছে বিভিন্ন বড় বড় দলগুলোর বিরুদ্ধে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন নিরুত্তাপ থাকার পর সাম্প্রতিককালে আবার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে বিএনপিকে ভাঙ্গা না-ভাঙ্গা নিয়ে।দলে ভাঙন ধরানোর জন্য আবারও চেষ্টা চলছে—বিএনপি এমন অভিযোগ করলেও জবাবে সরকার বলছে, এমন কোনো চেষ্টা তাঁদের নেই। এ নিয়ে সরকার ও বিরোধী দলের নেতাদের মধ্যে বাকযুদ্ধ যেমন চলছে, তেমনি একে অপরকে ঘায়েল করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে রাজনীতির বিশ্লেষনী মাঠে।সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীকে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বিচ্ছিন্ন করতে সরকারের চেষ্টার মধ্যে এখন বিএনপিকে ভাঙতে সরকার তৎপর বলে অভিযোগ উঠছে।অবশ্য বিষয়টি আরো স্পষ্ট হয়েছে বিএনপির একসময়ের দীর্ঘস্থায়ী শরিক, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের আত্মপ্রকাশের পরে। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, দল, ভেঙ্গে জোট ভেঙ্গে জনগনের যৌক্তিক দাবীকে ম্লান করা যাবে না। দলটির আরেক শীর্ষ নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদীন বলেছেন, বিভিন্ন স্থানে জোর জবরদস্তি করে বিএনপি ও সমমনা দলগুলোর অনেক নেতাকে চাপে ফেলে দলছুট করানো হচ্ছে। তবে ভিন্ন কথা বলছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি দাবী করছেন, কাউকেই নির্বাচনে আসার জন্য জোর করা হচ্ছে, দল ছাড়ানোর প্রশ্নই তো নাই।

post
বাংলাদেশ

বিস্ফোরকসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার !

উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক মজুদের অভিযোগে যুবদলের দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গতরাতে রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মুগদা যুবদল নেতা মো. বাবুল মিয়া ও মো. মাসুদ শেখকে গ্রেপ্তার করায় হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি বিস্ফোরক পাউডার, ১৫৭ বোতল ফেনসিডিল, ১০টি মোবাইল ফোনসহ নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

post
বাংলাদেশ

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: সম্প্রীতির বাংলাদেশ

নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে, আন্দোলনের নামে যারা নাশকতা করছে তাদের প্রতিহত করতে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা।বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে, তারা এসব কথা বলেন। সম্প্রীতির বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব ড.মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

post
বাংলাদেশ

নির্বাচন কমিশনের ওপর আস্থা পেয়েছে জাতীয় পার্টি !

অবশেষে নির্বাচন কমিশনের ওপর আস্থা খুঁজে পেয়েছে জাতীয় পার্টি। সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গত কয়েকদিন ধরে দলটি তাদের অবস্থান নিয়ে পরিষ্কার কিছু না জানালেও এবার আনুষ্ঠানিকভাবে ভোটে আসার কথা জানালো তারা। তবে, কারো সাথে জোটে নয়, সংসদ নির্বাচনে এককভাবেই অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে বলে জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন,নির্বাচন কমিশন এবং সরকারের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসেই ভোটে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছেন তারা। এদিকে,তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে জাতীয় পার্টি। বিভিন্ন আসনের জন্য দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন অনেকে।

post
বাংলাদেশ

বিএনপি ও মিত্রদের ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে !

বিএনপি ও তাদের মিত্রদের ডাকা ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার প্রথম দিনের অবরোধ চলছে।তফসিল বাতিল,সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে এবং অবরোধের সমর্থনে ঢাকার দক্ষিণখান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে।এছাড়া রাজধানীর পল্টনে মিছিল করে বিএনপি। গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলোও রাজধানীতে অবরোধের সমর্থনে মিছিল বের করে। অবরোধের প্রথমদিনে রাজধানীতে গণপরিবহন চলাচল ছিল অন্যদিনের মতই স্বাভাবিক।

post
বাংলাদেশ

ভোটের মাঠে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা : ইসি

ভোটের মাঠে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আচরণবিধি না মানলে ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নেয়া হবে। এসময় নমিনেশন পেপার কেনা সময় শোডাউন নির্বাচনী আচরণবিধির আওতায় পড়ে না বলেও জানান এই নির্বাচন কমিশনরা। এদিকে, কুমিল্লা সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ভোটে কে আসবে না আসবে, সেটা দেখা নির্বাচন ইসির দায়িত্ব নয়। কমিশনের কাজ সুষ্ঠু ভোট আয়োজন করা।

post
বাংলাদেশ

ধ্বংসাত্মক রাজনীতির কারণেই বিএনপির জোট ভাঙ্গছে :তথ্যমন্ত্রী

নির্বাচনে আসার জন্য সরকার কারও ওপর চাপ সৃষ্টি করছে না- বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপির অপরাজনীতি ও ধ্বংসাত্মক রাজনীতির কারণেই তাদের জোট থেকে অনেকে বেরিয়ে যাচ্ছে। কাউকে চাপ সৃষ্টি করে বের করে আনা হয়নি। যারা জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য করে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

post
বাংলাদেশ

তফসিল পেছাবে কিনা সেটি ইসির সিদ্ধান্ত :ওবায়দুল কাদের

সংবিধানের সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন চাইলে তফসিল পেছাতে পারে। সেক্ষেত্রে, তার দলের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল। আজ বুধবার দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে, কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে, আওয়ামী লীগ নেতাদের বৈঠক শেষে, রাষ্ট্রপতির কাছে জাতীয় পার্টির তফসিল পেছানোর অনুরোধের বিষয়ে এক প্রশ্নে তিনি একথা বলেছেন। ওবায়দুল কাদের জানান, নির্বাচনের বিষয়টি পুরোপুরি কমিশনের হাতে। এখানে সময়সীমা নির্ধারিতসহ যাবতীয় বিষয়ে তাদের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রয়েছে, সরকারের কোন হস্তক্ষেপ নেই। এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে আসার জন্য সরকার কারও ওপর চাপ সৃষ্টি করছে না। বুধবার সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তথ্য মন্ত্রী আরো বলেন, বিএনপির অপরাজনীতি ও ধ্বংসাত্মক রাজনীতির কারণেই তাদের জোট থেকে অনেকে বেরিয়ে যাচ্ছে। কাউকে চাপ সৃষ্টি করে বের করে আনা হয়নি। এছাড়া, যারা জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য করে, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

post
বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে আবেদন করেছে ইইউসহ ৪ বিদেশি সংস্থা

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নসহ ৪টি আন্তর্জাতিক সংস্থা এবং ১২টি দেশের সাংবাদিক আবেদন করেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এসময় তিনি আরও বলেন, নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক হিসেবে আবেদনের সময় আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.