post
বাংলাদেশ

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচনী যাত্রা শুরু আ.লীগের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্য দিয়ে দলটির মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হলো। দলটি শুরু করল তাদের নির্বাচনী যাত্রা। প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বি এম শাহাবুদ্দিন আজম নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রির কথা ছিল আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। বেলা সোয়া ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত সরেজমিন দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীরা শত শত নেতা–কর্মী সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন। এরপর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছেন। মনোনয়নপত্র সংগ্রহের পর আগত নেতা-কর্মীদের নৌকা প্রতীকের নামে স্লোগান দিতে দেখা গেছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছিল। এর আগে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনি (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মুঠোফোন নম্বর, বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ২১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

post
বাংলাদেশ

অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচালের কোন সুযোগ দেয়া হবে না, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগ সংলাপের বিপক্ষে নয়,তবে কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন পররাষ্টমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শুক্রবার সকালে ফরেন সার্ভিস একাডেমীতে চ্যারিটি বাজারের উদ্বাধন শেষে সাংবাদিকদের সাথে আলাপে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান,সুষ্ঠু নির্বাচন করতে কোন বন্ধু দেশ সহায়তা করলে স্বাগত জানাবে।বাংলাদেশে থাকা বিভিন্ন বিদেশী মিশনের ১৭টি আর বাংলাদেশের ৩২টি স্টল নিয়ে সাজানো এই চ্যারিটি বাজারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী ও পরিবারের সদস্যদের সংগঠন,ফোসা। যেখানে বিভিন্ন দেশ তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য আর বাহারি খাবারের পসরা সাজিয়েছেন ফরেন সার্ভিস একাডেমিতে। বাজার উদ্বোধন করেন পররাষ্টমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এরপর বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী ও অতিথিরা। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রবাসে কিছু ব্যক্তির অপপ্রচারের কারণেই বিদেশীরা এদেশের বিষয়ে নাকগলানোর চেষ্টা করে। আওয়ামী লীগ কখনো সংলাপের বিরোধী নয় বলে জানান পররাষ্ট্র মন্ত্রী। গণতন্ত্র আর মানবাধিকারের সবক দেয়,দেশগুলোকে ফিলিস্তিনের গাজা ইস্যুতে তাদের ভূমিকার কড়া সমালোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী।

post
বাংলাদেশ

রাতের অন্ধকারে নয়,ভোটের মাধ্যমে সরকার গঠন হবে বাংলাদেশে-প্রধানমন্ত্রী

সব দলকে নির্বাচনে আসার আহবান,প্রধানমন্ত্রীরআন্দোলন করে বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ত্র হাতে নয়,রাতের অন্ধকারে নয়,ভোটের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠন হবে। শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আগুন সন্ত্রাসের জন্য বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে ভোটে আসারও আহবান জানান প্রধানমন্ত্রী।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ আয়োজিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় যোগ দেন দলটির সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিগত কয়েক বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার দেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। তার সরকার সব সময় গণতন্ত্র রক্ষায় আপোষহীন। কোন অপশক্তি নাশকতা করে নির্বাচন প্রক্রিয়া ব্যহত করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।বিএনপি নির্বাচন করতে দেবে না বলে আবারো আগুন সন্ত্রাস শুরু করেছে। তবে তাদের এই অপচেষ্টা দেশের মানুষ সফল হতে দেবে না বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় দলটিকে সব নাশকতা পরিহার করে নির্বাচনে আসার আহ্বান জানান আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী। মানুষের ওপর তার সরকারের সমর্থন-আস্থা ও বিশ্বাস রয়েছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি জানান, আগামীতে তারা আবারো নৌকায় ভোট দেবে।##বিএম/১৭

post
বাংলাদেশ

তফসিল ঘোষনার প্রতিবাদে বায়তুল মোকারমের সামনে ইসলামী দলগুলোর বিক্ষোভ

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদ করেছে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। আজ শুক্রবার জুম্মার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হয় সমমনা ইসলামী দলগুলো। পরে তারা তফসিল ঘোষনার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি তোলেন।নেতারা বলেন, একতরফা নির্বাচন আয়োজন দেশ ও গনতন্ত্রের জন্য হুমকি ও ক্ষতিকর। এটা কোনভাবেই হতে দেবে না দেশের সচেতন মানুষ। তারা সকল রাজনৈতিক দলের অংশগ্রহন নিশ্চিত করার পরামর্শ দেন।এদিকে যেকোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা। বায়তুল মোকাররমের উত্তর গেট, পল্টন ও দৈনিক বাংলা মোড়েও মোতায়েন করা ছিল অতিরিক্ত পুলিশ। পরে বিক্ষোভ মিছিল করেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ ও আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গণমিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু রাজধানীর শন্তিনগরে পুলিশি বাধার মুখে দলটির নেতাকর্মীরা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বন্ধ করে পল্টনে ফিরে যায়। ##   

post
বাংলাদেশ

সাগর এখনো উত্তাল বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’

ঘূর্ণিঝড় মিধিলি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছেন, আবহাওয়া দপ্তর। একইভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।ঝড় কেটে গেলেও সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গণমাধ্যমকে তথ্যগুলো নিশ্চিত করেছেন ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো.আজিজুর রহমান।

post
বাংলাদেশ

অনেক দিন পরে নিত্যপণ্যের বাজারে খানিকটা স্বস্তি, কমেছে শীতের সবজির দাম; বেড়েছে আলু পেয়াজ আর টমেটোর দর

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ভোর থেকেই রাজধানী ঢাকাসহ দেশ জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে বিক্রেতারা পণ্যের পসরা সাজিয়ে বসলেও দেখা নেই ক্রেতার। এতে কমেছে মাছ, সবজি ও মুরগির দাম। এদিকে, টানা অবরোধে অস্থির নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে।সপ্তাহের ব্যবধানে শাকসবজির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। এতে কিছুটা খুশি নিম্নআয়ের মানুষ। তবে বেড়েছে নতুন আলু,পেঁয়াজ ও টমেটোর দাম।আর অপরিবর্তিত রয়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।রাজধানী ঢাকার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, বিএনপি ও সমমনাদের টানা অবরোধ-হরতালের প্রভাব এখনো রয়েছে নিত্যপণ্যের বাজারে।তবে শীতের শুরুতে শাক সবজির দাম কিছুটা কমেছে, তবে কিছু সবজিওর দাম এখনও সাধারন মানুষের নাগালের বাইরে। বেড়েছে,নতুন আলু,পেঁয়াজ,টমেটোর দাম।নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা,ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা বেড়ে ১০০ টাকা আর দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।কেজি প্রতি টমেটোর দাম বেড়েছে ২০ টাকা। এছাড়া,অপরিবর্তিত রয়েছে,চিনি,চাল,ডাল,তেল ও মাংসের দাম।বাজার পরিস্থিতি সহনীয় রাখতে কঠোর নজরদারীর তাগিদ ভোক্তাদের।নিত্যপণ্যের বাজার নিয়ে প্রায় প্রতিটি সময়ে এমন অনিয়ন্ত্রিত অবস্থারও কঠোর সমালোচনা ভোক্তাদের। সিন্ডিকেট মুক্তবাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের নীতি নির্ধারনী মহলকে আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দিলেন ক্রেতাসাধারণ।

post
বাংলাদেশ

৩শ আসনেই প্রার্থী দেবে তৃণমূল বিএনপি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে তৃণমূল বিএনপি। একইসঙ্গে তফসিলকে স্বাগত জানিয়েছে নতুন এই রাজনৈতিক দলটি।বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন, দলটির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। তিনি বলেন,তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। তাই এই কমিশনের অধীনে তার দল নির্বাচনে অংশ নেবে। আগামী ১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপি মনোনয়নপত্র বিতরণ শুরু করবে। তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২১,২২ ও ২৩ নভেম্বর, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ গ্রহণ এবং মনোনয়ন চূড়ান্ত করবেন।

post
বাংলাদেশ

নির্বাচন পর্যন্ত রুটিন কাজ করবে সরকার ; আইনমন্ত্রী

নির্বাচন পর্যন্ত সরকার রুটিন কাজ করে যাবে, এই সময়ে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক।তফসিল ঘোষণার পরদিন বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। তবে এ সময়ে উন্নয়নকাজ চলমান থাকলেও, নতুন কোরে উন্নয়নকাজ শুরু হবে না। আইন হবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সংসদ অধিবেশন বসবে না, ফলে আইন হবে না। যদি অধ্যাদেশ দিয়ে আইন জারি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হতে পারে। আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে জনগণ যদি ভোট দেন, কে আসল, কে না আসল, কোন রাজনৈতিক দল আসল না সেটা বড় ব্যাপার নয়। জনগণ যদি ভোট দেয় সেটাই গ্রহণযোগ্য। কারণ জনগণ সকল ক্ষমতার উৎস।

post
বাংলাদেশ

তফসিল প্রত্যাখ্যান বিএনপির; বিভিন্নস্থানে ভাংচুর আগুন

নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে দেশের বিভিন্নস্থানে টায়ারে আগুন ও মিছিল করেছে, বিএনপিসহ সমমনা দলগুলো।বরিশালে তফসিল ঘোষনার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল চলছে। সকাল ৬ টা থেকে নগরীর সদর রোডের কাকলির মোড় এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মিরা। এসময় তারা হরতালের পক্ষে শ্লোগান দিয়ে ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করেন। এদিকে,তফসিল ঘোষণার পর গতরাতে নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু ষ্টেডিয়াম,নতুন বাসষ্ট্যান্ড,বিশ্বনাথ,সমির মুন্সিরহাট,বেগমগঞ্জের চৌমুনী বাজার, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং বেশ কিছু পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। অন্যদিকে, তফসিল ঘোষণার পর বগুড়া পুলিশ সুপারের বাসভবন ও কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরনে ঘটানো ঘটেছে।এছাড়া সদর থানা,শিববাটি,চারমাথা সহ বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরন এবং ঢাকা-রংপুর মহাসড়কে একটি খালি ট্রাকে আগুন দেয়া হয়।অন্যদিকে ঝটিকা মিছিল করেছে ছাত্র শিবির।

post
বাংলাদেশ

তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামীলীগের আনন্দ মিছিল

তফসিলকে স্বাগত জানিয়ে দেশের বিভিন্নস্থানে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে আওয়ামীলীগ। ময়মনসিংহের নান্দাইলে জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ ও তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানসহ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।গাজীপুরের কোনাবাড়িতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম,মোজাম্মেল হক। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে,কুমিল্লায় আনন্দ মিছিল করেছে মহানগর যুবলীগ। মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল করেছে, উপজেলা আওয়ামী লীগ। মিছিল শেষে পথসভায় অন্যা্ন্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বক্তব্য রাখেন। পটুয়াখালীতে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। ভোলায় আনন্দ মিছিল করেছে, আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন। মিছিলের নেতৃত্বে দেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও পৌর মেয়র মনিরুজ্জামান। তফসিলকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ।মিছিলের নেতৃত্ব দেন,জেলা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটির ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.