বাংলাদেশ

সমৃদ্ধ অর্থনীতির জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরিবেশ নিশ্চিত করেছে সরকার- প্রধানমন্ত্রী

post-img

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বিদেশি বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ নেয়ায়, বাংলাদেশ অনেক এগিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। এছাড়া ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য-জার্মানির বাজারকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।

সকালে রাজধানীর একটি হোটেলে, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান ও ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে,তখনই বেসরকারি বিনিয়োগে উৎসাহিত এবং বিদেশি বিনিয়োগ আসার সুযোগ করে দিয়েছে। সে কারণে দেশ আজ অনেক এগিয়ে গেছে।

ব্লু ইকোনমি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে, সরকার নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে শুধু লজিস্টিকস খাত থেকেই, ৯০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারে পরিণত হবে বাংলাদেশ।

এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.