post
এনআরবি সাফল্য

আইইএলটিএস-এ অভাবনীয় ফলাফল বাংলাদেশি মুজতাবির

মাত্র ১৯ বছর বয়সে আইইএলটিএস ও এসআইটিতে অভাবনীয় ফলাফল করে সাড়া ফেলে দিয়েছেন মালয়েশিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত আজমাইন মুজতাবির। চেয়াজের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে আইইএলটিএসে ৯ এর মধ্যে ৯ই পেয়েছেন এই বিস্ময় বালক। আজমাইন পড়তে চান হার্ভাড, অক্সফোর্ড, ক্যামব্রিজ অথবা কলোম্বিয়ার মতো নাম করা ইউনিভার্সিটিতে। স্বপ্ন দেখেন, এয়ার স্পেস ইঞ্জিনিয়ার হয়ে বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জল করার।জানা যায়, রাজধানী কুয়ালালামপুরের অদূরে চেরাসের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে উচ্চ শিক্ষার জন্য দেয়া পরীক্ষায়, অনন্য কৃতিত্ব অর্জন করেছেন আজমাইন মুজতাবির। ২০২৩-২৪ সালে আন্তর্জাতিক এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, আইইএলটিএস পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ স্কোর করে রেকর্ড সৃষ্টি করেছে সে। আজমাইন মুজতাবিরের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে। আমিনুর রহমান ও মনিরা খাতুন দম্পতির সন্তান তিনি। এক ছেলে ও ৩ মেয়ের মধ্যে আজমাইন মুজতাবির সবার বড়। বর্তমানে মা-বাবার সঙ্গে মালয়েশিয়ায় বসবাস। বাবা-মায়ের স্বপ্ন, ছেলে বড় বিজ্ঞানি হবেন। সেই সাথে বাংলাদেশের নাম, বিশ্ব দরবারে তুলে ধরবেন। আইইএলটিএস পরীক্ষায় সফলতার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছেন আজমাইন। স্কলাসটিক অ্যাসেসমেন্ট টেস্ট-স্যাট স্কলারশিপ পরীক্ষায় ১ হাজার ৬০০ নম্বরের মধ্যে সম্পূর্ণ নম্বর পেয়ে সে এই অভূতপূর্ব মেধার স্বাক্ষর রেখেছেন। এই স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন আজমাইন। এছাড়াও, এ লেভেল পরীক্ষায় পদার্থ ও রসায়নবিজ্ঞান, গণিত ও ফারদার ম্যাথেও পেয়েছেন শতভাগ নম্বর।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ভিসাহীনদের ফিরে যাওয়ার কর্মসূচি চলমান

মালয়েশিয়ায় বসবাসরত ভিসাহীন অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার কর্মসূচি চলমান রয়েছে। তবুও থেমে নেই ধরপাকড়। অভিযানে আটক হচ্ছেন বাংলাদেশিসহ অসংখ্য অভিবাসী। মঙ্গলবার দেশটির ইমিগ্রেশন বিভাগ নেগরি সেম্বিলানের কুয়ালা পিলাতে অভিযান চালিয়ে চার বাংলাদেশিসহ ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশনের প্রধান কেনিথ তান আইক কিয়াং বলেছেন,দুটি অভিযানে তাদের আটক করা হয়। বিবৃতিতে তিনি বলেন, অভিযানের সময় ১২টি স্থান পরিদর্শন করে ৪৬ জন বিদেশিকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ১৩ জন নারী রয়েছে। অভিবাসন আইন লঙ্ঘন করার পরে তাদের আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃত ৪৬ জনের মধ্যে ২৪ জন মিয়ানমারের নাগরিক, নয়জন ইন্দোনেশিয়ান, পাঁচ ভারতীয়, চার বাংলাদেশি, তিনজন শ্রীলঙ্কান ও একজন পাকিস্তানি। আটককৃতদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

post
এনআরবি বিশ্ব

টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তাকে শপথ পাঠ করানো শুরু করেন দেশটির রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুর পর ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন বিজেপি নেতা মোদি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোদি শপথ নেয়ার পর শুরু হয় মন্ত্রীদের শপথ গ্রহণ। শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত রয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ বেশ কয়েকটি দেশের নেতারা। আমন্ত্রিত অতিথি হিসেবে কয়েক হাজার বিশিষ্টজনও উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি ভবনে। ছয় ধাপে ভোটগ্রহণ শেষে গত ৪ জুন ঘোষণা করা হয় ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয়ীদের নাম। নির্বাচনে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। আর কংগ্রেস জয়ী হয়েছে ৯৯টি আসনে। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯টি, ডিএমকে ২২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, শিবসেনা (উদ্ভব) নয়টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) সাতটি ও শিবসেনা (এসএইচএস) সাতটি আসনে জয় পায়। এছাড়া, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) পেয়েছে ৫টি আসন। ৪টি করে আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট)- সিপিআই (এম), ওয়াইএসআরসিপি ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। ৩টি করে আসনে জয় পেয়েছে আম আদমি পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)।

post
এনআরবি বিশ্ব

কঙ্গনাকে থাপ্পড় মারা সেই নারী কনস্টেবল বহিষ্কার ও গ্রেফতার

ভারতে লোকসভা নির্বাচন থেকে সংসদ সদস্য হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে দুইদিন যেতে না যেতেই বিমানবন্দরে এক নিরাপত্তারক্ষীর হাতে চড় খেয়ে বসেছেন বলে অভিযোগ করেছেন এই তারকা। তার অভিযোগ, অতর্কিতভাবে চড় মারা হয়েছে তাকে। থাপ্পড় মারা সেই নারী কনস্টেবলকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে গ্রেফতারও করা হয়েছে। তাকে বহিষ্কার ও গ্রেফতার করা হয়েছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই নিরাপত্তাকর্মীর নাম কুলবিন্দর কৌর। তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সদস্য। গতকাল বৃহস্পতিবার হিমাচল প্রদেশের মাণ্ডি দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। দুপুর সাড়ে ৩টা নাগাদ হরিয়ানার চণ্ডীগড় বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কুলবিন্দরকে বলতে দেখা যাচ্ছে, ‘আমি চড় মেরেছি, কারণ উনি (কঙ্গনা) কৃষক আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন। উনি কি বসে ছিলেন? আমার মা কিন্তু প্রতিবাদে বসেছিলেন।’ 

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় কর্মী নেওয়া বন্ধের পর ব্যাপক ধরপাকড়

মালয়েশিয়ায় কর্মী নেওয়া বন্ধের পর দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত কয়েকদিনে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শত শত অভিবাসীকে আটক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার জোহর রাজ্যে সাড়াশি অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন। ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবোক এক বিবৃতিতে বলেন, ড্রোন নজরদারিসহ প্রাথমিক তথ্যে দেখা গেছে, সাড়ে ৮শ থেকে এক হাজার অভিবাসীকে ১৩০ কন্টেইনারে রাখা হয়েছিল। এনফোর্সমেন্ট অফিসার, সিভিল ডিফেন্স ফোর্স, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পিপলস ভলান্টিয়ার কর্পস -রেলা এবং ন্যাশনাল অ্যান্টি-ড্রাগস এজেন্সিসহ ১৩০ জনের একটি দল অভিযান পরিচালনা করে। আটকদের মধ্যে ৮৪ বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছে।

post
এনআরবি বিশ্ব

এনডিএ জোটের প্রধান নির্বাচিত মোদি

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি- দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতি দিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় শপথ নেবে এই সরকার। শুক্রবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে মোদির হাতে মনোনয়নপত্র তুলে দেন রাষ্ট্রপতি। এর আগে এনডিএ জোট থেকে নির্বাচিত লোকসভার সদস্যদের নিয়ে বৈঠক হয়। সেখানে জোটের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়- মোদিকে।

post
এনআরবি বিশ্ব

জয় পেয়েও বিজেপি পরাজিত

ভারতের সাম্প্রতিক ইতিহাসে এবারের লোকসভা নির্বাচন অনেকটাই ব্যতিক্রম। জয় পেয়েও বিজেপি যেন পরাজিত। আর হেরে গিয়েও বিরোধী দল কংগ্রেস করছে উল্লাস। লোকসভা নির্বাচনে চমক দেওয়ার মতো কিছু ঘটনাও ঘটেছে। ইন্ডিয়া জোট গঠন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বা প্রিয়াঙ্কা গান্ধীর জোরালো প্রচারণা, সবকিছুই এবারের নির্বাচনে কংগ্রেসের লাভের হিসাব বাড়িয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূর্যও যেন কখনোই অস্ত যায় না। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও বিরোধীদের সামলানোর দক্ষতা বোঝার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। তিনি তাঁর দল তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি শক্তিশালী বলেও মনে করা হয়। ইন্ডিয়া জোটের সদস্য হয়েও লোকসভা নির্বাচনে একাই পশ্চিমবঙ্গে নিজের রাজত্ব কায়েম রেখেছেন মমতা। এছাড়াও,বিহারের ৯ বারের মুখ্যমন্ত্রী নীতীশ আবারও লোকসভা নির্বাচনে নিজের অনন্য দক্ষতার নজির রেখেছেন। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু পোড় খাওয়া আরেক রাজনীতিক। তিনিও দেখিয়েছেন- কৌশলী রাজনীতিককে কখনোই সহজে পাশ কাটিয়ে যাওয়া যায় না। তবে ভারতের জাতীয় নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিই থেকে গেল নয়াদিল্লি। আর সেখানেই জারি থাকল,নরেন্দ্র মোদির রাজত্ব। 

post
সংবাদ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ার পাহাং রাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে জালান তেমেরলোহ-জেরান্তুত’র মধ্যবর্তী সড়কে দুই লরির সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে দেশটির পুলিশ জানায়, তেমেরলোহ থেকে জেরান্তুতগামী লরিটি ডানদিকের জংশনে প্রবেশের জন্য অপেক্ষমাণ ছিল। এসময় পামওয়েলের ফল বোঝাই আরেকটি লরি এসে পেছনে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া লরিটির ভেতরে থাকা ২৮ বছর বয়সী বাংলাদেশি হেলপার ঘটনাস্থলেই মারা যান। সেইসঙ্গে ডান হাতে গুরুতর আঘাত পান লরিটির চালকও। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

post
সংবাদ

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ আটক-৯৯

অবৈধ অভিবাসনের দায়ে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ৯৯ অভিবাসী আটক হয়েছেন। দুই দিনের পৃথক এই অভিযানে জোহর বারুত থেকে তাদের আটক করা হয়। শুক্রবার জোহর স্টেট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, ইস্কান্দার পুতেরিতে অভিযানে ৩৬ জন এবং টাংকাকে ২৯৫ জন বিদেশি ও স্থানীয় নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এসময় অভিবাসীদের মধ্যে আটক ১০ জন মিয়ানমারের পুরুষ ও ছয়জন নারী, তিনজন থাই পুরুষ এবং একজন লাওসের নারী রয়েছেন। এছাড়াও আটকদের মধ্যে স্থানীয় এক যুবকও রয়েছে। অপরদিকে টাংকাকে আটকদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ৫ জন নেপালি পুরুষ ও ৩ জন নারী, ১৩ জন পাকিস্তানি, ১২ জন মিয়ানমার, ৮ জন ভারতীয় এবং একজন কম্বোডিয়ান নারী রয়েছেন। আটকদের বয়স ১৯ থেকে ৫১ বছরের মধ্যে। অবৈধ অভিবাসী রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

post
এনআরবি বিশ্ব

আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন

বিশ্বে গোলোযোগপূর্ণ বিষয়গুলোর সমাধানে আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। ন্যায়পরায়ণতা, ন্যাবিচার সমুন্নত রাখা এবং দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সহায়ক পন্থায় চীন এই কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাজধানী বেইজিংয়ে চীন ও আরব দেশগুলোর কো-অপারেশন ফোরামে শি জিনপিং একথা বলেন। তার কথায় উঠে এসেছে গাজা যুদ্ধের প্রসঙ্গও। গাজায় চলমান যুদ্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চলতে পারে না। ন্যায়বিচার স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে পারে না এবং সংকটের “দ্বি-রাষ্ট্র সমাধানকে” দৃঢ় সমর্থন দেওয়া উচিত। শি জিনপিং বলেন, টালমাটাল এই বিশ্বে মিলেমিশে বসবাসের উপায় হল পারস্পরিক সম্মান। আর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচার হলো স্থায়ী নিরাপত্তার ভিত্তি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.