post
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় কার ওয়াশের দোকানে অভিযান পরিচালনা করে ১২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।দেশটির সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়া এক্সপ্রেসওয়ে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলীন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট ১৭ জন অফিসারের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। কারওয়াশে কর্মরত অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। পরিচালক বলেন, যারা অবৈধভাবে অবস্থান করে, অতিরিক্ত অবস্থান করে এবং পাসপোর্টের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে জেআইএম কোনো আপস করবে না। অবৈধ অভিবাসীকে নিয়োগ ও সুরক্ষা দেয় এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের পরিচালক রুসলীন জুসোহ।

post
অভিবাসন

অবৈধ বাংলাদেশিদের দ্বীপে পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের দুর্গম দ্বীপে পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। উপকূল থেকে আটক করে এসব অভিবাসীদের দুর্গম দ্বীগুলোতে পাঠানো হচ্ছে।ইন্দোনেশিয়ার রোটে দ্বীপের পুলিশ প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। প্রতিবেদনে বলা হয়, এসব অভিবাসীরা গত মাসে দুটি ছোট নৌকায় করে রোটে দ্বীপে আসেন। নৌকা দুটিতে ২২জন করে ৪৪ অভিবাসন প্রত্যাশি ছিলেন। এদের মধ্যে বেশির ভাগ পুরুষ নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিয়েছেন। এছাড়াও তাদের মধ্যে মিয়ানমারের ৮ রোহিঙ্গাও রয়েছেন। আটকৃতদের স্থানীয় পুলিশ সদর দপ্তরে হেফাজতে রাখা হয়েছে বলে জানানো হয়। এদিকে, নৌকায় আসা কোনো অভিবাসীকেই থাকার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

post
অভিবাসন

মালদ্বীপের হুলোমালে থেকে ৮ অভিবাসী আটক

মালদ্বীপের হুলোমালে এলাকার একটি কফিশপে অভিযান পরিচালনা করে ৮ অভিবাসীকে আটক করা হয়েছে।মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ধরতে অভিবাসন ও পুলিশের যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেছে। তারা জানিয়েছে, তদন্তের জন্য আট অভিবাসীকে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে কোন বাংলাদেশি আছে কি না সে পরিচয় উল্লেখ করেনি। মালদ্বীপে অবৈধ অভিবাসন একটি দীর্ঘস্থায়ী সমস্যা। মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সমস্যা সমাধানের জন্য জাতীয় টাস্কফোর্স গঠন করেছে। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় টাস্কফোর্স এখন পর্যন্ত এক হাজার ৮০০ জনের বেশি মানুষকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি নারীসহ ৭৫ অভিবাসী গ্রেপ্তার

কুয়ালালামপুর এবং সেলাঙ্গরে আটটি পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ বাংলাদেশি নারীসহ ৭৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।জালান তুন রাজাকের দুটি স্থানে এবং কুয়ালালামপুরের জালান পুডু নামে আরও ছয়টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। জেআইএম মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৭৫ জনের মধ্যে ৩২ জন ইন্দোনেশিয়ান নারী, ১১ বাংলাদেশি নারী, আটজন ভিয়েতনামী নারী এবং ৬ জন ভারতীয় নারী। রুসলিন বলেন, আটক অন্যান্য বিদেশিদের দেশে থাকার বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না। তাদের আরও তদন্তের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

post
সংবাদ

শিক্ষার্থীদের উদ্যোগে মালয়েশিয়ায় প্রদর্শিত হলো ‘মুজিব’

বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া-বিএসসিএম এর উদ্যোগে মালয়েশিয়ায় প্রদর্শিত হলো ‘মুজিব:একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী।কুয়ালালামপুরের একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটি প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। বিশেষ অতিথি ছিলেন,মালয়েশিয়াস্থ ইন্ডিয়া হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি ও দূতালয় প্রধান ভিকরাম ভরদ্রন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রফেসর ড. এমদাদুল হক, মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির নেতা আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, দাতো শ্রী আলহাজ্ব কামরুজ্জামান কামাল, সিআইপি অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, জসিমউদ্দিন চৌধুরী, দাতো আক্তার হোসেন, মনিরুজ্জামান মনির,কে এল ফ্রেন্ডস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সাখাওয়াত হক জোসেফসহ অনেকে। এসময় মুজিব সিনেমাটি নতুন প্রজন্মের কাছে প্রদর্শনের জন্য বিএসসিএম কে ধন্যবাদ জানান অতিথিরা।

post
সংবাদ

মালদ্বীপে কোরআন অবমাননার অভিযোগে বাংলাদেশি আটক

মালদ্বীপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় প্রশাসন। ৩৬ বছর বয়সি আটক ওই প্রবাসীর নাম মো. মান্নান। মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তার বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ থাকায় রোববার অনুষ্ঠিত রিমান্ড শুনানির সময় ফৌজদারি আদালত তাকে ১৫ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিবাসী হওয়ায় তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা উল্লেখ করে পুলিশ হেফাজতে তাকে রিমান্ডে নেয়া হয়। জানা যায়, আটক মুন্না কোরআনের একটি অনুলিপি ছিঁড়ে ফেলেছিলেন। দেশটিতে এর আগেও কোরআনের কপি অপবিত্র করার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়। কোরআনে থুতু ফেলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।

post
এনআরবি বিশ্ব

ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮

ভারতের আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ২৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এক মাস ধরে চলা প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে। আসামে প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ধসে পড়া, রাস্তাঘাট বন্ধ, গবাদি পশুর ক্ষতি এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিক জীবনে ফেরার জন্য সব ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। নিয়ামাতিঘাট, তেজপুর, ধুবড়ি ও গোয়ালপাড়ায় ব্রহ্মপুত্রসহ ৯টি নদীর পানি বিপদসীমার উপর উঠেছে। তবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পানি ধীরে ধীরে কমছে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ তিন দিনে আটক-১৪২

মালয়েশিয়ার নেগেরি সিম্বিলান রাজ্যে তিন দিনের অভিযানে বাংলাদেশিসহ ১৪২ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।রাজ্যের কুয়ালা পিলাহের আশেপাশে ৩৪ স্থানে তিন দিনের অভিযানে এসব অভিবাসী আটক করা হয়। যাদের অনেকেই ঘরের সিলিংয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেন। নেগেরি সিম্বিলানের ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, অভিযানে ৩১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি ১৪২ জনের। যেখানে মিয়ানমারের ২৬ জন, পাকিস্তানের ৬, ইন্দোনেশিয়ার ৭১, বাংলাদেশি ৩২, কম্বোডিয়ান ৫ এবং ভারতের ২ জন নাগরিক ছিলেন।

post
এনআরবি বিশ্ব

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদচাপা:শিশুসহ মৃত্যু অন্তত-১২২

ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নারী ও শিশুসহ অন্তত ১২২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।উত্তর প্রদেশের হাথরসে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার হাথরসের একটি গ্রামে ‘সৎসঙ্গ’ ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিল। অনুষ্ঠান শেষ হতেই পুণ্যার্থীদের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান কর্মকর্তারাও। অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী বলেন, স্থানীয় এক গুরুর সম্মানে ওই প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। লোকজন বিদায় নেওয়ার সময়েই ঘটে পদপিষ্টের ঘটনা। আরেক নারী বলেন, 'সৎসঙ্গ শেষ হওয়ার পরই পদচাপার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সরকারের একাধিক মন্ত্রীও ঘটনাস্থলে যান।

post
প্রবাস রাজনীতি

মালয়েশিয়ায় আওয়ামী লীগের প্লাটিনাম রজতজয়ন্তী উদযাপন

মালয়েশিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের উদ্যোগে বুকিত বিনতাং-এর পিঠাঘর রেস্তোরায় এ আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরদার। এতে প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক জসীম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি দাতু সেরী কামরুজ্জামান কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মতিউর রহমান, সহ সভাপতি রাশেদ বাদল, কাইয়ুম সরকার, দাতু আক্তার হেসেন, এ কামাল হোসেন চৌধুরী, মো. হুমায়ুন কবির, মনিরুজ্জামান মনির, মামুনুর রশীদ, এ আর মামুন ও সাখাওয়াত হক জোসেফসহ অনেকে। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন প্রবাসী নেতাকর্মীরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.