post
দূতাবাস খবর

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান হাইকমিশনারের

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন স্লোগানে মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিবিএল মানি ট্রান্সফার শাখায় বৈধ পথে প্রবাসী আয় পাঠানো ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারণা সভায় এ আহ্বান জানান তিনি। তথ্য প্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ারের সঞ্চালনায় এ আয়োজন করা হয়। সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুর রহমান ফারাজীর সভাপতিত্বে প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য্য এবং শ্রম কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলাম। এ সময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিসহ হাইকমিশনের কর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের বার্ষিকী

মালয়েশিয়ায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে এ আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটির আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি ফয়সাল শেখ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ-মালেয়শিয়া চেম্বার অব কমার্স এর সভাপতি মাহবুব আলম শাহ। বিশেষ অতিথি ছিলেন, মোনাশ ইউনিভার্সিটির প্রফেসর ড. আব্দুল আজিজ, এস এম সাফায়েত হোসেন ও জাহাঙ্গীর আলম হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারেকুর রহমান, ইসমাইল হোসেন ,মোকাম্মেল হোসেন ,এইচ এম হাসান,শিমুল শেখ ও সজিব হাসান অপুসহ অনেকে। এসময় বক্তারা, বাংলাদেশের উন্নয়নে ভুমিকা রাখা প্রায় দেড় কোটি প্রবাসীর অধিকার প্রতিষ্ঠায় ১০ দফা দাবি তুলে ধরেন।

post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার কুয়ালালামপুরের দেওয়ান বাহাসা দান পুসতাকায় এ কার্নিভাল অনুষ্ঠিত হয়। এলএলজি কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত এ উৎসবে কৌশলগত অংশীদার ছিল দেশটির বাংলাদেশ হাইকমিশন। কার্নিভালে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি স্টল নেয়া হয়। যেখানে বাংলাদেশের ঐতিহ্যের পাশাপাশি ভাষা আন্দোলন ও জাতির পিতার জীবনীর ওপর লেখা বই প্রদর্শিত হয়। এছাড়াও বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করে হাইকমিশন।প্রতিযোগীতায় দেশটির বিভিন্ন স্কুলের ২ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এ আয়োজনের মাধ্যমে মালয়েশিয়ার শিক্ষার্থীরা বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানতে পারে।

post
এনআরবি বিশ্ব

পার্লামেন্টে তাইওয়ানের আইনপ্রণেতাদের মারামারি

অধিবেশন চলাকালে পার্লামেন্টকক্ষে মারামারি, হাতাহাতিতে জড়িয়েছেন তাইওয়ানের আইনপ্রণেতারা। শুক্রবার পার্লামেন্টে সংস্কার প্রস্তাব নিয়ে চলা কয়েক দফা বিতর্কের মধ্যেই বিরোধীদল ও সরকারদলীয় এমপিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একে অপরের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি এবং কিল ঘুষিও মারেন তারা। ভোট শুরুর আগেও পার্লামেন্টকক্ষের বাইরে কিছু আইনপ্রণেতা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়। ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইনপ্রণেতারা পার্লামেন্টের স্পিকারের আসনের আশপাশে চড়ে বসেন। কেউ কেউ টেবিলের ওপর লাফিয়ে পড়েন এবং সহকর্মীদের টেনে মেঝেতে ফেলে দেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও বিকেলে আবারো মারামারি শুরু হয়।

post
শিক্ষা

অস্ট্রেলিয়ায় কঠিন হচ্ছে স্টুডেন্ট ভিসা

অভিবাসন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, আবাসনের সহজলভ্যতা বৃদ্ধি এবং অর্থনীতিতে দক্ষতার ঘাটতি মোকাবিলায় স্টুডেন্ট ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে নতুন অর্থ বাজেটে, অভিবাসন আইনে বেশ কিছু পরিবর্তন এনেছে দেশটির সরকার। ফলে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোর শিক্ষার্থীরা পড়বে বেশি বিড়ম্বনায়। জানা যায়, অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে বাংলাদেশিদের প্রথম পছন্দের দেশ অস্ট্রেলিয়া। আধুনিক সভ্যতার দেশটিতে পাড়ি জমিয়েছেন লাখো বাংলাদেশি। অভিবাসন নির্ভর অস্ট্রেলিয়ায় প্রতিনিয়তই বাড়ছে বাংলাদেশিদের সংখ্যাও। তবে অনিয়ন্ত্রিত অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে অস্ট্রেলিয়া। এর জন্যে শিক্ষার্থীদের জন্যে বাজেট বরাদ্দ কমাচ্ছে দেশটির সরকার। ফলে সিমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের ভিসা পাওয়ার সুযোগ, জানিয়েছেন স্টাডি অস্ট্রেলিয়া এডুকেশন এন্ড ভিসার সিইও হাজী মোহাম্মদ দেলোয়ার। এদিকে দেশটিতে থাকা শিক্ষার্থীদের জন্যেও কমানো হচ্ছে কর্ম দোক্ষতার মেয়াদ। এই সময় আগে দুই বছর থাকলেও এখন করা হচ্ছে এক বছর। ফলে শিক্ষার্থীদের ক্ষতি হওয়ার কথা জানাচ্ছেন, এই বাংলাদেশি শিক্ষাবিদ। অস্ট্রেলিয়ায় বিদেশি মুদ্রা উপার্জনের বড় খাত আন্তর্জাতিক শিক্ষার্থী। ২০২২-২৩ অর্থবছরে এই খাত থেকে ৩৬ হাজার ৪০০ কোটি অস্ট্রেলীয় ডলার আয় করে ওশেনিয়ার দেশটি।

post
এনআরবি বিশ্ব

রাশিয়া-চীন প্রতিরক্ষার অঙ্গীকার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যে আরও নিবিড় অংশীদারিত্বের অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে গিয়ে এই সম্পর্কিত যৌথ বিবৃতি সই করেন। বিবৃতিতে তারা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা ছাড়াও তাইওয়ান, ইউক্রেইন ও উত্তর কোরিয়াসহ সবকিছুতেই নিজেদের মতামত শেয়ার করেছেন। নতুন শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও আর্থিক খাতে সহযোগিতারও অঙ্গীকার করেছেন তারা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চীনের প্রেসিডেন্ট শি বলেন, চীন-রাশিয়ার বর্তমান সম্পর্ক কষ্টার্জিত। দু’পক্ষেরই একে সযত্নে লালন ও আগলে রাখতে হবে।

post
সংবাদ

জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে এক বাংলাদেশি ও এক ফিলিপাইন নারীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিশেষ অভিযানে সেলাংগর রাজ্যের কাজাং থেকে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশি অপু ভাই হিসেবে পরিচিত। তিনি জানান,পাসপোর্টের পুরোনো সংস্করণগুলো ব্যবহার করতো এই সিন্ডিকেট। পলিকার্বোনেট ব্যবহার হয়নি ফলে পরিবর্তন করা সহজ। বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। প্রায় দুইবছর এই কার্যক্রম চলছে বলে নিশ্চিত হয়েছে অভিবাসন বিভাগ। এ সময় জব্দ করা হয় বাংলাদেশি ১৯৯টিসহ ২১১ পাসপোর্ট, ১৬ হাজার রিঙ্গিত, মেডিকেল পরীক্ষার নথি ও জাল নথি তৈরির সরঞ্জাম।

post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানালো মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশীরা। রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বিডি এলিট ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীদের উপস্থিতিতে আয়োজনস্থল পরিণত হয় একটুকরো বাংলাদেশে। দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয়সহ বিদেশিরাও। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো.ফরিদউদ্দীন গাজির নেতৃত্বে শুরুতেই অতিথিদের বরণ করে নেয়া হয়। এসময় নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান কাকন ও সভাপতি মানসুর আল বাশার সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মো:শামিম আহসান। প্রধান বক্তা ছিলেন পাহাং রাজ্য সংসদের স্পিকার দাতুশ্রী হাজী মোঃ সরকার হাজী শামসুদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন এলকিউআইডি এশিয়া প্যাসিফিক এসডিএন বিএইচডির নির্বাহী পরিচালক, দাতুশ্রী মো:ফারমেজুদ্দিন বিন নাজারুদ্দিন,বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার মোর্শেদ আলম ও প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ। সাইদুর রহমান পাভেলের উপস্থাপনায় দর্শকদের মনকাড়ে বাউল শিল্পি শফি মন্ডলের পরিবেশনা। এছাড়াও অভিনেতা ফজলুর রহমান বাবু,কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও জাকিয়া সুলতানা মেরিতার গাওয়া গানও বাংলাদেশীদের মধ্যে মুগ্ধতা ছড়ায়। অনুষ্ঠানে ছিলো দেশীয় স্বাদের পিঠাপুলি আর নানা ধরনের খাবারের সমারোহ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী,পরিবার নিয়ে আসা প্রবাসী ও তাদের সন্তানেরা ব্যস্ত সময় পার করেন আলপনা এঁকে। অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ। শেষে কুপন বিজয়ীদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয়।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ আটক - ৪০

মালয়েশিয়ার জোহর রাজ্যে কাগজপত্রহীন ২৭ বাংলাদেশিসহ ৪০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের গেলাং পাতাহ এলাকার ১৯টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে বলেছেন,রাজ্যে বসবাসকারী বৈধ ভ্রমণ নথি নেই এমন বিদেশিদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে জোহর জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশন মোট ২৪৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে নথিবিহীন ৪০ জনকে আটক করা হয়। আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশের ২৭ জন, ভারতের ৭ জন, নেপালের ৩ জন, পাকিস্তানের ২ এবং ১ জন চীনের নাগরিক। তাদেরকে তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক-৫২

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ ৫২ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। দেশটির জোহরের ইস্কান্দার পুতেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা এবং বেকারি থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে এসব শ্রমিককে আশ্রয় দেওয়ার জন্য ওই কারখানা এবং বেকারির ব্যবস্থাপকদের আটক করা হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে জানিয়েছেন, রাজ্যে কর্মরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছিল। তিনি বলেন, উভয় অভিযানে প্রায় ৭৬ ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমধ্যে অভিবাসন আইনে প্রবিধান লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ৯ জন, পাকিস্তানের ১০, চীনের ৪ এবং মিয়ানমারের ৩ জনসহ অন্যান্য দেশের নাগরিক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.