post
অভিবাসন

মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট পাবেন প্রবাসী বাংলাদেশিরা

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের বিশেষ সুবিধার্থে পেনাং ও জোহুরবারু প্রদেশে, পোস্ট অফিসের পাশাপাশি ৪ দিন হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি দেবে হাইকমিশন। সম্প্রতি পাসপোর্ট ও ভিসা কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এতে বলা হয়,আগামী ১৮ ও ১৯ মে দুইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, পেনাং জর্জ টাউনের বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস থেকে, সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন, বাংলাদেশিরা। এজন্য আগামী ১৫ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া, আগামী ২৫ ও ২৬ মে দুইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, জহুরবারুর অগ্রণী রেমিট্যান্স হাউজ থেকে, সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। আগামী ২২ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে, শুধু তারাই সরাসরি উপস্থিত হয়ে, হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমেও পাসপোর্ট বিতরণের সার্ভিসটি চালু থাকবে।

post
অভিবাসন

প্রবাসীদের সহায়তায় মালয়েশিয়ায় কেএল ফ্রেন্ডস ক্লাব

অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো ও সচেতনতা তৈরির প্রত্যয় নিয়ে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাত্রা শুরু করেছে, কেএল ফ্রেন্ডস ক্লাব। ১৮ জন ফাউন্ডার সদস্য নিয়ে, নতুন উদ্যমে প্রবাসী এ সংগঠনটির যাত্রা শুরু হয়। এ উপলক্ষ্যে, আনন্দ ভ্রমণের আয়োজন করে ক্লাবের সদস্যরা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পট পোর্টডিকসনে, দিনব্যাপি নানা আয়োজনে মেতে ওঠেন সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি দাতোশ্রী জালাল উদ্দিন সেলিম। এতে অতিথি ছিলেন, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রাশেদ বাদল। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা মামুনুর রশীদ মামুন,সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান লিংকন,সাধারণ সম্পাদক শাখাওয়াত হক জোসেফ,যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম জহির ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ সহ অনেকে।

post
শিক্ষা

বিদেশি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার প্রদক্ষেপ

বিদেশি শিক্ষার্থীদের আগমন নিয়ন্ত্রণে, এবার ভিসার আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য, সঞ্চিত অর্থের পরিমাণ বাড়িয়েছে, অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে,যেসব বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় ভিসার জন্য আবেদন করবেন,তাদের অবশ্যই ন্যূনতম ২৯ হাজার ৭১০ অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৪৬ হাজার ৯২২ টাকার সমপরিমাণ অর্থ সঞ্চিত থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সঞ্চিত অর্থ সংক্রান্ত ব্যাংক নথিও প্রদর্শন করতে হবে। অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার আবেদনের জন্য, আগে প্রদর্শনযোগ্য সঞ্চিত অর্থের বাধ্যবাধকতা ছিল, ন্যূনতম ২১ হাজার ৪১ অস্ট্রেলীয় ডলার,পরে ২০২৩ সালের অক্টোবরে তা বৃদ্ধি কোরে, ২৪ হাজার ৫০৫ অস্ট্রেলীয় ডলারে উন্নীত করা হয়। সেই হিসেবে, এবার দ্বিতীয় দফায় বাড়ানো হলো, প্রদর্শনযোগ্য সঞ্চিত অর্থের পরিমাণ।

post
সংবাদ

মালয়েশিয়ায় গাছ পড়ে নিহত-১

মালয়েশিয়ায় চলন্ত গাড়ীর ওপর পড়ে গাছ পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় ১৭টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। নিহত ব্যাক্তি বাংলাদেশি কিনা তা এখনো নিশ্চিতো হওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হলে, রাজধানী কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ান ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন সেন্টার থেকে বলা হয়েছে,দুর্ঘটনার একটি জরুরি কল পাওয়ার সাথে সাথে, তারা ২৭ জনের একটি দল ঘটনাস্থলে রওনা দেন। এ ঘটনায় আহত ২ ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

post
অনুষ্ঠান

কুয়ালালামপুরে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ

বাংলা নববর্ষকে বরণ করতে দিনব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে, বিডি এলিট ক্লাব মালয়েশিয়া। আগামী ১১ মে কুয়ালালামপুরের ক্রাফ্ট কালচারাল কমপ্লেক্সে আয়োজিত হবে এই উৎসব। শুক্রবার বুকিত বিনতাং এর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি। বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক ফরিদ উদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান খান কাঁকন। এসময় অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেন, কমিউনিটি নেতা ও সংগঠনটির উপদেষ্টা দাতুশ্রী কামরুজ্জামান কামাল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার সদস্য বদিউজ্জামান বাবু,মনসুর আল বাসার সোহেল,লাল মোহাম্মদ,রিসাদ বিন আবদুল্লাহ হৃদয়,শেখ জহির,রাছেল খান, এম এ রনি ও আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক-৩০

মালয়েশিয়ার পাহাংয়ে, ১০ বাংলাদেশিসহ ৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে, শনিবার ভোর ৪টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন,ইন্দোনেশিয়ার ১০,থাইল্যান্ডের ৭, মিয়ানমার ২ এবং কম্বোডিয়ার এক জন নাগরিক রয়েছেন। অভিবাসন বিভাগ বলছে, ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে, অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে, ৩০ জনকে আটক করা হয়।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াইয়ে, ইসরায়েলকে সমর্থন দেয়ায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে এ ঘোষণা দিয়ে বলা হয়,তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে, এ পদক্ষেপ নিয়েছে। ইরানের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, সাত মার্কিনৎ নাগরিক। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার, ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এছাড়া, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস,ব্রিটিশ আর্মি স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার, জেমস হকেনহালের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। এর বাইরে লোহিত সাগরে যুক্তরাজ্যের নৌবাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান।

post
অভিবাসন

মালয়েশিয়ায় প্রবাসীদের ‘মে ডে’ পালিত

মালয়েশিয়ায় আন্তর্জাতিক শ্রমিক ও সংহতি দিবস পালন করেছে, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা। কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মো:সেলিম হোসেন ও যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান। এতে প্রধান অতিথি ছিলেন, দাতোশ্রী কামরুজ্জামান কামাল। প্রধান বক্তা ছিলেন সিআইপি মো: অহিদুর রহমান অহিদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম সচিব এএসএম জাহিদুর রহমান। এসময় বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, দাতোশ্রী আক্তার হোসেন, দাতো শ্রী জালাল উদ্দিন সেলিম,সহ-সভাপতি মোঃ কাইয়ুম হোসেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি দাতো আব্দুল রউফ,জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন টাবলুসহ অনেকে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় শিক্ষার্থীসহ ১৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় এক শিক্ষার্থীসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে, দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির একটি সবজির দোকানে কর্মরত অবস্থায়, শিক্ষার্থীকে আটক করে দেশটির অভিবাসন পুলিশ। আটকের পর হারিয়ান মেট্রো ওই শিক্ষার্থীকে নিয়ে, একটি প্রতিবেদন প্রকাশ করে। হারিয়ান মেট্রো বলছে,আটক ওই শিক্ষার্থীর ইচ্ছা ছিল,এক মাসের বেতন পেলেই দেশে ফিরবেন মানসিক সমস্যায় থাকা স্ত্রীকে দেখতে। কিন্তু তার আগেই, ইমিগ্রেশন বিভাগ আটক করে তাকে। এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস ও ইমিগ্রেশন ওয়েবসাইটের তথ্য বলছে,মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে পার্টটাইম কাজের অনুমতি থাকলেও, অনুমতি নেই ব্যবসা বা সেলসম্যানের কাজ করার। এর আগে, অনেক শিক্ষার্থী অবৈধভাবে কাজ করার সময়, ইমিগ্রেশনের হাতে ধরাও পড়েন। সম্প্রতি আটক বাংলাদেশি ওই শিক্ষার্থী, গত বছরের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার ক্লাং ভেলিতে একটি সরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যান।

post
সংবাদ

এশিয়ায় চলছে তীব্র দাপদাহ

ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে তীব্র দাপদাহ চলছে। প্রচন্ড গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। দেশগুলোতে স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। অতিরিক্ত চাহিদার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপর চাপ পড়ছে, যার কারনে এ বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপিন্সে রোববার থেকে সরকারি স্কুলগুলোতে ইন-পারসন ক্লাস বন্ধ করে দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। আগামী তিন দিন ফিলিপিন্সে তাপমাত্র ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হলেও আর্দ্রতার কারণে তা রেকর্ড ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.