post
অভিবাসন

টেক্সাসে অভিবাসী আইন শীতলীকরণ আদালতের

অবৈধ অভিবাসীদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন অনুযায়ী সীমান্ত পারাপারকে অবৈধ ও কারাভোগের মতো অপরাধ। এই আইন আধুনিক যুগে মার্কিন সিনেটে পাস হওয়া সবচেয়ে কঠোর অভিবাসী আইনটি শীতলীকরণ করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। টেক্সাসে অবৈধভাবে প্রবেশের ঢেউ ঠেকাতে গত বছর টেক্সাসের আইনসভা দ্বারা পাস করা হয়েছিল এসবি৪ নামক এই আইন। আইনটি জাতিগত সংক্ষিপ্তকরণের দিকে ঠেলে দেবে বলে ধারণা করা হয়েছিল। অবৈধ অভিবাসন বৃদ্ধি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি কিভাবে নিয়ন্ত্রণ করছেন, তা নিয়ে উদ্বেগের মধ্যেই উক্ত আইন প্রণয়নের খবর সামনে আসে। টেক্সাসের নতুন এই পদক্ষেপ কিছুটা বিতর্কিত। কারণ এর আগে মার্কিন আদালত এক রায়ে জানিয়েছিলেন, শুধু যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারই অভিবাসন আইন প্রয়োগ করতে পারবে। এসবি৪ অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টা পর আপিল শুনানিতে এমন রায় দেওয়া হয়। এসবি৪ নামের আইনটির মাধ্যমে যেসব অভিবাসী আনঅথোরাইজড বা অনুমোদনহীন তাদের আটক ও বিচার করার অনুমোদন দেওয়া হয়েছিল টেক্সাসের কর্মকর্তাদের। এই আইনের অধীনে যেসব অভিবাসীকে বের করে দেওয়া হয়েছে তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে মেক্সিকো। আইনটিকে অসাংবিধানিক আখ্যায়িত করে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বাইডেন প্রশাসন। অবৈধভাবে সীমান্ত পার হওয়া ফেডারেল অপরাধ। তবে এই অপরাধ বর্তমানে অভিবাসন আদালত ব্যবস্থায় দেওয়ানি মামলা হিসেবে পরিচালিত হয়। আগামী বছরের মার্চ থেকে এই আইন কার্যকর হবে। এ বছরের নভেম্বরে টেক্সাসের রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভার উভয় হাউসেই এই আইন পাস হয়। যদি এই আইনটি কার্যকর হতো তাহলে কিভাবে অভিবাসী বিষয়ক আইন প্রয়োগ করা হতো এবং তাতে বড়রকমের একটি পরিবর্তন দেখা দিত। এর আগে আদালত রায়ে বলেন, শুধু কেন্দ্রীয় সরকারই দেশে অভিবাসন বিষয়ক আইন প্রয়োগ করতে পারে। সেটা কোনো রাজ্য নিজেরা করতে পারে না। যুক্তরাষ্ট্রের সীমান্ত বেআইনিভাবে অতিক্রম করা একটি ফেডারেল অপরাধ হিসেবে দেখা হয়। কিন্তু যারা সীমান্ত অতিক্রম করে ফেলেন বা এ নিয়ম লঙ্ঘন করেন, তাদের বিরুদ্ধে অভিবাসন বিষয়ক আদালতের মাধ্যমে দেওয়ানি বা সিভিল মামলা হয়। কিন্তু এসবি৪-এর অধীনে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে টেক্সাসে প্রবেশের কারণে ২০ বছর পর্যন্ত জেলের বিধান রাখা হয়। আইনটি অল্প সময়ের জন্য কার্যকর হয়েছিল। এখন আদালতের আদেশে তা বন্ধ হয়ে গেছে। ওদিকে এসবি৪ এর অধীনে টেক্সাস যেসব অভিবাসীকে বের করে দেবে, তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে মেক্সিকো। এর আগে এসবি৪ আইনকে অভিবাসীবিরোধী আখ্যায়িত করে এর কড়া সমালোচনা করে মেক্সিকোর কর্মকর্তারা। তারা সতর্ক করেন- এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক জটিল করে তুলতে পারে। একই কথার প্রতিধ্বনি তোলে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের বক্তব্য। এসবি৪ আইন রাষ্ট্রীয় পর্যায়ে অননুমোদিত অভিবাসনকে অপরাধী করে তোলে। ইতিমধ্যেই এ আইনকে ফেডারেল অপরাধ হিসেবে গণ্য করা হয়। এটি অবৈধদের পুনঃপ্রবেশের জন্য একটি রাষ্ট্রীয় অপরাধমূলক অভিযোগও তৈরি করেছে।

post
এনআরবি বিশ্ব

মার্কিনিদের মতো দুর্নীতি মুক্ত রাজনীতি করতে চান ব্যারিস্টার সুমন

মার্কিন রাজনীতিবিদদের মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনীতি করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দেওয়া নাগরিক গণ সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।ব্যারিস্টার সুমন বলেন, একজন তিনশ কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছিলেন। দুই বছর মামলা চালিয়ে আমি গতকাল উচ্চ আদালত থেকে রায় পেয়েছি এই তিনশ কোটি টাকার সম্পত্তি এখন বাংলাদেশ সরকার পাবে। এর দুইমাস আগে হোটেল শেরাটন নির্মাণের জন্য নুর আলীর বোরাক রিয়েল এস্টেট নামের প্রতিষ্ঠান ১৪ বছর ধরে সাতশ কোটি টাকা আটকিয়ে রেখেছিলেন। আমি মামলা করার পর বাধ্য হয়ে তারা সেই সাতশ কোটি টাকা বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছেন। আপনি বাংলাদেশের মতো একটি যদি দেশকে যদি ১ হাজার কোটি টাকা দিতে পারেন তাহলে স্বাভাবিক ভাবেই সরকারের কাছ থেকে একটি পুরস্কার আশা করতেই পারেন। কিন্তু আমার ১৪ বছরের কর্মকাণ্ডে পুরস্কার তো দূরের কথা ভালোভাবে স্বীকৃতিটুকুও পাইনি। তিনি বলেন, মানুষ যেখানে সম্মান দেয় না সেখানে সম্মান দেয় স্বয়ং বিধাতা। এটার প্রমাণ দিয়েছে আমার এলাকার মানুষ। একজন রানিং মিনিস্টারের বিরুদ্ধে আমাকে ১ লাখ ভোটে পাশ করিয়েছে এলাকার ভোটাররা। ব্যারিস্টার সুমন দুঃখ প্রকাশ করে বলেন, সারাজীবন ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ করেছি তবুও আমি এখনও স্বতন্ত্র। স্বতন্ত্র হিসেবেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার দলের লোকেরাই এখন বলেন ‘আরে ও তো স্বতন্ত্র’। তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য দুই মাসে ২৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। গত ৫০ বছরে কোনো এমপি জনগণকে বলেননি ২০ কোটি বা ২৯ কোটি টাকা পেয়েছেন। ব্যারিস্টার সুমন বলেন, আমি যেটা বরাদ্দ পেয়েছি এটা তো আমার বাপের টাকা না। এটা আমার এলাকার সাড়ে ৬ লাখ মানুষের টাকা। মানুষ তখনই টাকার কথা লুকায়, যখন টাকা মারার ধান্দা থাকে। তিনি মার্কিন রাজনীতিবিদদের উদাহরণ টেনে জানান, সেখানে কোনো তহবিল তছরুপের ঘটনা থাকলে তারা পদত্যাগ করেন। এছাড়া তিনি মার্কিনীদের মতো আন্তর্জাতিক মানের রাজনীতি করে দৃষ্টান্ত স্থাপন করতে চান। মইনুল ইসলামের সঞ্চালনায় ওই সংবর্ধনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, এম এ আজিজ, অ্যাটর্নি ব্রুস ফিসার, মিজানুর রহমান শেফাজ, হেলাল চৌধুরী ও এম উদ্দিন আলমগীর প্রমুখ। 

post
এনআরবি সাফল্য

ডক্টরেট উপাধি পেলেন বেলাল

বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলাল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ‘ওভাল বাইবেল কলেজ’ থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। সার্টিফিকেট গ্রহন করেন। গত ১৫ মার্চ শুক্রবার নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসে বণার্ঢ্য এক অনুষ্ঠানে বেলায়েত হোসেন বেলালের হাতে ডক্টরেট ডিগ্রির সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত সবাই করতালি দিয়ে বেলায়েত হোসেন বেলালকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলাল নিউইয়র্কে স্বনামধন্য ট্রাভেল ব্যবসা প্রতিষ্ঠান বাংলা ট্রাভেল ও ডিজিটাল ওয়ান ট্রাভেলের কর্ণধার। সম্প্রতি ২৫ বছরে পদার্পণ করেছে বাংলা ট্রাভেল। এ উপলক্ষে গত ১৫ মার্চ শুক্রবার গুলশান টেরেসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বেলালকে অনারারি ডক্টরেট ডিগ্রির সার্টিফিকেট তুলে তেওয়া হয়। অনুষ্ঠানে এমিরেটস এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া ও সৌদি এয়ারলাইন্সের প্রতিনিধিদের হাতে বাংলা ট্রাভেলস’র পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন বেলায়েত হোসেন বেলাল। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল। উল্লেখ্য, বাংলা ট্রাভেলের কর্ণধার বেলায়েত হোসেন বেলাল ট্রাভেল ব্যবসার পাশাপাশি যুক্তরাষ্ট্রের একজন আমদানিকারক। তিনি ট্রাভেল ও ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন টেলিভিশন টকশো’র নিয়মিত আলোচক। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। সর্বশেষ তিনি ছিলেন সংগঠনটির অন্যতম নির্বাচন কমিশনার। নিউইয়র্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অবস্থিত বাংলা ট্রাভেলে এয়ার টিকেট ছাড়াও বিশ্বভ্রমণে সহায়তা দেওয়া হয়। বিভিন্ন দেশের ভিসা সহায়তা দেওয়া হয় এখান থেকেই। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সেবাও পাওয়া যায় বাংলা ট্রাভেল থেকে। এছাড়া এখানে রয়েছে মানি ট্রান্সফার সুবিধা। রয়েছে ইমিগ্রেশন সহায়তা। এছাড়া বাংলা ট্রাভেলে রয়েছে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের বিশাল সমারোহ। দীর্ঘ প্রবাস জীবনের অধিকারী বেলায়েত হোসেন বেলাল ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে বসবাস করেন নিউইয়র্কের লং আইল্যান্ডে। 

post
আন্তর্জাতিক

পুতিনকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় মস্কোর ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে। এর মাধ্যমে পুতিনের আরও ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হলো। ১৮ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যসমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পোক্ত করেছেন। যদিও এই নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

post
বিনোদন

ছেলে না খেয়ে থাকে তবু হারাম পেটে দেয় না: গায়ক খালিদের স্ত্রী

১৮ মার্চ মারা গেছেন ব্যান্ড তারকা খালিদ। গায়কের শেষ সময়ে স্ত্রী-সন্তান দেশে ছিলেন না। মৃত্যুর পর ছেলে আরিক নিউইয়র্ক থেকে একটি ভিডিওবার্তায় কথা বলেছেন। ভাবলেশহীন ও সানগ্লাস পরে ভিডিওবার্তায় কথা বলায় অনেকেই বিষয়টি নেতিবাচকভাবে নিয়েছেন। করেছেন সমালোচনা। এবার এসব বিষয়ে জবাব দিয়েছেন খালিদের স্ত্রী শামীমা জামান। গতকাল (১৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, ‘এই ছেলে ১২ বছর বয়স থেকে নামাজ পড়ে, মাশাল্লাহ এই ছেলের গানের গলা থাকা সত্ত্বেও গান না শিখে কোরআন শিখেছে। এই ছেলে বাবাকে নামাজ পড়তে বলতে বলতে হতাশ হয়েছে। এই ছেলে তার অসুস্থ মায়ের সেবা করেছে ৭ মাস রাত ৪টা পর্যন্ত বায়েজিদ বোস্তামির মতো দাঁড়িয়ে থেকে। এই ছেলে তার মায়ের মৃত্যুর অপেক্ষায় একা একটি বাসায় কাটিয়েছে।’ তুলে ধরেছেন আরিকের লাইফস্টাইলও। তিনি আরও বলেন, ‘এই ছেলে তার আল্লাহর হুকুম পালন করতে আমেরিকান মেয়েদের আহবান সত্ত্বেও একটা প্রেম করেনি। এই ছেলে তেমন বন্ধু হয় না যখন সে দেখে বন্ধুগুলো গাজা খায়। এই ছেলে প্রতিটি কাজে আগে আল্লাহর বিধান কী জেনে নেয়, আমেরিকার স্কুলের হারাম চিকেন দেখলে না খেয়ে থাকে, তবু হারাম পেটে দেয় না। এই ছেলেকে তার বাবার টাকা দিতে হয় না, তার মা তার জন্য যথেষ্ট উপার্জন করে। তার বাবার চিন্তা এই ছেলেকে নিয়ে নয় যতটা, তার গান আর ভক্ত শিষ্যদের নিয়ে। তাই খুব খেয়াল করে আমার ছেলেকে নিয়ে না জেনে একটা খারাপ কথা উচ্চারণ করলে ওপর আল্লাহ তার বিচার করবেন।’ খালিদের মৃত্যুর বিষয়টি ছেলে বুঝে উঠতেই পারেনি জানিয়ে তিনি বলেন, ‘ও স্কুল থেকে এসে বুঝতেও পারছে না আসলে কী ঘটে গেছে, ও স্মার্ট তো হঠাৎ করে খ্যাত হয়ে কীভাবে কথা বলবে? যতসব। আর সানগ্লাস? উন্নত দেশে কান্না লুকাতেও সানগ্লাস পরে মানুষ। শুধু সাংবাদিক তানভীর তারেকের অনুরোধে ও এই কথাগুলো বলতে রাজি হয়েছে। বড়দের সম্মান করে বলে নয়তো মিডিয়ায় কথা বলতে বা কাজ করতে ও পছন্দ করে না।’প্রসঙ্গত, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন খালিদ। রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খালিদ ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’–এর মতো বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।১৯৮৭ সালে সারগাম থেকে প্রকাশিত ‘চাইম’ এর প্রথম অ্যালবাম (সেলফ টাইটেলড) দিয়ে যাত্রা শুরু তাঁর। চাইমের ব্যান্ড অ্যালবামের চেয়ে খালিদ জনপ্রিয় হয়ে যান ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে। মূলত খালিদ তাঁর জনপ্রিয়তা ধরে রাখেন ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়েই। বাংলা ব্যান্ড সংগীতের আরেক তারকা প্রিন্স মাহমুদের ব্যান্ড মিক্সড অ্যালবামগুলোতে খালিদ তাঁর গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। প্রিন্স মাহমুদের অ্যালবামগুলোর মধ্যে খালিদের গাওয়া ‘কিভাবে কাঁদাবে’, ‘আবার দেখা হবে’, ‘নীরা’, ‘আকাশনীলা’, ‘কোন কারণেই’, ‘হয়নি যাবার বেলা’ শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।

post
এনআরবি সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রিসিলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাখ্যাতি পাওয়া প্রিসিলা। যুক্তরাষ্ট্রের অন্যতম একটি পুরস্কার এটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে তিনি সরাসরি এ পুরস্কার পেয়েছেন। রোববার (১৭ মার্চ) ম্যানহাটনের একটি অডিটোরিয়ামে প্রিসিলাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তিনি এ উপহারটি তার ফলোয়ারদের উদ্দেশে উৎসর্গ করেছেন। সামাজিক কাজের জন্য এবং নিজের পেজে সমসাময়িক লাইভ করার জন্য বিশেষ পরিচিত প্রিসিলা। পাঁচ বছরের বেশি সময় ধরে তিনি বিভিন্ন সামাজিক কাজ করছেন। কাজের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত প্রায় ১৯টি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। প্রেসিডেন্টের স্বাক্ষর করা সার্টিফিকেট, একটি চিঠি এবং প্রেসিডেন্টের মনোগ্রামসহ একটি গোল্ডেন মেডেল পেয়েছেন প্রিসিলা। তিনি সাংবাদিকতা ও আইন বিষয়ে নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ সময় বিভিন্ন বিতর্কিত ভিডিও তৈরির বিষয়ে প্রিসিলা বলেন, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া তার কোনো উদ্দেশ্য নেই। নিরপেক্ষভাবে আজীবন অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। কোনো দিনও তিনি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না বলেও জানান তিনি।

post
এনআরবি লাইফ

বাসার গ্যারেজে পাওয়া গেল প্রবাসী তরুণ রায়ানের লাশ

নিউইয়র্কের কুইন্সের রিগোপার্ক এলাকায় বাসার পেছনে গাড়ির গ্যারজে নিজেদের তৈরি ব্যায়ামাগার থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কৃষিবিদ আশরাফুজ্জামান এবং জামালপুর জেলা সমিতির সাবেক সভাপতি মোর্শেদা জামানের একমাত্র পুত্র রায়ান ইফতেখার জামান (২৯) এর লাশ উদ্ধার করেছে নিউইয়র্কের পুলিশ। রায়ানের মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়ে পুলিশের তদন্ত চলছে। তবে ১৯ মার্চ মঙ্গলবার হাসপাতালের ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রায়ান। জানা গেছে, ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরের পর রায়ানকে খুঁজে পাচ্ছিলেন না তার মা-বাবা। কর্মস্থলের সহকর্মীদের ফোন করে জানতে পারেন রায়ান কাজেও যাননি। এ অবস্থায় সন্ধ্যা পর্যন্ত উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলেন পরিবারের সদস্যরা। ফোন করেন আত্মীয় স্বজনদের। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। রায়ানের ব্যবহৃত গাড়িটিও বাসায় রাখা ছিল। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিজ বাসার পেছনে গাড়ির গ্যারেজে রায়ানের নির্মিত ব্যায়ামাগারে খুঁজতে যান বাবা-মা। সেখানে গিয়ে দেখেন রায়ানের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। তৎক্ষণাৎ ফোন করেন পুলিশকে। অ্যাম্বুলেন্সসহ পুলিশ এসে রায়ানকে প্রাথমিক পরীক্ষার পর জানায়, রায়ান আর জীবিত নেই। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ। এদিকে ১৬ মার্চ শনিবার দুপুরে জোহরের নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে রায়ানের নামাজে জানাযা হয়। জানায় বিপুল বাংলাদেশি মুসল্লি অংশ নেন। জানাযায় ইমামতি করেন জ্যামাইকায় মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মির্জা আবু জাফর বেগ। জানাজার পরই লং আইল্যান্ডে ওয়াশিংটন মুসলিম মেমরিয়াল গোরস্থানে রায়ানকে দাফন করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে রায়ানের বাবা কৃষিবিদ আশরাফুজ্জামান বলেন, পৃথিবীতে সবচেয়ে কষ্টের হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আমাকে সেই লাশ বহর করতে হচ্ছে। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট মোহাম্মদ এম রহমান তুহিন ও সাধারণ সম্পাদক আফতাব মান্নান। রায়ানের মা মোর্শেদা জামান সাংবাদিকদের জানান, মাত্র দু’সপ্তাহ আগে রায়ান জেএফকে এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস এজেন্ট হিসেবে চাকরি শুরু করেছিলেন। উল্লেখ্য, নিউইয়র্কের সেরা ১০ পাবলিক স্কুলের শীর্ষস্থানীয় ‘স্টাইভ্যাসেন্ট হাই স্কুল’ থেকে গ্র্যাজুয়েশনের পর কুইন্স কলেজ থেকে বিজনেস-ফাইন্যান্সে উচ্চতর ডিগ্রি নিয়েছিলেন রায়ান। তিনি বাবা-মায়ের একমাত্র ছেলে। একমাত্র ছোট বোনের বিয়ে হয়েছে বছর দুয়েক আগে। রায়ানের বাবা কৃষিবিদ আশরাফুজ্জামান এবং মা মোর্শেদা জামান বাংলাদেশি কমিউনিটিতে সজ্জন হিসাবে পরিচিত। রায়ানের মৃত্যুতে তারা ভেঙে পড়েছেন। বাংলাদেশি কমিউনিটির পরচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে হালাল খাদ্য বিতরণ

পবিত্র রমজান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হালাল খাদ্য বিতরণ করছে সেইভ দ্যা পিপলস নামের একটি সাহায্য সংস্থা।ইউএমআর এবং সেইভ দ্যা পিপলস যৌথভাবে নিউইয়র্কের জ্যামাইকায় এ আয়োজন করে। এসময়ে স্থানীয় বিভিন্ন সমাজসেবী প্রবাসীরা উপস্থিত ছিলেন। সেইভ দ্যা পিপলস এর প্রেসিডেন্ট শহিদুল্লাহ জানান, প্রায় ২ শতাধিক পরিবারের কাছে হালাল খাবার পৌছে দেয়া হয় এ কার্যক্রমের মাধ্যমে। এসময়ে নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ আয়োজন শুধু খাদ্য বিতরণই না সামাজিক সম্প্রীতিকে আরো বৃদ্ধি করবে বলে মনে করেন আয়োজকরা।

post
এনআরবি বিশ্ব

জাতির জনকের জন্মদিনে নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ

‘ডিজিটাল বাংলাদেশের পথ বেয়ে স্মার্ট বাংলাদেশ রচনার প্রত্যাশা পূরণের পর সুখ-সমুদ্ধশালী বাংলাদেশ রচিত হলেই জনকের আত্মা শান্তি পাবে এবং জনকের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে’-এমন অভিমত পোষণ করা হয় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০৫তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ থেকে। ১৭ মার্চ নিউইয়র্ক সিটির ওজোনপার্কে রাধুনি রেস্টুরেন্টের পার্টি হলে ‘স্মরণ পরম শ্রদ্ধা আর গভীর মমতায়’ শীর্ষক এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং সঞ্চালনা করেন কম্যুনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। বিশেষ সম্মানীত অতিথি ছিলেন কম্যুনিটি লিডার ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধান রেজাউল বারি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফরউল্লাহ।এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের একাত্তরের স্মৃতিচারণী ডক্যুমেন্টারি রিলিজের ঘোষণা দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প’ নামক ভিডিও চিত্রটি উৎসর্গ করা হলো জাতিরজনকের প্রতি। একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম জনকের ডাকে। সেই তাড়নায় এই ভিডিও ডক্যুমেন্টারিটির সমস্ত কৃতিত্ব তাঁরই প্রাপ্য।’ উল্লেখ্য, ৭০ মিনিট ৫৪ সেকেন্ডের ডক্যুমেন্টারিতে ২৭ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ রয়েছে। সেটি এখন ইউটিউব এবং ফেসবুকে দেখা যাচ্ছে।সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুল কাদের মিয়া বলেন, সততা ও নিষ্ঠার সাথে সকলে যদি বঙ্গবন্ধুর চেতনাকে হৃদয়ে ধারণ করে কাজ করি তাহলে সেটি হবে নেতার প্রতি সম্মান জানানোর উত্তম উপায়। ইতিমধ্যেই তা দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে উন্নয়ন-অভিযাত্রায় বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করায়। আশা করি সামনের দিনগুলোতেও রাজনীতি-সমাজনীতি-প্রশাসনের সর্বত্র অনিয়ম ও দুর্নীতি মুক্ত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করা সহজ হবে।সমাবেশে বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে আরো ছিলেন আবুল বাশার চুন্নু, শামসুল আলম চৌধুরী, গুলজার হোসেন, হেলাল মজিদ, হাবিব রহমান প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের সভাপতি সায়েদুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন পারভেজ, আরিফুল ইসলাম, মাস্টার হুমায়ূন কবীর, রেদওয়ান বারি, লিটন চৌধুরী, আসাদুল হক কামাল, ওসমান চৌধুরী, আবুল কাশেম, সাখাওয়াত হোসেন মুরাদ, মোহাম্মদ আক্রাম, আশরাফ আলী খান লিটন, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট আবুল মহসিন, হাসিবুর রহমান, হৃদয়, মামুন, আফসার প্রমুখ।

post
আন্তর্জাতিক

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন গায়ক লিল জন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় আমেরিকান গায়ক ও সঙ্গীত প্রযোজক লিল জন। শুক্রবার (১৫ মার্চ) লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন লিল। খবর, তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে তার ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতর ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবি এবং পরে ইংরেজিতে পবিত্র কালিমা পাঠ করছেন। চলতি রমজানে দেশটির লেখক ও অ্যাকটিভিস্ট শন কিংও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।উল্লেখ্য, ১৯৭২ সালে জন্ম নেয়া লিল জনের আসল নাম জোনাথন এইচ স্মিথ। বর্তমান শতাব্দির শুরুর দিকে ইংরেজি গানে হিপ-হপ সাবজেনার প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি বাড়িয়ে দেয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.