post
এনআরবি বিশ্ব

জাতির জনকের জন্মদিনে নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ

‘ডিজিটাল বাংলাদেশের পথ বেয়ে স্মার্ট বাংলাদেশ রচনার প্রত্যাশা পূরণের পর সুখ-সমুদ্ধশালী বাংলাদেশ রচিত হলেই জনকের আত্মা শান্তি পাবে এবং জনকের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে’-এমন অভিমত পোষণ করা হয় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০৫তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ থেকে। ১৭ মার্চ নিউইয়র্ক সিটির ওজোনপার্কে রাধুনি রেস্টুরেন্টের পার্টি হলে ‘স্মরণ পরম শ্রদ্ধা আর গভীর মমতায়’ শীর্ষক এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং সঞ্চালনা করেন কম্যুনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। বিশেষ সম্মানীত অতিথি ছিলেন কম্যুনিটি লিডার ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধান রেজাউল বারি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফরউল্লাহ।এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের একাত্তরের স্মৃতিচারণী ডক্যুমেন্টারি রিলিজের ঘোষণা দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প’ নামক ভিডিও চিত্রটি উৎসর্গ করা হলো জাতিরজনকের প্রতি। একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম জনকের ডাকে। সেই তাড়নায় এই ভিডিও ডক্যুমেন্টারিটির সমস্ত কৃতিত্ব তাঁরই প্রাপ্য।’ উল্লেখ্য, ৭০ মিনিট ৫৪ সেকেন্ডের ডক্যুমেন্টারিতে ২৭ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ রয়েছে। সেটি এখন ইউটিউব এবং ফেসবুকে দেখা যাচ্ছে।সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুল কাদের মিয়া বলেন, সততা ও নিষ্ঠার সাথে সকলে যদি বঙ্গবন্ধুর চেতনাকে হৃদয়ে ধারণ করে কাজ করি তাহলে সেটি হবে নেতার প্রতি সম্মান জানানোর উত্তম উপায়। ইতিমধ্যেই তা দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে উন্নয়ন-অভিযাত্রায় বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করায়। আশা করি সামনের দিনগুলোতেও রাজনীতি-সমাজনীতি-প্রশাসনের সর্বত্র অনিয়ম ও দুর্নীতি মুক্ত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করা সহজ হবে।সমাবেশে বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে আরো ছিলেন আবুল বাশার চুন্নু, শামসুল আলম চৌধুরী, গুলজার হোসেন, হেলাল মজিদ, হাবিব রহমান প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের সভাপতি সায়েদুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন পারভেজ, আরিফুল ইসলাম, মাস্টার হুমায়ূন কবীর, রেদওয়ান বারি, লিটন চৌধুরী, আসাদুল হক কামাল, ওসমান চৌধুরী, আবুল কাশেম, সাখাওয়াত হোসেন মুরাদ, মোহাম্মদ আক্রাম, আশরাফ আলী খান লিটন, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট আবুল মহসিন, হাসিবুর রহমান, হৃদয়, মামুন, আফসার প্রমুখ।

post
আন্তর্জাতিক

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন গায়ক লিল জন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় আমেরিকান গায়ক ও সঙ্গীত প্রযোজক লিল জন। শুক্রবার (১৫ মার্চ) লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন লিল। খবর, তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে তার ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতর ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবি এবং পরে ইংরেজিতে পবিত্র কালিমা পাঠ করছেন। চলতি রমজানে দেশটির লেখক ও অ্যাকটিভিস্ট শন কিংও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।উল্লেখ্য, ১৯৭২ সালে জন্ম নেয়া লিল জনের আসল নাম জোনাথন এইচ স্মিথ। বর্তমান শতাব্দির শুরুর দিকে ইংরেজি গানে হিপ-হপ সাবজেনার প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি বাড়িয়ে দেয়।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার মাহফিল।ইফতার মাহফিলে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ, সমিতির সহ সভাপতি দরুদ মিয়া রনেল, জামাল হোসেন, সহ-সাধারন সম্পাদক আতাউল গনি আসাদ। এসময় অনুষ্ঠানে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান জালালাবাদ ইনক এর সভাপতি শাহিন কামালী ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। পরে কমিউনিটিতে অগ্রণী ভুমিকা রাখার জন্য জালালাবাদবাসীকে ধন্যবাদ জানান আগত অতিথিরা।

post
এনআরবি লাইফ

নিউইয়র্কে আ.লীগ নেতার ছেলের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়ির পেছনে নিজের তৈরি ব্যামাগারে পাওয়া গেলো বাংলাদেশি যুবকের মরদেহ। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে নিউইয়র্কের কুইন্সে বাড়ির পেছনে ব্যামাগার থেকে পুলিশ রায়ান জামান (২৯) এর মরদেহ উদ্ধার করে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান ও মহিলা নেত্রী মুর্শেদা জামানের একমাত্র ছেলে রায়ান জামান কীভাবে নিজের তৈরি ব্যামাগারে মারা গেছে তা এখনও পুলিশ জানতে পারেনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার বাবা আ.লীগ নেতা আশরাফুজ্জামান।জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সারাদিন কোনো খোঁজ না পেয়ে রায়ানের মা-বাবা তার সহকর্মীকে ফোন করে জানতে পারেন সে কাজে যায়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। কোথাও তার কোনো সন্ধান না পেয়ে মা-বাবার মনে সন্দেহ দেখা দেয়। পরে বিকেলে নিউইয়র্কের কুইন্সে বাড়ির পেছনে রায়ানের তৈরি ব্যামাগারে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনা স্থানীয় পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানতে পারেননি রায়ানের মা-বাবা।তিনি জানান, আগামীকাল শনিবার (১৬ মার্চ) বাদ যোহর রায়ানের নামাজে জানাজা জামাইকার মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে এবং একই দিনে লং আইল্যান্ডের মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।রায়ানের মৃত্যুর খবর নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। স্নেহশীল, যত্নশীল ও মেধাবী রায়ান জামানের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সামাদ আজাদ সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মী শহিদুল ইসলাম তালুকদার নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) বিকেলে নিউ ইয়র্কের মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে ভর্তি হন। শহিদুল ইসলামের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নিউ ইয়র্কে মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের (এমটিএ) অধীনে কাজ করতেন। সাউথ এশিয়া ওয়াচ হিউম্যান রাইটস নিউ ইয়র্ক এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পত্রিকায় লেখালেখিও করতেন। শহিদুল ইসলাম পিরোজপুরের চল্লিশা গ্রামের বাসিন্দ ছিলেন। শনিবার যোহরের নামাজ শেষে জানাজা লং আইল্যান্ডের একটি মসজিদে অনুষ্ঠিত হয়। পরে সেখানে মরদেহ দাফন করা হয়।

post
শিক্ষা

ডব্লিউইসটি ক্যাম্পাস ঘুরে গেলেন বাংলাদেশর বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ খান, বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উজ্জ্বল দিন

বাংলাদেশের খ্যাতনামা ব্যবসায়ী, সামিট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মি. ফরিদ খান সম্প্রতি ঘুরে গেলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি) ক্যাম্পাস। গত ১৩ মার্চ ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ায় ফরিদ খান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দময় দিন কাটান। চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ এবং সিএফও ফারহানা হানিপ তাকে ক্যাম্পাসে স্বাগত জানান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিক মত বিনিময়ে অংশ নেন বাংলাদেশের এই স্বনামধন্য ব্যবসায়ী। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক এই মত বিনিময়ে নেতৃত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অব এডুকেশন ড. জেফের পিরিম, ভাইস প্রেসিডেন্ট অব অপারেশন ও রেজিস্ট্রার ড. শ্যান চো, স্কুল অব বিজনেসের পরিচালক অধ্যাপক মার্ক এল রবিনসন ও বিভিন্ন বিভাগীয় প্রধান ও ফ্যাকাল্টি সদস্যরা এতে অংশ নেন। চ্যান্সেলর আবুবকর হানিপ এসময় বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রস্তুত করে তোলার অঙ্গীকারকে উচ্চে তুলে ধরে ডব্লিউইউএসটি তারা মিশন ও ভিশন নির্ধারন করেছে। "ট্রিপল মিশন নিয়ে আমরা এগুচ্ছি: শিক্ষার্থীদের জন্য ডিগ্রি নিশ্চিত করা, তাদের দক্ষতা তৈরি করা এবং কর্মসংস্থানে সহায়তা করা। যাতে এর মাধ্যমে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ যে অর্থ ব্যয় করে বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার একটা কার্যকর প্রতিদানও তারা পেতে পারে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতায় সক্ষম করে তুলতে আমাদের স্কলার-প্র্যাকটিশনার ফ্যাকাল্টিরা তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও পরিবেশকেই নিয়ে আসছেন ক্লাসরুম সেটিংসে," বলেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। ড. হাসান কারাবার্ক বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও বৈশিষ্ট্য তুলে ধরেন এবং গুরুত্বারোপ করেন এর প্রধান তিনটি লক্ষ্যের ওপর। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের অ্যাক্রেডিটেশন কম্প্লায়ান্স নিশ্চিত করা আর শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়কে অ্যাকসেসেবল ও অ্যাফোর্ডেবল করে রাখতে আমরা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার্থীরা যাতে আপন করে নিতে পারে লেখাপড়ায় মনোযোগী হতে পারে সে প্রচেষ্টা আমাদের সার্বক্ষণিক, বলেন ড. কারাবার্ক। সিএফও ফারহানা হানিপ ক্যাম্পাসে বহুজাতিক শিক্ষার্থীর উপস্থিতিকেই এর অনন্য দিক হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, "ডব্লিউইউএসটির প্রতিটি ক্লাসরুম জাতিসংঘের অধিবেশনের আদল পায় কারণ এখানে বিশ্বের অন্তত ১২০টি দেশ থেকে আসা শিক্ষার্থীরা এখন লেখাপড়া করে।"বিভাগীয় প্রধানরা তাদের বক্তৃতায় নিজ নিজ বিশেষত্বগুলো তুলে ধরেন। অধ্যাপক মার্ক রবিনসন গুরুত্বারোপ করেন কিভাবে ইন্ডাস্ট্রি থেকে অর্জিত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা ডব্লিউইউএসটি তার কারিকুলামের অংশ করে নিয়েছে তার ওপর। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ড. সালমান এলবাদর ডব্লিউইউএসটির শিক্ষা মডেলকে ইউনিক হিসেবে উল্লেখ করেন আর ভাইস প্রেসিডেন্ট ড. পিরিম বিশ্ববিদ্যালয়টির সাম্প্রতিক অগ্রসরতার এবং সে কারণে ভার্জিনিয়া স্টেট অ্যাসেম্বলি থেকে পাওয়া স্বীকৃতির কথা তুলে ধরেন।ড. শ্যান চো বলেন, ক্যাম্পাসের সকলের সমন্বিত প্রচেষ্টা ও দলগতভাবে কাজের মনোভাবই বিশ্ববিদ্যালয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টি পরিচালনায় এসব অনন্য দিকগুলোর প্রশংসা করে ফরিদ খান তার বক্তব্যে ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও তার এই আত্মনিয়োজিত টিমের সকলের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, একজন বাংলাদেশি আমেরিকান যুক্তরাষ্ট্রে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে তা এগিয়ে নিচ্ছেন, বিষয়টি তাকে গর্বিত করে। "আমি আশা করি বিশ্ববিদ্যালয়টি তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং এক সময় যুক্তরাষ্ট্রের টপ র্যাংকড বিশ্ববিদ্যালয়গুলোর একটি হয়ে উঠবে," বলেন ফরিদ খান। পরে চ্যান্সেলর আবুবকর হানিপ ও প্রেসিডেন্ট হাসান কারাবার্কের সঙ্গে ফরিদ খান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আইটি ল্যাব, স্টেট-অব-আর্টস ক্লাসরুমসমূহ, কম্প্রিহেনসিভ লাইব্রেরি, স্টুডেন্ট লাউঞ্জ, ক্যাফেটেরিয়া ও অন্যান্য বিভাগগুলো ঘুরে দেখেন। একটি স্বপ্ন পূরণের অঙ্গীকার বাস্তবায়নে আর নতুন বিশ্বাসে পথ চলতে বিশ্ববিদ্যালয়ের জন্য দিনটি উজ্জ্বল হয়ে থাকবে।

post
এনআরবি লাইফ

নিউইয়র্ক প্রবাসী শিশুসাহিত্যিক হাসানুর রহমান মারা গেছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী শিশুসাহিত্যিক হাসানুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে তিনি নিউইয়র্কের কুইন্সের একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাসানুর রহমানের ছেলে রাজিব রহমান ও নিউইয়র্কের শিরি শিশু সাহিত্য কেন্দ্রের কেন্দ্রীয় প্রধান পরিচালক হাকিকুল ইসলাম খোকন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় তিন বছর আগে বাসায় হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়ে। সেখানে চিকিৎসার পর কুইন্সের একটি রিহ্যাব সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় আড়াই বছর ধরে চিকিৎসাধীন ছিলেন।হাসানুর রহমানের স্ত্রী রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষিকা পারভীন রহমান ও দুই ছেলে রাজিব রহমান ও আশিক রহমান যুক্তরাষ্ট্রেই থাকেন। রাজিব রহমান (আরআর) মিউজিক ডিরেক্টর ও ওয়ারফেয়ার ব্যান্ডের প্রতিষ্ঠাতা। রাজিবের স্ত্রী বিউটি দাসও একজন সংগীত শিল্পী। তারা ভার্জিনিয়ায় থাকেন।প্রয়াত হাসানুর রহমান শিশুদের জন্য অসংখ্য বই লিখেছেন। প্রচার বিমুখ মানুষ ছিলেন তিনি। নিউইয়র্কে শিরি শিশু সাহিত্য কেন্দ্র সংগঠন নামে একটি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। প্রবীণ শিশু সাহিত্যিক হিসেবে সুপরিচিত হাসানুর রহমান প্রায় পাঁচ দশক ধরে ছোটদের জন্যে লিখেছেন ছড়া, কবিতা, রূপকথা, গল্প-নিবন্ধ, একাঙ্কিকা। বাংলাদেশ শিল্প কৃষ্টি সংসদের হাজী মোহাম্মদ মহসিন স্বর্ণপদক, ঢাকার ভাস্কর নাট্যদলের ভাস্কর নাট্যদল মিলেনিয়াম ২০০০ পুরস্কার এবং রাজশাহীর ‘খাজা স্মৃতি পাঠাগার ফেলোশিপ ২০০২-এ ভূষিত। হাসানুর রহমানের জন্ম ১৯৪৬ সালের ২২ আগস্ট নাটোর জেলার সিংড়া উপজেলায়। হাসানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৬৮ সালে বিএ (অনার্স) ও ১৯৬৯ সালে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ষাটের দশকে (১৯৬৬-৭০) ঢাকার অধুনালুপ্ত শিল্পী-সাহিত্যিক গোষ্ঠী ‘পূর্বাশা’র দপ্তর সম্পাদক ছিলেন। ১৯৭২ সালে ঢাকা থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক সমাজ পত্রিকায় সাংবাদিকতা করেন। ১৯৯৪-৯৫ সালে পেট্রোবাংলার বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ঢাকা লিয়াজোঁ অফিসে ব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে কাজ করেন। ১৯৯৬ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী হন হাসানুর রহমান। তার মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

post
আন্তর্জাতিক

নিউইয়র্কে অপরাধ কমাতে পাতাল রেলে রক্ষীবাহিনী মোতায়েন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় শহরের গুরুত্বপূর্ণ পাতাল রেল স্টেশনে জাতীয় রক্ষীবাহিনী (ন্যাশনাল গার্ড) মোতায়েন করা হয়েছে। নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুলের নির্দেশে জাতীয় রক্ষীবাহিনী মোতায়েন করা হয়৷ এর আগে মেয়র গত জানুয়ারীর শেষ দিকে প্রায় এক হাজার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তাকে পাতাল রেলে মোতায়েন করেন, কিন্তু তারাও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হন৷গত বছরের জানুয়ারি মাসের তুলনায় এ বছর জানুয়ারি মাসে নিউইয়র্ক সিটির পাতাল রেলে শতকরা ৪৬ শতাংশ অপরাধ বেড়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় এ বছরের ফেব্রুয়ারি মাসে ০১.১ শতাংশ অপরাধ কমেছে বলে জানিয়েছে সিটি ট্রানজিট বিভাগ। তবে নিউইয়র্কে সামগ্রিক অপরাধ কিছুটা কমলেও পাতাল রেলে অপরাধ ক্রমেই বেড়েই চলছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন নগরের বাসিন্দারা। চলতি বছরের প্রথম দু'মাসেই তিনটি হত্যাকাণ্ডসহ বেশ কিছু লোমহর্ষক অপরাধ কাণ্ড ঘটেছে সিটির পাতাল রেলের বিভিন্ন স্টেশনে। নিউইয়র্ক পুলিশের সূত্রে জানা গেছে গত বছরের ফেব্রুয়ারি মাসে উল্লেখযোগ্য অপরাধের মধ্যে ২৭টি খুন, ১১৩টি ধর্ষণ, ১,১৬৬টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসব অপরাধের মধ্যে ছিল ২১টি খুন, ১১৬টি ধর্ষণ ও ১,২২২টি ছিনতাইয়ের ঘটনা। সব মিলিয়ে গত বছর ফেব্রুয়ারি মাসে সংঘটিত অপরাধের সংখ্যা ছিল ৯,০২০টি আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংঘটিত অপরাধের সংখ্যা ছিল ৮,৯১৯টি। অপরদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে সংঘটিত হেইট ক্রাইমের অপরাধের সংখ্যা ছিল ২৭টি আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংঘটিত হেইট ক্রাইমের সংখ্যা ছিল ২৮টি। নিউইয়র্ক সিটির ট্রানজিট ব্যবস্থা নিয়ে যেসব এডভোকেসি গ্রুপ কাজ করে তারা এরই মধ্যে স্টেট ও সিটি গভর্নমেন্টকে পাতাল রেলে অপরাধের ভয়াবহতা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, পাতাল রেলে অপরাধ অবিলম্বে নিয়ন্ত্রণ করা না গেলে সিটির গণপরিবহণ থেকে আস্থা হারাবে সাধারণ নাগরিকরা। সিটির যাত্রীরা বলছেন, পেশাদার অপরাধী ছাড়াও হোমলেসদের উৎপাতে যাত্রীদের বিড়ম্বনা লেগেই আছে। এসব নিয়ন্ত্রণে প্রশাসনকে শক্ত কিছু পদক্ষেপ নিতে হবে বলে জানান তারা। নিউইয়র্ক সিটিতে প্রতিদিন তিন মিলিয়ন মানুষ পাতাল রেলে ব্যবহার করে যাতায়াত করে।ফলে বিপুল সংখ্যক মানুষের চলাচল নিরাপদ করতে প্রয়োজনে আরো কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন স্টেট ও সিটি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে অপরাধের মাত্রা কমিয়ে আনতে গভর্নর ক্যাথি হোকুল সীমান্তরক্ষী ন্যাশনাল গার্ড মোতায়েনের কথা ভাবেন। পাতাল রেলে টহলে নতুন এক হাজার ফোর্সের মধ্যে ৭০০ জন ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত কার্যকর করেছেন গভর্নর। গত ৭ মার্চ বৃহস্পতিবার নিউইয়র্ক পুলিশ ও ট্রানজিট পুলিশ সদস্যদের পাশাপাশি ন্যাশনাল গার্ডরা তাদের টহল শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে সিটির বিভিন্ন পাতাল রেলে তাদেরকে যাত্রীদের লাগেজ, ব্যাগ এবং ব্যাকপ্যাক তল্লাশি করতে দেখা যায়। গভর্নর হোকুল যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্টেশনগুলোর প্রবেশমুখে আকস্মিক ব্যাগ তল্লাশির নির্দেশ দিয়েছেন৷ কারো ব্যাগ তল্লাশিতে আপত্তি থাকলে তার সাবওয়ে ব্যবহারের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন গভর্নর হোকুল৷ 

post
খেলা

মেসি-সুয়ারেস জুটিতে চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টারে মায়ামি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ইন্টার মায়ামি। রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারায় মেসির দল। এতে করে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয়ে শেষ আটে পৌঁছে গেছে দলটি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে বুধবার রাতে নিজ মাঠে দারুণ শুরু করে ইন্টার মায়ামি। লিওনেল মেসির পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে গোলকিপারকে পরাস্ত করেন লুইস সুয়ারেস। মিনিট বিশেক পর লিড দ্বিগুণ করে মায়ামি। দিয়েগো গোমেসের বাড়ানো বলে শট নিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। ২-০ গোলে এগিয়ে যায় ঘরের দল। দুই গোলের এগিয়ে যাবার পর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ইন্টার। তবে বিরতির আগে আর গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে ম্যাচভাগ্য নিশ্চিত করে দেয় রবার্ট টেইলরের গোল। সুয়ারেসের পাস থেকে হেড করে বল জালে জড়ান তিনি। দুই লেগ মিলিয়ে ম্যাচে ফিরতে অন্তত তিন গোল দরকার ছিল ন্যাশভিলের তেমনটা করতে পারেনি তারা। শেষ মুহূর্তে স্যাম সারিজের গোলে পরাজয়ের ব্যবধান কমিয়েছে ন্যাশভিল। দ্বিতীয় লেগ ৩-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইন্টার। ১৬ মার্চ আবারও লিগের লড়াইয়ে ফিরছেন মেসি-সুয়ারেসরা। ওইদিন ডিসি ইউনাইটেডের মাঠে নামছে ইন্টার মায়ামি।

post
প্রযুক্তি

টিকটক নিষিদ্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দেশটির স্থানীয় সময় আজ বুধবার একটি বিল পাস হয়েছে। এ বিল পাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রজুড়ে এ অ্যাপ নিষিদ্ধে মোটামুটি সর্বশেষ ধাপে পৌঁছাল। এখন মার্কিন সিনেটে এই বিল পাস হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে জানিয়েছেন, সিনেটে এই বিল পাস হলে তিনি এ বিল আইনে পরিণত করতে স্বাক্ষর করবেন। এই বিল সিনেটে পাস হলে যুক্তরাষ্ট্রের সব অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে ফেলা হবে বা বাইটড্যান্সকে তাদের এ শেয়ার বিক্রি করে দিতে হবে।টিকটকের বিরুদ্ধে অভিযোগ, এই অ্যাপটি তার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে সেসব তথ্য চীন সরকারের হাতে তুলে দেয়। কিছু কিছু গোয়েন্দা সংস্থার উদ্বেগ যে, অ্যাপটি সরকারি ডিভাইসে ডাওনলোড করার কারণে স্পর্শকাতর তথ্য অন্যের হাতে চলে যেতে পারে। তবে এসব অভিযোগ অস্বীকার করে টিকটক বলছে, তারা এই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য কখনোই অন্য কাউকে দেয় না। টিকটক আরও বলছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ব্যাপারে তারা অন্যান্য সোশাল মিডিয়া কোম্পানির মতো একইভাবে কাজ করে। এর আগে এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি উল্লেখ করে অ্যাপটিতে অ্যাকসেস সীমিত করার জন্য আমেরিকান কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে আসছিল। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের দাবি, টিকটকের মালিক বাইটড্যান্সের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক রয়েছে। তবে বাইটড্যান্স এবং টিকটক এই অভিযোগ অস্বীকার করেছে। প্রসঙ্গত, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন অ্যাপটি নিষিদ্ধের চেষ্টা করেছিলেন। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.