post
এনআরবি বিশ্ব

কানাডায় অনুষ্ঠিত হবে একাধিক ঈদ জামাত

কানাডায় অনুষ্ঠিত হবে,পবিত্র ঈদুল আজহার একাধিক ঈদ জামাত। ক্যালগেরিতে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এরপর দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় এবং ঈদের তৃতীয় জামাত সকাল সাড়ে ১০টায় আকরাম জুম্মা মসজিদে অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে এতে ঈদের নামাজ আদায় করবেন। নামাজে ইমামতি করবেন, মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং শেখ ইউসুফ। এদিকে,বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম নামাজ বিএমআইসিসি মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে ৯টার সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকেই ঈদের নামাজ আদায় করবেন ।

post
এনআরবি বিশ্ব

আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস

আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এ বিলটি পাস হয়। আইসিসি কৌসুলিরা গাজা যুদ্ধে সংশ্লিষ্ট ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করার পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল। আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছিলেন ইসরায়েলপন্থি রিপাবলিকানরা। এতে গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টায় জড়িত আইসিসি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং দেশটিতে থাকা তাদের সম্পদ লেনদেন নিষিদ্ধের প্রস্তাব রাখা হয়।

post
এনআরবি বিশ্ব

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত শেইনবাউম

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন,রাজধানী মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লাউদিয়া শেইনবাউম। নির্বাচনে ক্ষমতাসীন দলের এই প্রার্থী বিশাল ব্যবধানের জয় পেয়েছেন। মেক্সিকোর নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে,প্রাথমিক ফলাফলে রোববারের নির্বাচনে ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশের মধ্যে ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। মেক্সিকোর গণতান্ত্রিক ইতিহাসে এটাই ভোটের সর্বোচ্চ শতাংশ হতে পারে বলেও মনে করা হচ্ছে। শেইনবাউম তার প্রধান প্রতিদ্বন্দ্বী সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী সিনেটর শোচিত গালভেজ থেকে ৩০ শতাংশেরও বেশী ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। গালভেজ ভোট পেয়েছেন, ২৬ দশমিক ৬ থেকে ২৮ দশমিক ৬ শতাংশের মধ্যে।

post
যুক্তরাষ্ট্র

ঘুষের মামলায় কারাদন্ডের শঙ্কায় ট্রাম্প

পর্নো তারকাকে দেয়া ঘুষের মামলায় দোষী সাব্যস্ত,সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজার রায় ঘোষণা হবে আগামী ১১ই জুলাই। ফৌজদারি এ মামলার রায়ে তার কারাদন্ড হতে পারে বলেও ধারনা করা হচ্ছে। তবে সেই সম্ভাবনা মাথায় রেখেই ট্রাম্প বলেছেন, রায়ে জেল কিংবা গৃহবন্দিত্বের আদেশে তিনি মেনে নিলেও মার্কিনিদের পক্ষে তা মানা কঠিন হবে। তারা সহ্যের শেষ সীমায় চলে যেতে পারে। এক সাক্ষাৎকারে ট্রাম্প তার ঐতিহাসিক ঘুষ মামলার রায় নিয়ে এসব কথা বলেন। এসময়, নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার জেল সমর্থকদের সহ্যের শেষ সীমায় নিয়ে যেতে পারে বলেও সতর্কবার্তা দেন ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে দুই দিনের আলোচনার পর ১২ জুরি ঘুষের মামলায় ৩৪টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেন ট্রাম্পকে।

post
দূতাবাস খবর

মিশিগানে বাংলাদেশিদের দুই দিনের কনস্যুলার সেবা

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্যে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা দেবে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। আগামী ৮ ও ৯ জুন প্রবাসীদের সেবা দিতে মিশিগানে অবস্থান করবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। ওই দুদিন ওয়ারেন শহরের নাইন মাইল রায়হান প্লাজায় বাংলাদেশি রেস্টুরেন্ট রান্নাঘরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সেবা কার্যক্রম। এ কার্যক্রম সফল করতে সহযোগিতা করছেন মিশিগান স্টেট ও মিশিগান মহানগর আওয়ামী লীগ নেতারা। এ লক্ষ্যে শনিবার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নেতাকর্মীরা। এদিকে,ভ্রাম্যমাণ এ ক্যাম্প থেকে মেশিন রিডেবল পাসপোর্ট -এমআরপি,নো ভিসা রিকোয়ার্ড-এনভিআর এবং ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট-ডিএনসি সেবা দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।

post
যুক্তরাষ্ট্র

ফৌজদারি মামলায় দোষী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ওঠা সব কয়টি অভিযোগে জুরিরা তার দায় দেখতে পেয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পই দোষী প্রমাণিত হওয়া প্রথম একজন প্রেসিডেন্ট প্রার্থী, যিনি প্রধান একটি দল থেকে দেশটির আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। নিউইয়র্কের আদালতে দুই দিনের আলোচনার পর ১২ জুরি ট্রাম্পকে আলোচিত এ মামলায় ৩৪টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেন। এ মামলায় এখন ট্রাম্পের সর্বোচ্চ চার বছর কারাদন্ড হতে পারে। আগামী ১১ জুলাই এ অপরাধের জন্য ট্রাম্পের সাজার রায় ঘোষণার তারিখ ঠিক করেছেন বিচারপতি জুয়ান মার্চেন। এর তিন দিন পরই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন, যেখান থেকে ট্রাম্পকে প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা।

post
যুক্তরাষ্ট্র

রাশিয়ায় হামলার জন্য বাইডেনের ওপর চাপ বাড়ছে

রাশিয়ার ভূখন্ডে ইউক্রেইনকে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র হামলা চালাতে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ বাড়ছে। পশ্চিমা দেশগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র পেয়েও রাশিয়ার বিরুদ্ধে সুবিধা করতে পারছে না ইউক্রেন। এ জন্য একটি শর্তকে দায়ী করা হচ্ছে। শর্ত অনুযায়ী ইউক্রেন পশ্চিমা অস্ত্র শুধু নিজেদের এলাকায় ব্যবহার করতে পারবে। রাশিয়ার মূল ভূখন্ডে সেই অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ছিল। সেই দুর্বলতা কাজে লাগিয়ে ইউক্রেন সীমান্তের কাছে নিজস্ব ভূখন্ড থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জার্মানিতে রাষ্ট্রীয় সফরে গিয়ে চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে যৌথভাবে সেই প্রস্তাবের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।

post
এনআরবি বিশ্ব

ট্রাম্পের বিরুদ্ধে মামলা:রায় জানাতে আলোচনায় জুরিরা

যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলায় রায় জানাতে আলোচনায় বসেছেন জুরিরা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে পাঁচ সপ্তাহের বেশি সময়ের শুনানির পর এখন জুরিরা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্তটি হলো এই মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় নিতে হবে, সে বিষয়ে বুধবার জুরিদের নির্দেশনা দেন বিচারক জুয়ান মার্চেন। তিনি তাঁর নির্দেশনায় ১২ জুরিকে বলেছেন, কোনো ধরনের দ্বিধা বা সন্দেহ রেখে আসামিকে দোষী সাব্যস্ত করা যাবে না।

post
অভিবাসন

আল্টিমেটাম দিল ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ

অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের জন্য আল্টিমেটাম দিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও, দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো নির্বাচন দিতে পারেনি কমিশন। সম্মিলিত ঢাকাবাসী জানিয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী একটি নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠন করা হোক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি এম বাছেদ রহমান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচন কমিশন গঠন করে সুন্দর একটি অংশগ্রহণমূলক নির্বাচন করা হবে।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে ঝড়ে মৃত্যু অন্তত-১৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস,আরকানসাস,ওকলাহোমাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে টর্নেডো ও ঝড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে সাউদার্ন প্লেইনস অঞ্চলে ঝড় আঘাত করে। এতে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে। টেক্সাসের কুক কাউন্টির শেরিফ রে স্যাপিংটন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডালাসের উত্তরে ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট চারটি কাউন্টির জন্য একটি আদেশে স্বাক্ষর করেছেন। এতে যেসব মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তার জন্য কর্মী নিযুক্ত করা এবং অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। টর্নেডো ও ঝড়কে কেন্দ্র করে কিছু বাড়িঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়ে গেছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.