মিশিগানে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীকে সংবর্ধনা
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ডেট্টয়েট ড্যাভিসন পাবলিক ইলিমেন্টারি মিডল স্কুলে জিপিএ-ফোর পেয়ে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়া ৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর আওতায় ছিল থ্রি গ্রেট থেকে শুরু করে এইট গ্রেটের শিক্ষার্থীরা। তারা বাৎসরিক পরীক্ষার ফলাফলে সব বিষয়ে এ প্লাস পেয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে স্কুল অডিটরিয়ামে জাঁকজমক আয়োজনের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান প্যারেন্টস কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া ৭০ জন শিক্ষার্থীদের মধ্যে ৫০ জনই বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী। মেধা ও অর্জনের স্বীকৃতি স্বরূপ তাদের হাতে সনদপত্র, অ্যাওয়ার্ড ও মেডেল তুলে দেওয়া হয়। কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় শিক্ষক ডা. মোহাম্মদ সিরাজুল হককে সম্মাননা দেওয়া হয় একই অনুষ্ঠানে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন কমিউনিটির অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
