post
সংবাদ

বাংলাদেশের জাতীয় নির্বাচন, দেশি বিদেশীদের দৌড় ঝাঁপ ও ইসির চ্যালেঞ্জ

বিরোধী রাজনৈতিক দলগুলোর হুমকি, নানামুখী চ্যালেঞ্জ ও উৎকণ্ঠার মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা । এ উপলক্ষে দেশ জুড়ে নানা উদ্বেগ উৎকন্ঠা আর রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা। বুধবার সকালে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।আর সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পরে আলোচনার বিষয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, এখন সংলাপের সুযোগ নেই। জাতীয় পার্টির যদি এজ হুল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এদিকে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই থেকে সারা দেশে তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো। ইতোমধ্যে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন চলমান থাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্তও চুড়ান্ত করেছেন তারা। বিরোধী দলগুলোর মধ্যে রয়েছে বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, সিপিবিসহ অন্যান্য কিছু দল। এছাড়া তফসিল বাতিলের দাবিতে আগামী রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) হরতাল আসতে পারে। বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টির শীর্ষনেতাদের তথ্যে পাওয়া গেছে এসব খবর। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (এইচআরসি)। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটির বিশেষজ্ঞরা মানবাধিকার কাউন্সিলের পর্যালোচনাকে গ্রহণের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এইচআরসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই উদ্বেগ জানান বিশেষজ্ঞরা। আর ইউরোপিয় ইউনিয়ন বলছেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করবে বাংলাদেশ, এমনটা আশা করছেন তারা।

post
সংবাদ

বরিশাল সিটি মেয়রের অভিষেক !

বরিশালে সিটি করপোরেশনের নবাগত মেয়র আবুল খয়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের সামনে অভিষেক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ,বরিশাল ৩ আসনের সংসদ সদস্য শাহ আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারসহ অন্যান্যরা। এসময় সিটি মেয়র সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেন।

post
সংবাদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবির আলু-পেঁয়াজ-তেল বিক্রি শুরু

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে টিসিবির উদ্যোগে আলু, তেল, ডাল, পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর ৩০টি স্থানে নিম্নআয়ের ও সাধারণ জনগণের মাঝে সাশ্রয়ী মূল্যে এই পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, এই মূহুর্তে ঢাকায় শুরু হলে পর্যায়ক্রমে ঢাকার বাইরেও এই কার্যক্রম শুরুর পরিকল্পনা সরকারের রয়েছে।ট্রাকসেলের হিসাব বলছে,১ কোটির বেশি জনসংখ্যার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন সর্বোচ্চ ৯ হাজার ভোক্তা পাবেন এই কার্যক্রমের সুবিধা।তবে ধারাবাহিকভাবে এই কার্যক্রমের পরিধি আরো বৃদ্ধি পেতে পারে বলে ধারনা দিয়েছেন বাণিজ্য সচিব। টিসিবির ট্রাক থেকে ক্রেতারা বাজার সাশ্রয়ী মূল্যে ২ কেজি করে ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। যেখানে আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, ডাল ৬০ টাকা ও তেল ১০০ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে। যদিও প্রথম দিনেই অনেকে ক্রেতা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।

post
সংবাদ

হুমায়ুন আহমেদের পঁচাত্তরতম জন্মবার্ষিকী

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের পঁচাত্তরতম জন্মবার্ষিকী আজ। নুহাশপল্লীতে নানা আয়োজনে লেখককে স্মরণ করলেন তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা। সোমবার সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন,দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এসময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কুরআনখানি ও মিলাদ মাহফিল। সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কাটা হয় কেক। কবর জিয়ারত শেষ‌ মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

post
সংবাদ

গাজীপুরে কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টস কর্মীরা

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুরের প্রায় সব পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার পর সোমবার কাজে ফিরেছেন শ্রমিকরা।গত কয়েকদিন ধরে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের মৌচাক,কোনাবাড়ী, কাশিমপুর,নাওজোর এলাকার শ্রমিকরা বিক্ষোভ করে আসছিলেন। তবে আজ সকাল থেকেই কারখানা শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন বলে জানান কারখানা কর্তৃপক্ষ।পুলিশ জানায়,শ্রমিক আন্দোলনের মুখে বিভিন্ন পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। তবে কয়েকদিন বন্ধ থাকার পর আজ সকালে দুই একটি ছাড়া গাজীপুরের প্রায় সকল কারখানা খুলে দেয়া হয়েছে। তবে পোশাক কারখানায় নিরাপত্তার জন্য মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

post
সংবাদ

ঢাকায় দীপাবলি অনুষ্ঠিত

শুভ দীপাবলি আজ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি।রবিবার সন্ধ্যায় দীপাবলি ও মঙ্গল শিখা প্রজ্বলন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়-অত্যাচার দূর করতেই মা কালীর মর্ত্যে আগমন। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে শ্যামা দেবীর। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তাই শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক। বেশিরভাগ দেব দেবীর পূজা দিনে হলেও কার্তিক মাসের অমাবস্যা তিথিতে রাতে এই শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়।

post
সংবাদ

অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে বিএনপি: তথ্যমন্ত্রী

নির্বাচন বর্জন করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে দেখতে বিএনপির ১৫ বছর কেটেছে,এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে লায়ন মুহা. মীযানুর রহমান রচিত ‘সময় এখন বাংলাদেশের’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।বিএনপির নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে কিংবা নাও করতে পারে কিন্তু নির্বাচন প্রতিহত করার এখতিয়ার কারো নেই।

post
সংবাদ

কুমিল্লা ওয়ার সিমেট্রিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত

কুমিল্লা ওয়ার সিমেট্রিতে কমনওয়েলথ দিবসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র,জাপান,কানাডাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিগণ।শনিবার সকালে কুমিল্লা সেনানিবাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাধি সৌধ ওয়ার সিমেট্রিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথিগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক,জাপান রাষ্ট্রদূত ইয়োমা কিমিনরি,অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার নারদিয়া সেম্পসন,বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন দেশের মোট ৬৮ জন অতিথি। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মৃতিফলক ঘুরে দেখেন বিদেশি অতিথিরা।

post
সংবাদ

গার্মেন্টস খাতে অসন্তোষ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পুলিশ

গার্মেন্টস সেক্টরে অসন্তোষে বা ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িত এবং পেছনে যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিল্প পুলিশের ডিআইজি মো. জাকির হোসেন খান।শনিবার দুপুরে কোনাবাড়িতে শ্রমিকদের আন্দোলনে ক্ষতিগ্রস্ত কারখানা তুসুকা গার্মেন্টস্ পরিদর্শনে এসে, তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সাধারণ শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। যারা ধ্বংসাত্মক কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে। তিনি জানান, গাজীপুরে ১২৩ কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২২ মামলায় ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

post
সংবাদ

বিএনপির হরতাল-অবরোধের সহিংসতা যুদ্ধাপরাধের চেয়ে বেশি

হরতাল-অবরোধে নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষ হত্যা করে বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধের চেয়ে জঘন্য অপরাধ করছে। এজন্য তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।একইসঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি রুখে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। শনিবার ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতির’প্রতিবাদে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউিটে এ মতবিনিময় সভার আয়োজন করে এডুকেশেন রিসার্চ অ্যান্ড ডেভেলমেন্ট ফোরাম বাংলাদেশ ইআরডিএফবি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.