গার্মেন্টস সেক্টরে অসন্তোষে বা ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িত এবং পেছনে যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিল্প পুলিশের ডিআইজি মো. জাকির হোসেন খান।
শনিবার দুপুরে কোনাবাড়িতে শ্রমিকদের আন্দোলনে ক্ষতিগ্রস্ত কারখানা তুসুকা গার্মেন্টস্ পরিদর্শনে এসে, তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সাধারণ শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। যারা ধ্বংসাত্মক কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে। তিনি জানান, গাজীপুরে ১২৩ কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২২ মামলায় ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
