post
সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডোবা থেকে অজ্ঞাত (৪০) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরশহরের মাঝিকাড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারে নি পুলিশ।নবীনগর থানার পরিদর্শক তদন্ত সজল কান্তি দাস জানান, মাঝিকাড়া গ্রামের একটি ডোবায় এক নারীর অর্ধগলিত মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরো জানান, নিহতের মরদেহটি কয়েকদিন পানিতে থাকার কারণে সারা শরীরে পচন ধরে গেছে। মরদেহ সনাক্তের জন্য চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

post
সংবাদ

১৮ ডিসেম্বরের পর সভা-সমাবেশ নিষিদ্ধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটপ্রদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে গত ১২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠায় নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই নির্দেশনায় জলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি ধার্য করা রয়েছে। ১৮ ডিসেম্বর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে। ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যতীত নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটপ্রদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা বাঞ্ছনীয়।

post
সংবাদ

বিজয় র‌্যালির অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির আবেদন

আগামী ১৬ ডিসেম্বর বিজয় র‌্যালি করার অনুমতির জন্য ডিএমপিতে গেছে বিএনপির প্রতিনিধি দল। বুধবার বিকাল ৪টার পর ডিএমপি কমিশনার অফিসে যায় বিএনপি প্রতিনিধি দলটি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। জানা যায়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনে কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। বিজয় দিবসে ঢাকায় শোভাযাত্রা করে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা রয়েছে দলটি। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরা এ শোভাযাত্রায় যোগ দেবেন। এছাড়া ওই দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও মিছিল করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

post
সংবাদ

যারা রেললাইন কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ড. হাছান মাহমুদ

রেললাইন কেটে যারা ট্রেন দুর্ঘটনা ঘটিয়েছে তাদের অব্শ্যই বিচারের আওতায় আনা হবে, বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মনবিনিময়কালে একথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন- রেললাইন কাটা, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো এসব অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি কখনো গণতান্ত্রিক আন্দোলন নয়, এগুলো দেশবিরোধী জনবিরোধী কর্মকান্ড। নাশকতাকারীদের পুলিশ অবশ্যই খুঁজে বের করবে, তাদের বিরুদ্ধে মামলা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

post
সংবাদ

দেশজুড়ে প্রশাসনের অভিযানে কমেছে পেঁয়াজের দাম

দেশের বিভিন্নস্থানে প্রশাসনের অভিযানের পর পেঁয়াজের দাম সহনীয় পরযায়ে আসতে শুরু করেছে।তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভোক্তাদের। হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে পেঁয়াজের বাজার মনিটরিং চলছে।দাম বৃদ্ধি পাওয়ায়,গত কয়েকদিন পেঁয়াজ কিনতে ভোগান্তিতে পড়তে হয়েছে ক্রেতাদের।তবে ভ্রাম্যমাণ অভিযানের পর কিছুটা স্বস্তি ফিরেছে দামে। আড়ৎদাররা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করায়,বাধ্য হয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের  বেশি দামে পেঁয়াজ কিনতে হয়েছে।আবার প্রশাসনের অভিযানে দাম কমিয়ে দেয়ায়,কেজিতে প্রায় ৬০টাকা লোকসানে বিক্রির করতে হচ্ছে বলে জানায় বিক্রেতারা।ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে আড়তদারদের যৌক্তিক দামে পেঁয়াজ বিক্রির পরামর্শ দেয়া হয়েছে।অমান্য করলে,ব্যবস্থা নেয়া হবে বলে জানান,উপজেলা সহকারী কমিশনার ভুমি মো.রুহুল আমিন। এদিকে,প্রায় ১ মাস ধরে বগুড়ায় শুকনো পেঁয়াজের বাজার ছিল ১১৫ থেকে ১২০ টাকা।হঠাৎ দাম বেড়ে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় বিপাকে পড়েন ক্রেতারা।তবে বিক্রি কমে যাওয়ায় এখন দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে,শিগগিরই সহনীয় পরযায়ে আসবে বলে মনে করছেন বিক্রেতারা।

post
সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির চতুর্থ দিন আজ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে আপিল শুনানি হয়। চতুর্থ দিন আধাবেলায় ৫৯ জনের আপিল শুনানিতে ২৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। খেলাপি ঋণের কারণে যশোর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্রসহ অনেকের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়ে, নির্বাচন কমিশনের প্রতি খুশি অনেকে। তবে ক্ষোভ জানিয়েছেন বাতিল হওয়া প্রার্থীরা। ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন তারা।

post
সংবাদ

বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক রহমান একাই যথেষ্ট: ড. হাছান মাহমুদ

বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক রহমান একাই যথেষ্ট। মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন,বিএনপিকে নতুন কোরে ধ্বংস করার কিছু নেই। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাসের বিরুদ্ধে স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। তারেক রহমান বিএনপিকে আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দলে পরিণত করেছেন উল্লেখ কোরে মন্ত্রী বলেন, তার অপরাজনীতির কারনেই, সংগঠনটি আজ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীদের সাথে কোনো সংলাপ কিংবা আলোচনা হতে পারে না বলেও সাফ জানান তিনি।  

post
সংবাদ

বাংলাদেশে সন্ত্রাসী, জঙ্গি, চরমপন্থি, বনদস্যু, জলদস্যু ক্রমান্বয়ে বিদায় নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের আমলে ব্যাপক খুন-গুম ছিল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এখন খুন-গুম আমরা সচরাচর দেখছি না।’ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।বিএনপির মানববন্ধনে বক্তারা জানিয়েছেন বর্তমান সরকার বাংলাদেশকে খুন ও গুমের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করেছে- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মৃদু হেসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বাংলাদেশ সম্পর্কে কতটুকু খোঁজখবর রাখেন সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। বাংলাদেশ এখন একটি শান্তিপূর্ণ দেশ। এখানে সন্ত্রাসী, জঙ্গি, চরমপন্থি, বনদস্যু, জলদস্যু ক্রমান্বয়ে সারেন্ডার করেছে। এগুলো বিদায় নিয়েছে। খুন-গুমের কথা যদি বলতে হয়, ২০০৪-এ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি ছিল, সেখানে ৪৭০ জনের কাছাকাছি গুম হয়েছিল এক বছরে। প্রতি বছর প্রতিনিয়ত তাদের গুম-খুন হতো। এখন এসে যদি বলে এতগুলো খুন, এতগুলো গুম হয়েছে। সেগুলো তো বলতেই পারে।’তিনি বলেন, ‘এখন খুন-গুম আমরা সচরাচর দেখছি না, এগুলো আমরা ব্যাপকহারে দেখেছিলাম ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। আমরা জঙ্গি-সন্ত্রাসের উত্থান দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার দৃশ্যটা আপনারা দেখেছেন, খোদা তাকে রক্ষা করেছেন। ৬৩টি জেলায় একসঙ্গে বোমা হামলা করেছিল। এসব কিন্তু সেই আমলেই হয়েছে। এগুলো একটা ইতিহাস হয়ে রয়েছে।’

post
সংবাদ

কর্মসূচির নামে বিএনপি আবারও নাশকতার পরিকল্পনা করছে, মন্তব্য ওবায়দুল কাদেরের

মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচির নামে বিএনপি আবারও সারাদেশে নাশকতা করার পরিকল্পনা করছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কাদের বলেন, নির্বাচনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে, এখন তারা নাশকতার পরিকল্পনা করছে। তবে নাশকতা করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এসময় বিএনপি-জামায়াতের অপতৎপরতা বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান ওবায়দুল কাদের।তিনি মনে করেন,যারা মানবাধিকার নিয়ে কথা বলে, তারা ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড এবং জোট সরকারের নিপীড়নের কথা বলেন না। বিএনপির নির্বাচনকেন্দ্রিক আন্দোলন ব্যর্থ। এখন তারা আগুন দিচ্ছে।আলোচনার একপর্যায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না। যারা নির্বাচনের বিরুদ্ধে নাশকতা করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।ওবায়দুল কাদের বলেন, বিশ্বের সব দেশের রাজনৈতিক অভিযোগের বিষয়টা তো জাতিসংঘের কাছেই যায়। কিছু কিছু চাপের ব্যাপার নিশ্চয়ই আছে, তা না হলে এত কিছু হলো কেন? বাংলাদেশে গত কয়েক মাস কত রকমের ঘটনা ঘটেছে। এই নিষেধাজ্ঞা আসলো আসলো এমন কথা চলছিল। এসব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে জানিয়ে রাখল, আমরা ভালো নির্বাচন করতেছি, কোনো অসুবিধা নেই, অহেতুক কেউ যেন আমাদেরকে চাপ না দেয়।

post
সংবাদ

অস্থির পেয়াজের বাজার,চড়া দামের বিক্রি ঠেকাতে মাঠে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর

বাংলাদেশের পেয়াজের বাজার আবারো অস্থির,এলাকা ভেদে দাম বেড়েছে কেজি প্রতি অন্তত ৩০ থেকে ৪০ টাকা। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় এ অবস্থার সৃষ্টি বলে অভিযোগ ব্যবসায়ীদের। চাহিদার তুলনায় উৎপাদন, আমদানি ও সরবরাহ পর্যাপ্ত থাকলেও ১ দিনের ব্যবধানে খুচরা বাজারে কেজিপ্রতি ৩০ টাকা বাড়ানো হয়েছে। এতে এক কেজি দেশি পেঁয়াজ কিনতে ক্রেতার সর্বোচ্চ ১৫০ টাকা খরচ করতে হচ্ছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। এতে ক্ষুদ্ধ ক্রেতা সাধারণ। বিভিন্ন খুচরা ও পাইকারী বাজারের বিক্রেতারা বলছেন, এমনভাবে দাম বাড়ায় বিক্রি কমেছে তাদের। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন পেঁয়াজ বাজারে অভিযান পরিচালনা করছে, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা।  হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ অনুসন্ধান করছেন, সংস্থার কর্মকর্তারা।  অতিরিক্ত দামে পিয়াজ বিক্রি হলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। প্রয়োজনে পুলিশ ফোর্স নিয়ে এসে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ভোক্তা অধিদপ্তর।বাজারসংশ্লিষ্টরা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেও বর্তমানে দেশের বাজারে প্রভাব পড়ার কোনো কারণ নেই। কারণে দেশে চাহিদার তুলনায় উৎপাদন ও আমদানি পর্যাপ্ত পরিমাণে হয়েছে। পাশাপাশি নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। ফলে এখন দাম বাড়া অযৌক্তিক। তাই তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে অসাধু মহল আবার পেঁয়াজের দাম নিয়ে ভোক্তাকে নাজেহাল করে ফেলবে।বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২৫ লাখ টন। কৃষি মন্ত্রণালয় সূত্র বলছে, এ বছর দেশে প্রায় ৩৪ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। কিন্তু মজুত সুবিধার অভাবে দেশে উৎপাদিত পেঁয়াজের প্রায় ২৫ শতাংশ নষ্ট হয়েছে। ফলে প্রায় সাড়ে ৬ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে। তাই এই মুহূর্তে দেশে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে।এদিকে, গেল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। বৃহস্পতিবার থেকে রপ্তানি বন্ধ কার্যকর হয়েছে। আর ৩১ মার্চ পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.