জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের পঁচাত্তরতম জন্মবার্ষিকী আজ। নুহাশপল্লীতে নানা আয়োজনে লেখককে স্মরণ করলেন তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা।
সোমবার সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন,দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এসময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কুরআনখানি ও মিলাদ মাহফিল। সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কাটা হয় কেক। কবর জিয়ারত শেষ মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
