নির্বাচন বর্জন করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে দেখতে বিএনপির ১৫ বছর কেটেছে,এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।
রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে লায়ন মুহা. মীযানুর রহমান রচিত ‘সময় এখন বাংলাদেশের’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বিএনপির নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে কিংবা নাও করতে পারে কিন্তু নির্বাচন প্রতিহত করার এখতিয়ার কারো নেই।
