শুভ দীপাবলি আজ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি।
রবিবার সন্ধ্যায় দীপাবলি ও মঙ্গল শিখা প্রজ্বলন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়-অত্যাচার দূর করতেই মা কালীর মর্ত্যে আগমন। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে শ্যামা দেবীর। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তাই শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক। বেশিরভাগ দেব দেবীর পূজা দিনে হলেও কার্তিক মাসের অমাবস্যা তিথিতে রাতে এই শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়।
