post
সংবাদ

শীতের সবজির দাম কমলেও, বেড়েছে মুদিপণ্যের দাম

শীতের আগমনের পর পরই কমতে শুরু করেছিল সবজির দাম। সবজির দাম কমে মানুষের নাগালের কাছাকাছি চলে আসছিল বলা যায়। গত সপ্তাহে সবজির যে দাম ছিল আজ সেটা অপরিবর্তিতই বলা চলে। তবে শিমের দাম বেড়েছে ২০ টাকা। বিক্রেতারা বলছেন, নতুন জাতের শিম আসাতে দাম কিছুটা বেশি। তবে কয়েক দিন পরেই কমে যাবে। এদিকে সবজির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। তবে এই দাম বৃদ্ধির কারণ জানেন না বিক্রেতারা।শুক্রবার রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচা সরেজমিন ঘুরে দেখা যায় এমন বাজার পরিস্থিতি। শীতের নতুন সবজির প্রচুর সরবরাহ থাকলেও, দাম এখনও নিম্নআয়ের মানুষের নাগালে আসেনি। ভোগ্যপণ্যের বাজারেও নেই তেমন কোনো সুখবর। গত সপ্তাহের চেয়ে বেড়েছে সবধরণের মাছের দাম।  গরুর মাংসের দাম কিছুটা কমলেও, খাসি ও ব্রয়লার মুরগী ও ডিমের দাম রয়েছে আগের মতই। বাজারে শীতকালীন সবজির এমন সমারোহই বলে দেয়,সবজির উৎপাদন এবং সরবরাহের ঘাটতি নেই।তারপরও খুব একটা স্বস্তি নেই সবজির বাজারে। গত সপ্তাহে ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম কমলেও এ সপ্তাহে প্রকার ভেদে বেড়েছে সবধরনের মাছের দাম।আর ইলিশ এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে।গরুর মাংস তুলনামূলক কম দামে বিক্রি হলেও,খাসি ও ব্রয়লার মুরগীর দাম অপরিবর্তিত রয়েছে।দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে ক্রেতাদের রয়েছে অন্তহীন ক্ষোভ। নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে, সরকারের সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষন করেছেন ভোক্তারা।

post
সংবাদ

সংবিধান মেনে যথাসময়ে হবে নির্বাচন: মাহবুবউল আলম হানিফ

চাপ ও অস্বস্তি থাকলেও,সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন,আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।বুধবার সকালে,কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নে হানিফ এসব কথা বলেন।তিনি বলেন,কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিয়ে গাড়ি ভাংচুর ও অগ্নিসন্ত্রাস করছে,তাতে নির্বাচন থেমে থাকবে না।হানিফ আরও বলেন,৩০ নভেম্বর মনোনয়ন জমা হওয়ার পর বোঝা যাবে ,নির্বাচনে শুধু আওয়ামী লীগই নয়,অন্য দলও আছে।

post
সংবাদ

শাহজাহান ওমরের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমসহ আটককৃত সকল বিএনপি নেতাকর্মীর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ।বুধবার দুপুরে,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির  হলরুমে সংবাদ সম্মেলনে  বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব, ব্যারিস্টার কায়সার কামাল । এসময় তিনি  বলেন, বিরোধীদলের আন্দোলন গণতান্ত্রিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার কোরে দেশব্যাপী দমন পিড়ন করছে সরকার। বলেন উদ্দেশ্যমূলকভাবে নিম্ন আদালতে জামিন দেয়া হচ্ছে না।ফলে বিচার বিভাগের ওপর আস্থা হারাচ্ছে জনগণ।

post
সংবাদ

সংসদ সদস্যরা পদে থেকেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন; জানিয়েছে নির্বাচন কমিশন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বর্তমান সংসদ সদস্যদের পদত্যাগ করতে হবে না। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক, সংসদ সদস্য পদে থেকেই প্রার্থী হওয়া যাবে। সংসদ সদস্যরা আইন অনুযায়ী পদে থেকে নির্বাচন করতে পারেন।

post
সংবাদ

সুষ্ঠু নির্বাচনের আস্থায় ৩শ আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল বিএনপি

সংসদ নির্বাচনে ৩শ’ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, বলে জানিয়েছেন দলটির মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকার।মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় দলটির কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় নির্বাচন ৩শ আসনে দলীয় মনোনয়ন দেয়ার কথা জানান তিনি। বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে এমন আস্থা রয়েছে তাদের।

post
সংবাদ

টাঙ্গাইলে বাসে আগুন !

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায়, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।গতরাতে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে রাখা ঢাকাগামী ৯৯ কমিউটার মেইল ট্রেনে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এসময় নিরাপত্তাবাহিনী ও আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, দূর্বৃত্তরা। এসময় আগুনে এগারোটি সীট পুড়িয়ে যায়। এছাড়া বিভিন্নস্থানে মিছিল করে অবরোধ সমর্থনকারীরা।

post
সংবাদ

মানুষ বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি যতো আন্দোলন করুক দেশের মানুষ তাদের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি নেতারা সুনির্দিষ্ট কারণেই জেলে আছে। দলটির নির্বাচনে আসার শুভবুদ্ধির উদয় হবে বলেও, আশা প্রকাশ করেন মন্ত্রী। তবে কারো জন্য নির্বাচন থেমে থাকবে না বলে জানান তিনি। এছাড়া, কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

post
সংবাদ

অপরাজনীতি থেকে বেরিয়ে এসে নির্বাচনে আসুক বিএনপি : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ চায় অপরাজনীতি থেকে বেরিয়ে এসে বিএনপি নির্বাচনে আসুক, বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। তিনি আরো বলেন, বিএনপিতে যাদের নির্বাচন করার যোগ্যতা আছে, তারাই নির্বাচনমুখী। এছাড়া, কমিশন নির্বাচনের তারিখ ঠিক রেখে, যেভাবে অন্যান্য তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে, তা যথার্থ বলেও মনে করেন তথ্যমন্ত্রী।

post
সংবাদ

নারায়ণগঞ্জে ট্যাংকলরি থেকে ফার্নেশ অয়েল নামাতে গিয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ভেতর থেকে ফার্নেশ অয়েল নামাতে গিয়ে বিষাক্ত গ্যাসে, আবু সাঈদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় অসুস্থ হয়ে পড়ে তার ছোট ভাই ফাহিম। সকালে গোদনাইল এস ও রোডের  ডিপো টার্মিনালে এ দুঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যাংকলরির ভেতরে থাকা তেল, সাঈদের ছোট ভাই ফাহিম পরিষ্কার করতে গিয়ে, ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে। তাকে বাচাঁতে গিয়ে তিনিও অসুস্থ হন। পরে আশপাশের চালক ও সহযোগীরা উদ্ধার কোরে ৩শ'শয্যা খানপুর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা সাঈদকে মৃত ঘোষণা করেন।

post
সংবাদ

কুমিল্লায় কৃষক হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড !

কুমিল্লার বরুড়ায় কৃষক শহিদুল্লাহ হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।সোমবার দুপুরে, কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রোজিনা খান এই রায় দেন। মামলার এজাহারে জানা যায়, ১৯৯৮ সালের ২৫ মে নিজ জমিতে ধানের চারা রোপণ করতে গেলে, শহিদুল্লার সাথে আসামীদের বাকবিতণ্ডা হয়। পরে রাতের বেলা শহিদুল্লাহকে তার দোকান থেকে ডেকে নিয়ে, আসামীরা কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার কোরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.